শ্রীমংগল শহর থেকে ৪ কি.মি দূরত্বে কমলগঞ্জ রোডে বাংলাদেশ টি বোর্ডের টি রিসোর্ট অবস্হিত। কয়েকটি টিলা নিয়ে এই রিসোর্ট তৈরী হয়েছে। মূলত পুরানো একটি বৃটিশ বাংলোকে রিসোর্টে রূপান্তরিত করা হয়েছে। ভিআইপি ও আইপি কটেজ ছাড়াও আরো ১৪টি চমৎকার কটেজ রয়েছে। রয়েছে টেনিস কোর্ট। চারিদিকের সবুজ সৌন্দর্যের পাশাপাশি কর্তৃপক্ষের যত্নের সাথে রিসোর্টটি পরিচালনার বিষয়টিও নজরে পড়বে। হঠাৎ করে আশেপাশে শাখামৃগ’ও চোখে পড়তে পারে।
বড়লেখার মাধবকুন্ডসহ এই এলাকার অনেক দর্শনীয় স্হান রিসোর্টে অবস্হান করেই দেখা যাবে। তবে এখানে থাকতে হলে আপনার পকেট কিছুটা ভারী থাকতে হবে। বিভিন্ন কটেজের ভাড়া প্রায় ৩০০০/- থেকে ৮০০০/- টাকার মধ্যে। অগ্রিম বুকিং’এর জন্য বুকিং সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে (অরুণ বাবু-০১৭১২৯১৬০০১)।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


