somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াইম্যাক্স...........স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প

১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খোকা ঘুমালো,পাড়া জুড়ালো,ওয়াইম্যাক্স এলো দেশে

আমার এই দেশে যখনি নতুন কিছুর সূচনা হয়,তার সাথে আরও অনেক সত্য-অসত্য তথ্য ফ্রি চলে আসে।কয়েকবছর আগে যখন প্রথম শুনলাম ওয়াইম্যাক্স ইন্টারনেটের সুবিধা বাংলাদেশে আসছে,তখন স্বাভাবিকভাবে কিছু গুজবও এর সাথী হয়ে এসেছিল।আর সব বারের মতো সেবারও আশাবাদী মন সেগুলোকে সত্যি ভেবেছিল।ওয়াইম্যাক্স দেশে এসে ডিজিটাল ডিভাইডার দূর করবে।সারা দেশে,সব শ্রেণীর মাণুষের জন্য নেট অ্যাক্সেস হবে ডাল-ভাত।এর মাধ্যমে নাকি এত হাইস্পীডে ডাউনলোড করা যাবে যে,আপনার পিসি ভেঙ্গে এলোমেলো হয়ে যাবে।আরও কত কি...!!! :)

২০০৮ সালে উন্মুক্ত নিলামে রেকর্ড পরিমাণ অর্থ বিড করে ৩টি প্রতিষ্ঠান ওয়াইম্যাক্সের লাইসেন্স নিলো।সবাই নড়ে-চড়ে বসলাম।আহা!আসছে সুদিন...... :D

তারপর শুরু হলো অপেক্ষার প্রহর গোণা।বলা হয়েছিল ২০০৯ এর মার্চের মাঝে সারাদেশে ওয়াইম্যাক্স লাইসেন্সধারীদের তাদের কার্যক্রম শুরু করতেই হবে।যা পর্যায়ক্রমে,তিন বছরের মাঝেই সারা দেশে ছড়িয়ে যাবে B- ।কিন্তু,ব্র্যাক বিডিমেইল সময়মতো অর্থ পরিশোধে ব্যার্থ হওয়ায়,শুরুতেই ওয়াইম্যাক্স বাংলা লায়ন ও অজের (কিউবি) এর ডুয়োপলি হয়ে দাঁড়ায়। /:)

বাংলা লায়ন তাদের ওয়েবসাইটে আগ্রহী গ্রাহকদের রেজিস্ট্রেশন করার সুবর্ণ সুযোগ দেয়
;) ।রেজিস্ট্রশন করতে গিয়ে জানলাম,ততদিনে রেজিস্ট্রেশনের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গিয়েছে।টেলিটক সিমের তিক্ত অভিজ্ঞতার কারণে,হুজুগে না মেতে নীরব দর্শক হয়ে থাকলাম।কয়েকদিন পর দেখি,সে ওয়েবসাইট বন্ধ।জানি না,যারা রেজিস্ট্রেশন করেছিলেন তারা পরবর্তীতে কোনো বিশেষ সুবিধা পেয়েছেন কিনা।

গত বছরের শেষ দিকে,সবাইকে অনেকটা অবাক করে দিয়েই কিউবি তাদের ব্যাবসায়িক কার্যক্রম শুরু করে।অবাক হয়েছিলাম কারণ,বাংলা লায়নের ডামাডোলে অজের/কিউবি কে একটু ফিকে লাগছিলো।তার কিছুদিন পরই বাংলা লায়নও বাজারে প্রবেশ করে।এর পরই স্বপ্নভঙ্গের সূচনা।

যতদূর মনে পড়ে,প্রাথমিকভাবে কিউবি'র মাসিক খরচ ছিল ৩৪০০ টাকা আর মডেমের দাম ৭০০০ টাকা!!! :-/
পরবর্তীতে এই মাসিক খরচ নেমে আসে ১৫০০ টাকায় (মিনিমাম,ডেডিকেটেড) আর মডেমের দাম ৪০০০ টাকায় X( ।অন্যদিকে বাংলা লায়ন মাসিক খরচ ৭০০ টাকা (মিনিমাম) আর মডেমের দাম ৩৫০০ টাকা।স্টুডেন্টদের জন্য অবশ্য কিউবি'র মাসিক ৯৭৮ টাকার একটি প্যাকেজ আছে।

হঠাৎ করে এই পুরানো গল্প আজ শোনাতে বসলাম কেন?কারণ,সম্প্রতি আমার ওয়াইম্যাক্স বিষয়ক কিছু অভিজ্ঞতা হয়েছে।বাংলা লায়ন আর কিউবি বিভিন্ন স্হানে তাদের কিছু এক্সপেরিয়েন্স বুথ চালু করেছে।এছাড়া,বাণিজ্য মেলায়ও তারা স্টল দিয়েছিল।বই মেলায় আর বনানীতে এই দুই স্হানে দুই সার্ভিস প্রোভাইডারের সাথে বিস্তারিত কথা বলার সুযোগ পাই।

কিউবি

কিউবি'র ব্রাউজিং ও ডাউনলোড স্পীড তুলনামূলকভাবে বেশ ভালো এবং স্টেবল।তবে প্যাকেজের মূল্য বেশি।ঢাউস সাইজের একটি মডেম ব্যবহার করতে হয়।এখনো মোবিলিটি সুবিধা এ্যাভেইলেবল নয়।সুতরাং আপনাকে আদি ব্র্যাডব্যান্ড যুগের মতো কাজ করতে হবে।অর্থাৎ ল্যাপটপে লাগিয়ে আরামসে ঘুরে বেড়ানোর আশা,এখানে দুরাশা।কিউবি এর কভারেজ অ্যাভারেজ।

বাংলা লায়ন

বই মেলায় বাংলা লায়নের স্টলে ফ্রি ব্রাউজ করার সুযোগ ছিলো (বাণিজ্য মেলাতেও সে সুযোগ ছিলো,কিন্তু ভীড় বেশি থাকায়...)।ঢাকার কোনো স্হানেই (বনানী,বেইলি স্টার,বসুন্ধরা শপিং সেন্টার) কিউবি'র কর্মীরা আমাকে নির্বিঘ্নে ব্রাউজ করতে দেয়নি, সে তুলনায় বাংলা লায়ন বেশ উদার।এক শনিবার সকালে বই মেলায় কোমর বেঁধে ব্রাউজ করতে নেমে পড়ি।ডাউনলোড চালু করে আমার চক্ষু চড়কগাছ। ১২২ কেবিপিএস এন্ড ইনক্রিজিং...... :-* ।বাড়তে বাড়তে সে স্পীড এক সময় ৯০০ কেবিপিএস ছাড়িয়ে যায়।৫ মেগার একটা এমপিথ্রি ফাইল ডাউনলোড হয় মাত্র ৪৯ সেকেন্ডে!!!
আমি তো ততক্ষণে খুশিতে আকাশে উড়তে শুরু করেছি।হঠাৎ মনের ভুলে বাংলা লায়নের এক স্টাফকে প্রশ্ন করে বসি,"ভাইয়া,এই পিসি গুলোতে কত স্পীড দেওয়া?"
- "৫১২ কেবিপিএস।"
তখনি আমার পা মাটিতে।সর্বনিম্ন প্যাকেজ ১২৮ কেবিপিএস (৬৯০ টাকা)।সেটায় কেমন স্পীড পাওয়া যাবে,তা বের করার জন্য একসাথে ৪টা ডাউনলোড চালু করলাম (আমার হিসাব করার ধরণে ভুল থাকতে পারে)।দেখি,১৭ কেবিপিএস স্পীড পাচ্ছি।স্পীড স্ট্যাবিলিটি আপেক্ষিক।হতাশায় বুক ভেঙে গেলো :( । এই মডেমে যখন এই স্পীড পাচ্ছি,তখন ৩৫০০ টাকার ওয়্যারলেস মডেমে কি স্পীড পাবো তা খোদা জানেন।তার উপর রয়েছে কভারেজ সীমাবদ্ধতা।
যারা জিপি এর নেট ইউজ করতেন (পি-৪),তারা একসময় মিনিমাম ৩০+কেবিপিএস স্পীড পেয়েছেন,আর এখন ৫ কেবিপিএস পাইলেও খুশি হয়ে যান।এরাও একদিন সে অবস্হায় যাবে না তার কি গ্যারান্টি?
সুতরাং,যেখানে ছিলাম সেখানেই রয়ে গিযেছি।সস্তায় হাইস্পীড নেট শুধু দীর্ঘশ্বাস হয়েই রইলো।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৫
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×