আমার প্রিয় পোস্ট

আমি যে পৃথিবীকে চেয়েছিলাম,তাকে আমি পাইনি । তখনো আমার সময় আসেনি।তখনো আমার সময় আসেনি ,,,

প্রিয় গান : উৎসর্গ-কনফু ও তার কঙ্কাবতীকে..

২৪ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:১৭

শেয়ারঃ
0 0 0

রবীন্দ্রনাথের গান ও কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে,কোন কোন মূহুর্তে কোন বিশেষ গান বা কবিতা কে বড় বেশি নিজের বলে মনে হয়।যেন এই মূহুর্তে এই পৃথিবীতে এই গানটিকে শুধু আমারি সবচাইতে বেশি প্রয়োজন।

আমার খুব প্রি য়, খুব সুন্দর দুইজন মানুষ আছে।একজন হলো 'পূর্ব বাংলার অরাজক কালের স্বপ্নবাজ যুবক' ,আরেকজন হলো তার কঙ্কাবতী-গান গেয়ে বৃষ্টি নামানো প্রজাপতি মেয়ে। আমার এক বিশেষ দিনে ,রবিঠাকুরের এই গানটা একান্তই আমার নিজের জন্য লেখা বলে মনে হচ্ছিলো। স্বপ্নময় দুই প্রিয় মানুষের বিশেষ দিনে তাই ধার করা এই ছোট্ট উপহার..


"বলি ও আমার গোলাপবালা, বলি ও আমার গোলাপবালা
তোল মু'খানি, তোল মু'খানি কুসুমকুঞ্জ কর আলা।
বলি, কিসের শরম এত সখী, কিসের শরম এত সখী?
পাতার মাঝারে লুকায়ে মু'খানি কিসের শরম এত বালা?

ঘুমায়ে পড়েছে ধরা সখী,ঘুমায় চন্দ্রতারা
প্রিয়ে, ঘুমায় দিগ্বালারা সবে, ঘুমায় জগত যত।
বলিতে মনের কথাটি, এমন সময় কোথা প্রিয়ে?
তোল মু'খানি, আছে যে আমার প্রাণের কথা কত!

আমি এমন সুধীর স্বরে সখী, কহিব তোমার কানে
প্রিয়ে, স্বপনের মত সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে তবে।
মু'খানি তুলিয়ে চাও সুধীরে মু'খানি তুলিয়ে চাও
সখী,একটি চুম্বন দাও
গোপনে,একটি চুম্বন দাও।

বলি ও আমার গোলাপবালা,বলি ও আমার গোলাপবালা..."

যদিও চারপাশে অনেক আঁধার,অনেক পুঁতিগন্ধ-তবুও আমাদের এই বেঁচে থাকা এখনো অনেক অনেক সুন্দর ।প্রিয় যুবক-যুবতী,পৃথিবীর যাবতীয় সৌন্দর্য্য তোমাদের সাথী হোক..

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৩৭
অতিথি বলেছেন: চা.হা.নি.মা:
অনেকদিন পরে পোস্ট করার জন্য থ্যাংকস্! গানের লিংকটা দেয়া যায় কি!

বাই দ্য ওয়ে - এই দুইজন ব্লগারের লেখা আমি খুব আগ্রহ নিয়ে পড়ি। আমার প্রিয় ব্লগারের লিস্ট করলে তারা অনেক উপরেই থাকবেন...।
২. ২৪ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৪৭
অতিথি বলেছেন: শিমুল,কেমন আছেন?গানের লিংক টা দিলাম..
[link|http://www.kobitaogaan.com/cgi-bin/music/song.cgi?type=Robindro%20Songeet&singer=Chinmoy%20Chatarjee|ewj I Avgvi
৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৫৮
অতিথি বলেছেন: থ্যাংকস ফর দ্য লিংক।
এই তো আছি। চলছে...
৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৫৪
অতিথি বলেছেন: বিশেষ দিনটা কি রকম? বিয়ে টিয়ে নয় তো? জানাবেন অবশ্যই।
৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৪
অতিথি বলেছেন: বিশেষ দিনটা যাদের,সেই খবরটাও নাহয় তাদের কাছ থেকেই শুনবেন..নেভার মাইন্ড!
৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৬ রাত ২:৩৯
কনফুসিয়াস বলেছেন: ডিয়ার উঁচুমানের মানুষ,
এই অসম্ভব সুন্দর একটা গান অসম্ভব সুন্দর একটা দিনে আমাদের দেবার জন্যে আমাদের দু'জনের পক্ষ থেকে আপনাকে অসম্ভব পরিমাণ ভালোবাসা।

শুভকামনাটুকু ফিরিয়ে দিলাম আপনাকে, এবং আপনার সবচে কাছের মানুষ আমাদের প্রিয় বন্ধুকে।
৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৬ রাত ২:৪৪
হযবরল বলেছেন: গানের লিংকের জন্য নিম্নমানের মানুষকে ধন্যবাদ।
৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৫৯
অতিথি বলেছেন: কনফু,
খবর কি?কোথায় আছো এখন?
হযবরল,
গানটা শুনছেন কি?কেমন লাগলো-জানাইলে খুশি হইতাম..
৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:০২
হযবরল বলেছেন: খুব ভাল লাগছে এবং ঐ পেইজের আরো কিছু গান নামাইছি ।
১০. ২৫ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:০৮
হযবরল বলেছেন: নামাইতে নামাইতে অভ্যাস খারাপ হয়া গেছে।শোনারেও নামাই কই।
১১. ২৫ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:৫০
অতিথি বলেছেন: অসুবিধা নাই।আমি তো দ্যাখারেও 'নামানো' বলি..
১২. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৫
অতিথি বলেছেন: [রং=#800080]u are simply great! অসাধারণ! এত দূরে থেকেও সবচেয়ে সুন্দর উপহার। তনুকে বলো, ওকে আমি সারাক্ষণ ভীষণ মিস করেছি।[/রং]
১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:১২
ঝরা পাতা বলেছেন: যাক এই উপলক্ষে হলেও আপনার একটা পোস্ট পাওয়া গেলো। কনফু আর প্রজাপতিকে ধন্যবাদের বেশি কি দেয়া যায় সেটা ভাবছি।
১৪. ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৮
অতিথি বলেছেন: ইদানীং একটু দৌড়ের উপর আছি।তবে আপনাদের লেখা ঠিকই পড়ার চেষ্টা করি।
কেমন আছেন?
১৫. ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৪৯
ইমটি বলেছেন: আমি তো ডাউনলোড করতে পারছি না।
১৬. ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৫২
অতিথি বলেছেন: ইমটি,
সরি!এইটা ডাউনলোড করা যায়না..আপনাকে অনলাইনে শুনতে হবে।
১৭. ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৫
ইমটি বলেছেন: ওহ। এ তো আরেক ঝামেলা। তারপরো ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯২৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ