somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লগিবৈঠার নির্মমতার সেই দৃশ্য স্মরণ করিয়ে দেয়

২০ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে গতকাল জামায়াতের এক কর্মীকে একদ ল পুলিশ রাস্তায় ফেলে দীর্ঘ সময় ধরে লাঠিপেটা করে মুমূর্ষু করে মৃত ভেবে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বেসরকারি দিগন্ত টেলিভিশনে গতকাল বিকালে প্রথম এই ছবি প্রচারের পর অনেকেই ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে ৫ জামায়াত কর্মীকে হত্যার দৃশ্য স্মরণ করেছেন। তবে তখন আওয়ামী লীগ কর্মীদের হাতে নিহত হয়েছিল জামায়াত কর্মীরা। আর এবার একই কায়দায় পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন এই জামায়াত কর্মী। টিভি ফুটেজে ঢাকা ও চট্টগ্রামে আরও কয়েকজন জামায়াত শিবির কর্মীকে প্রায় একই কায়দায় পুলিশের নির্মমতার শিকার হওয়ার দৃশ্য দেখা গেছে।
বিকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একদল পুলিশ সদস্য ওই জামায়াত কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। বেধড়ক লাঠিচার্জে তিনি সংজ্ঞা হারিয়ে রাস্তার ওপর পড়ে গেলেও তাকে ঘিরে রাখা পুলিশের পিটুনি থামেনি। পরে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বেপরোয়া পুলিশ সদস্যদের সরিয়ে নেন। তবে তার অবস্থা গুরুতর। নিরাপত্তার কথা বিবেচনা করে জামায়াত নেতারা তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
বিকাল সাড়ে চারটার দিকে বিজয়নগরের পশ্চিম পাশে সেগুনবাগিচার গলিতে জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ জামায়াত কর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ইটপাটকেল ছুড়ে এর পাল্টা জবাব দেয় বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া করে সেগুনবাগিচা গলিতে কুতুব আলীর মোটর গ্যারেজের সামনের রাস্তায় জামায়াতের ওই কর্মীকে আটক করে বেধড়ক লাঠিপেটা শুরু করে। তিনি রাস্তায় উপুড় হয়ে পড়ে যাওয়ার পরও ৭-৮ জন পুলিশ সদস্য লাঠি দিয়ে তাকে একের পর এক পেটাতে থাকে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তার ওপর পড়ে যান। এ অবস্থায়ও পুলিশ সদস্যরা একযোগে তাকে পেটাতে থাকেন। কয়েকজন পুলিশ সদস্য তার অচেতন দেহের ওপর সজোরে নির্দয়ভাবে আঘাত করে ফেলে রেখে যায়। গতরাত পর্যন্ত তার নাম-ঠিকানা জানা যায়নি।
তবে এ দৃশ্য প্রত্যক্ষ করে সেখানে উপস্থিত কয়েকজন পথচারী মন্তব্য করে বলছিলেন, ২০০৬ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের কর্মীরা লগিবৈঠা দিয়ে এক জামায়াত কর্মীকে নির্মমভাবে পিটিয়ে এভাবেই হত্যা করেছিল। সেদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা লগিবৈঠা দিয়ে প্রকাশ্য রাজপথে এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। এ ঘটনায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় মানবাধিকর লঙ্ঘনের অভিযোগ ওঠে।View this link
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:২৭
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×