একটি পার্কে মর্নিংওয়ার্ক করতে এসেছে বৃদ্ধ বাবা আর তার তরুণ ছেলে। একটি সুন্দর পাখি দেখে, বাবা ছেলের কাছে জানতে চাইলেন এটা কী পাখি? ছেলেটি উত্তর দিলো- টিয়া। বাবা আবার জিজ্ঞেস করলেন এটা কী পাখি? ছেলে আবারও উত্তর দিলো- টিয়া পাখি। একই প্রশ্ন বাবা আবার করলেন, এবার ছেলে কিছুটা বিরক্তি নিয়ে উত্তর দিলো, দেখতে পাচ্ছোনা এটা একটা টিয়া পাখি। বাবা আবার জানতে চাইলেন এটা কী পাখি? ছেলে রেগে বাবাকে উত্তরে বলল, তোমার সমস্যা কী? তুমি কি পাগল হয়ে গেছ, একই প্রশ্ন এতোবার করছো? কি বন্ধুরা আপনারাও নিশ্চয় আমার ওপরবিরক্ত হচ্ছেন এই গল্প পড়ে ... বেশ তাহলে এবার গল্পের পরের অংশে যাই। কিছু না বলে বাবা উঠে চলে গেলেন। ছেলেটি বাবার প্রতি চরম বিরক্তি নিয়ে সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর বাবা একটি পুরোনো ডায়েরি নিয়ে ফিরে এলেন এবং ছেলেকে পড়তে বললেন। ছেলেটি ডায়েরি পড়ে বাবাকে জড়িয়ে ধরেকেঁদে ফেলল এবং তার এমন আচরনের জন্য বাবার কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই কি লেখা ছিল সেই ডায়েরির পাতায়? লেখা ছিল- আমার চার বছরের ছোট্ট ছেলেটি আজ সকালে আমার সঙ্গে পার্কে হাঁটতে গিয়েছিল। বাবু একটি টিয়া পাখি দেখে আমাকে ২৬ বার প্রশ্ন করল এটা কী পাখি... আমি প্রতিবার উত্তর দিলাম সে খুব আনন্দ পেল। বাবুর উল্লাস দেখে প্রতিবার উত্তর দেওয়ার পর আমি তাকে বুকে নিয়ে আদর করলাম। আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো বাবার সাথে এমন একটি গল্প আছে, সবার কাছে অনুরোধ সেই বাবার জায়গা যেন বৃদ্ধাশ্রমে না হয়...
একটি পার্কে মর্নিংওয়ার্ক করতে এসেছে বৃদ্ধ বাবা আর তার তরুণ ছেলে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।