somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সবাই মিলে শিশু কিশোরদের (চতুর্থ শ্রেনী থেকে সপ্তম শ্রেনীর) জন্য একটি বইয়ের তালিকা করে বাংলাদেশকে উপহার দেই ।

১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বন্ধুরা, আসুন আমরা যে যতটুকু অথবা যেভাবে পারি আমাদের শিশু প্রজন্মের জন্য একটি বইয়ের তালিকা করে বাংলাদেশকে উপহার দেই । যে বই গুলি ওদের পড়া উচিত, অন্য কথায়, যে বইগুলি প্রতিটি বাবা মায়ের উচিত তাদের শিশু সন্তানের হাতে তুলে দেয়া, এরকম একটি বইয়ের তালিকা হাতের কাছে অবশ্যই থাকা উচিত । ধরুন তালিকাটা এমন হতে পারে "শিশু কিশোরদের অবশ্য পাঠযোগ্য ১০০ টি বইয়ের তালিকা" অথবা "যে ১০০ টি বই শিশু কিশোরদের অবশ্যই পড়তে হবে" এরকম ।
তাৎক্ষনিকভাবে চিন্তাটা মাথায় এলো এবং আপনাদের সঙ্গে ভাবনাটি বিনিময় করলাম । আমার নিজের ও এই মুহূর্তে এই বিষয়ে তেমন প্রস্তুতি নেই তবে কোন রকম দ্বিধা ছাড়া বলে দেয়া যায় যে এই তালিকায় “উপেন্দ্র কিশোর রায় চৌধুরী” “কবি ফররুখ আহমেদ “, “সুকুমার রায়”, "মুহাম্মাদ জাফর ইকবাল" “রকিব হাসান” এর অনেকগুলো বইই থাকবে । আপনারা যার কাছে যে বইটি ভালো লেগেছে আপনি যদি সেই বইটির নাম সংযোজন করেন তাহলে পরবর্তীতে সবগুলো বই থেকে পরিমার্জন করে আমরা যে কেউ সেই "যে ১০০ টি বই শিশু কিশোরদের অবশ্যই পড়তে হবে" জাতীয় তালিকা বাংলাদেশকে উপহার দিতে পারি । পরবর্তীতে আমরা "শিশু কিশোরদের অবশ্য পাঠযোগ্য ১০০ টি বাংলা বইয়ের তালিকা" এবং "শিশু কিশোরদের অবশ্য পাঠযোগ্য ১০০ টি বিদেশী বইয়ের তালিকা" ও করে ফেলতে পারি ।
এরপর আমরা আরেকটি শ্রেণী তালিকা ও করতে পারি যে টা হবে অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর জন্য । অর্থাৎ তের থেকে আঠারো বয়সীদের জন্য । অন্যান্য শ্রেনীবিভাগ এর মধ্যে থাকতে পারে শিশু কিশোরদের উপযোগী “সেরা মুক্তিযুদ্ধ বিষয়ক বই এর তালিকা”, “সেরা গয়েন্দা/রহস্য/ থ্রীলারের তালিকা” “সেরা ভুতের গল্পের তালিকা” “সেরা ধর্মীয় বইয়ের তালিকা” ইত্যাদি ।
আমার ধারনা জনাব “আবদুল্লাহ আবু সায়ীদ” এর কাছে অথবা “বিশ্ব সাহিত্য কেন্দ্র” অথবা “শিশু একাডেমী”তে অথবা কোন শিশু সংগঠন এ এরকম তালিকা পাওয়া খুবই সহজ । কেউ কি সেরকম কোন উৎস থেকে এরকম কোন তালিকা সংগ্রহ করে এখানে সংযোজন করবেন ? অথবা আপনি সেই তালিকা দিয়ে নতুন পোস্ট ও করতে পারেন যার লিঙ্ক এই পোস্ট এ সংযোজন করতে পারেন ।
এর পরবর্তী করনীয় হতে পারে সেই সব বইয়ের ই-বুক তৈরী করে সবার জন্য সেই বইগুলোর ডাউনলোড লিঙ্ক একটি জায়গায় দিয়ে দেয়া ।
বন্ধু, আপনি কি এই কাজে অংশ গ্রহণ করবেন ? এই পোষ্টে আপনার “মন্তব্য” এর মাধ্যমে আপনার কাছে সেরা বইয়ের তালিকা আপনি দিতে পারেন অথবা আপনার কাছে কোন ই-বুক লিঙ্ক থাকলে তা এখানে দিতে পারেন অথবা আপনার কাছে কোন ই-বুক থাকলে তা আপলোড করে তার ডাউনলোড লিঙ্ক দিতে পারেন । আপনাকে অনেক ধন্যবাদ ।

আমি এখানে অল্প কয়টি বইয়ের উল্লেখ করলাম ।

গুপি গাইন বাঘা বাইন - উপেন্দ্র কিশোর রায় চৌধুরী
ছোটদের মহাভারত – উপেন্দ্র কিশোর রায় চৌধুরী
আবোল তাবোল – সুকুমার রায়
দিপু নাম্বার টু – মুহাম্মদ জাফর ইকবাল
রবিন হুড – সেবা প্রকাশনী
টম সয়ার – মার্ক টোয়েন – সেবা প্রকাশনী
হাকল বেরি ফিন - মার্ক টোয়েন – সেবা প্রকাশনী
রক্তচক্ষু – রকিব হাসান (তিন গোয়েন্দা) – সেবা প্রকাশনী

সুকুমার রায় এর ছড়ার ঝাঁপি । এখানে ক্লিক করুন (কৃতজ্ঞতা, ব্লগার "ব্রাইট")
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:৪৫
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×