somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে গেলেন ব্রিট্যানী মার্‌ফি

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"The dead girl" is dead!

আজ সকালে অন্তর্জালে ঘোরাঘুরি করছিলাম।একটি মুভি রিভিউ সাইটে এই দশকের সেরা ১০ মুভি পরিচালকের তালিকা দেখছিলাম।ভাবছিলাম,তালিকাটি সামুতে পোস্ট দিবো কিনা।হঠাৎই চোখে পড়লো অভিনেত্রী ব্রিট্যানী মার্‌ফি (১৯৭৭-২০০৯) আর নেই।গত ২০ ডিসেম্বর লস এন্জেলেসের এক হসপিটালে তার মৃত্যু হয়েছে।তার কয়েকটি কাজ আমার ভালো লেগেছিলো।তাই এই নামটি মনে ছিলো।ব্রিট্যানী মার্‌ফি তো আর "মহা প্রতিভাবান" ব্রিট্‌নী স্পিয়ার্স নন,যার জন্য পত্রিকার পাতায় হাহাকার পড়ে যাবে।সেজন্যই ভাবলাম,তাকে নিয়ে কিছু লিখি।

ব্রিট্যানী মার্‌ফি কোনো বড় প্রডাকশনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেননি। তবে,ছোট চরিত্রগুলোতেও তার কাজ নজর কাড়া।ব্রিট্যানীর বেশিরভাগ কাজ "চিক ফ্লিক" অথবা "টিন-এজ রোমান্স" জেন্‌রের।অনেকদিন পর্যন্ত তার বড় একটা পরিচয় ছিলো,তিনি অ্যাশ্‌টন কুচারের গার্লফ্রেন্ড।পরে অবশ্য অভিনয়,গান দিয়ে তিনি নিজের আলাদা আইডেন্টিটি তৈরী করেছিলেন।নীচে,আমার দেখা ব্রিট্যানী মার্‌ফির কিছু ভালো কাজের উল্লেখ করলাম।

Sin City-The Big Fat Kill : যারা এতক্ষণ ব্রিট্যানী মার্‌ফিকে চিনতে পারছিলেন না,তারা এখন হয়তো চিনতে পারবেন।ব্রিট্যানী মার্‌ফি হচ্ছেন সিন সিটি'র শেলি(খুবই ছোট্ট একটি চরিত্র)।এই মুভিতে তাকে আমার জেসিকা অ্যালবার চেয়ে আকর্র্ষণীয় লেগেছে।সাবধানে দেখবেন!বেশ কিছু ন্যুড ও ভায়েলেন্ট সিন আছে।

Uptown Girls : ধনী থেকে হঠৎই নিঃস্ব হয়ে মলি।বাধ্য হয়ে সে একরোখা আট বছরের রে-এর দেখা-শোনার চাকরি নেয়।যে কিনা মলি'র তুলনায় অনেক ম্যাচিউর্‌ড।ধীরে ধীরে মলি'র স্বভাবেও পরিবর্তন আসে।

Riding in Cars with Boys : বেভার্‌লি (ড্রিউ ব্যারিমুর) একই সাথে ভালো ছাত্রী এবং সরল এক মেয়ে।তার জীবনের গল্প বর্ণিত হয়েছে ফ্ল্যাশব্যাকে।বেভার্‌লি'র বেস্ট ফ্রেন্ড ফে (ব্রিট্যানী)।সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত,খুব টাচী এক স্টোরি।

8 Mile : এমিনেমের জীবনের গল্পের একটু পরিবর্তিত রূপ এইট মাইল।শেষ করতে না পারলেও,যতক্ষণ দেখেছি ভালো লেগেছে।

Little Black Book : স্টেসি এক টক শো এর প্রডিউসার।যে কিনা মনে করে,তার বর্তমান বয়ফ্রেন্ড ডেরেক তার জীবনসঙ্গী হবার উপযুক্ত।চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে,এক কলিগের পরামর্শে স্টেসি ডেরেকের তিন সাবেক গার্লফ্রেন্ডের সাথে কথা বলে।এর পরই ঘটনা অন্যদিকে মোড় নেয়।

The Dead Girl : ইন্ডিপেন্ডেন্ট মুভি।একে একধরণের রশোমন বলা চলে।এক মৃত মেয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কয়েকটি চরিত্র ও ভিন্ন ভিন্ন শিরোনামে তাদের গল্প।একটু ভিন্ন ধরণের মেকিং।কয়েকটি অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছিল।

Sidewalks of New York, Clueless, Girl-Interrupted, Just Married, Happy Feet (ভয়েস) তার উল্লেখযোগ্য কিছু মুভি।এছাড়াও ২০১০ সালে তার The Expendables রিলিজ হবে (স্ট্যালোনের মুভি)।

ব্রিট্যানী মারফি'র মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।শীঘ্রই সুরতহাল করা হবে।

অনেকের কাছে অতিকথন মনে হতে পারে,তবে আমার মনে হতো, এক দিন সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে ব্রিট্যানী অস্কার পাবেন।

RIP : Brittany Murphy!

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×