বর্তমান মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, বিরোধী দলীয় নেত্রীর আসল চেহারা বেরিয়ে এসেছে। তিনি স্বাধীনতায় বিশ্বাস করেন না বলেই যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকা- দেখে তিনি (খালেদা) পাগল হয়ে গেছেন। জঙ্গিবাদকে আশ্রয় দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেত্রী দেশকে জঙ্গিবাদের আখরায় পরিণত করেছিলেন। আমরা তা উৎখাত করেছি।
বুধবার বিকেলে নীলফামারী হাইস্কুল মাঠে এক জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময় দেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দাবি করে তিনি আরও বলেন, ‘তার ছেলেরা বিদেশে মানি লন্ডারিং করেছে। সার চাইতে গেলে কৃষককে গুলি করে মেরেছে। আমি দৃঢ়কণ্ঠে বিরোধী দলীয় নেত্রীকে বলতে চাই, লুটপাট করা এতিমদের টাকা ফেরত দিন নইলে মামলা মোকাবেলা করতে হবে।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


