ধুম ধাম ধুম।

লাটিমি!
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮
রবীন্দ্রনাথ বলতো, ভাষার কাজ শুধু জানা জিনিস অন্যকে জানানো না, ভাষার আরেকটা কাজ হচ্ছে কল্পনাকে রূপ দেয়া। আমার মাথায় মাঝে মাঝে কথাটা ঘুরপাক খায়, কারণ আমি প্রতিদিন আজিমপুর নামি, তারপর রিকশা করে কার্জন হল যাই, আর যখনই শহীদ মিনার পার হই, তখন শহীদ মিনারের উল্টো পাশের দেয়ালে এই কথাটা পড়ি।...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২২বার পঠিত
সূর্যমুখী
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:২০
বুড়ো গাছটা একা একা দাঁড়িয়ে ছিল, তেপান্তরের মাঠে।
তেপান্তরের মাঠটাকে আমি খুঁজে পেয়েছিলাম রবীন্দ্রনাথের কবিতায়, সেটা হারিয়ে গিয়েছিল লাইনগুলোর ফাঁকে, অনেকগুলো বছর আগে।
কিন্তু বট গাছটা ঠায় দাঁড়িয়ে ছিল, বয়সের ভারে ওর ডালগুলো নুয়ে পড়েছে আর স্থির হয়ে গেছে ওর আবয়ব।
সে আমাকে খসখসে স্বরে বলল, জানো মাটির কতো গভীরে গেছে...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২০বার পঠিত
ইলেক্ট্রিসিটি এবং ম্যাগনেটিজম
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৩
প্রশ্নটা সোজা কাগজ থেকে উঠে এসে আমার নাকে গদাম করে একটা ঘুষি কষলো, আর আমাকে দাঁত কিড়মিড় করে বলল, আমি কত বড় একটা গাধা!! কিন্তু ঠিক আমি প্রস্তুত ছিলাম না নিজেকে অ-নে-ক বড় একটা গাধা ভাবার, আমি সেজন্য বোকাসোকা হয়ে বসে থাকলাম। আর ভাবলাম হাতে যখন এত বেশি সময় আছে,...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২১বার পঠিত
উড়বার জন্য
১১ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২৬
রাত যখন শেষ শেষ হল, তখন সবার আগে একটা ছোট্ট পাখির ঘুম ভাঙলো। সূর্য তখনো নাক ডেকে ঘুমাচ্ছে, আর ময়লা জামা পড়া কবিটা তখনো কুয়াশার দিকে তাকিয়ে তার মাথার ভেতরকার কবিতাটা কাগজে বুনতে চেষ্টা করছে।
ছোট্ট পাখিটা দুবার চোখ পিট পিট করে আকাশ দেখলো, তারাগুলো তখনো চক চক করছে এবং...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫১বার পঠিত
ট্রেন-টুনাটুন
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
আমি তোমাকে একটা ট্রেনের গল্প বলব। একটা ছুটন্ত ট্রেন, যখন সেটা ছুটে যাবে তখন চাকায় ঝন ঝন শব্দ হবে, এবং সেই শব্দটাতে ছুটির গন্ধ লেগে থাকবে। আকাশের সীমানাটা যখন লালচে হয়ে আসবে ডুবে যাওয়া সূর্যের রঙে তখন মাঠগুলোর জন্য মায়া জন্মাবে জানালার ধারে বসে থাকা নিশ্চুপ মানুষটার। ট্রেনের কাঁচটা হবে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯০বার পঠিত
অত্যন্ত অনন্ত ৩
১২ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
![]()
অত্যন্ত অনন্ত ১
অত্যন্ত অনন্ত ২
৩.
আমি লাল নীল বেগুনী হলুদ খয়েরী একটা বুদবুদের মধ্যে হাবুডুবু খেতে খেতে সাদা পটে হারিয়ে গেলাম, এবং আমি হাসির শব্দ শুনতে পেলাম, যেগুলো ঘুরে ঘুরে আমার কাছে ফিরে আসছে।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৪বার পঠিত
অত্যন্ত অনন্ত ২
১২ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
![]()
অত্যন্ত অনন্ত ১
২.
= এটা হচ্ছে একধরণের লিনিয়ার ট্রান্সফরমেশন।
ক্রুক্রুশ হাসছিলো, আমার ঠিক চোখের উপর চোখ রেখে।...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২২বার পঠিত
অত্যন্ত অনন্ত ১
১২ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২৮
![]()
১.
আমার নাম রবি।
আমার জন্ম ২০২১ সালের বর্ষায়, সাগর থেকে অল্প ইকটু দূরে একটা ছোট্ট মফস্বল শহরে। আমার ভাবতে খুব ভালো লাগে, যখন ভাবি যে তখন শ্রাবণের বৃষ্টি হচ্ছিল সারা রাত ধরে.. যখন অনেকগুলো বৃষ্টির ফোঁটা টুপটুপ করে মাটিতে এসে পড়ছিল, তখন আমিও পৃথিবীতে টুপ করে এসে ঢুকে পড়েছিলাম.....
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৬বার পঠিত
ক্লিলি - সমাপ্তি
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
ক্লিলি ১
ক্লিলি ২,৩
গল্পটা যারা পড়ছিলো, তাদের কাছে আমি দু:খিত।
আমার গল্পটা আর লিখতে ইচ্ছে করছে না।
গল্পটা আমার মাথায় ছিল বেশ কদিন, এবং আমার মনে হচ্ছিল গল্পটা বলার মতো। গল্পটা অনেক পরের একটা সময়ের, যখন রোবটরা লেখালেখি শুরু করে। সেই বিশেষ রোবটগুলোকে মানুষই বানায়, তাদের থেকে......
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪২বার পঠিত
ক্লিলি - ২,৩ - ড্রাফ্ট
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৩
ক্লিলি ১
২.
আমি বসেছিলাম অবসারভটরিতে, অনেকক্ষণ।
হঠাৎ সবকিছু আমাকে পেছনে ঠেলে দিলো যেন, অনেকক্ষণ আমার মনে পড়লো ফেলে আসা সব সময়গুলোর কথা, আর আমি হারিয়ে গেলাম সেগুলোর মাঝে। আমি কেমন ছিলাম তখন ? আমার এখন মাঝে মাঝে খুব ইচ্ছে করে তখনকার আমাকে অনুভব করতে .. একটা সাহসী তরুণ.....
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬২বার পঠিত




