somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিনরের বিরুদ্ধে মামলা করবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেলিনরের বিরুদ্ধে মামলা করবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসঃ
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বেসরকারি মোবাইল টেলিফোন সংস্থা গ্রামীণফোনের অন্যতম অংশীদার নরওয়ের টেলিফোন সংস্থা টেলিনরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এ রকম সাহসী সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছি। ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণফোনের মালিকানা অংশীদারি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হতে টেলিনরকে বাধ্য করতে তিনি আদালতে যেতে পারেন। ড. ইউনূস গত বৃহস্পতিবার নরওয়ের অসলোয় এক বিবৃতিতে এ কথা বলেন। খবর এএফপির।
ড. ইউনূস বলেছেন, বাংলাদেশে গ্রামীণফোনে সম্প্রতি যে কর্মকাণ্ড চলছে, তাতে দেশের লাখ লাখ দরিদ্র মানুষের স্বার্থ রক্ষার প্রয়োজনে টেলিনরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ খোলা নেই। গ্রামীণফোনের পরিচালনা নিয়ে টেলিনরের সঙ্গে কয়েক বছর ধরে বিরোধ চলার পর তিনি সঙ্গত ও যৌক্তিক কারণে এ রকম সিদ্ধান্ত নিলেন।
গ্রামীণফোনে টেলিনরের মালিকানা ৬২ শতাংশ এবং গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকমের মালিকানা ৩৮ শতাংশ। ১৯৯৬ সালে টেলিনর ছয় বছরের মধ্যে গ্রামীণফোনের বেশির ভাগ মালিকানা বাংলাদেশিদের কাছে হস্তান্তরের অঙ্গীকারসহ চুক্তি করে। কিন্তু এখন পর্যন্ত টেলিনর সে মালিকানা হস্তান্তর করেনি। আর এই চুক্তির কোনো আইনগত বৈধতা নেই বলে টেলিনর এখন দাবি করছে।
ড. ইউনূস গত বৃহস্পতিবার এ বিষয়ে টেলিনরের প্রধান নির্বাহী ফ্রেডরিক বাকসাসের সঙ্গে বৈঠক করেন। এদিকে টেলিনর বলেছে, ড. ইউনূস যে অবস্থান নিয়েছেন, তাতে তারা হতাশ। টেলিনরের মুখপাত্র পল কিয়ালহেইম বলেন, বৈঠকের পর যা ঘটেছে, তাতে তাঁরা বিস্মিত ও হতাশ হয়েছেন।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার নরওয়ের সংবাদভিত্তিক টিভি চ্যানেল টিভি ২ নাইহেত স্কানালের সঙ্গে কথা বলেছেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, টেলিনর সম্প্রতি বাংলাদেশে নৈতিক বিষয়গুলো জোরদার করলেও প্রতিষ্ঠানটির অনেক সহযোগী ঠিকাদার (সাব-কন্ট্রাকটর) আছে, যারা এখনো শিশুশ্রমিক ব্যবহার করে।
টেলিনরের শ্রমিকদের দুর্দশা, এমনকি প্রতিষ্ঠানটিতে ১৩ বছর বয়সের শিশুশ্রমিক ব্যবহারের খবর গত মে মাসে নরওয়ের গণমাধ্যমে প্রকাশিত হয়। খবরে বলা হয়, ওই শিশুশ্রমিক বাংলাদেশে টেলিনরের অংশীদার প্রতিষ্ঠান গ্রামীণফোনকে অ্যান্টেনা টাওয়ার সরবরাহের কাজে নিয়োজিত।
ড. ইউনূস বলেন, টেলিনর এখন এসব সমাধান করে ফেলেছে বলে অঙ্গীকার করেছে। সুতরাং এটা আশা করা হয়েছিল যে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে তারা খুবই সতর্ক থাকবে। তারপরও এমন ঘটনা ঘটেছে। ড. ইউনূস বলেন, সম্প্রতি তিনি একটি টেলিফোন পান। এই টেলিফোনে তাঁকে অবহিত করা হয়, গ্রামীণফোনের একজন সরবরাহকারী শিশুশ্রমিক ব্যবহার করছে। ড· ইউনূস আরও বলেন, টেলিনরের মতো একটি প্রতিষ্ঠানের কাছে যে ধরনের দক্ষতা আশা করা যায়, তা তারা করছে না।
১৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×