আমার প্রিয় পোস্ট
- আয়না সুন্দর ও নীলছুরি - মুক্তি মণ্ডল
- জলের কাছে - অ রণ্য
- বিখ্যাত কোম্পানীর লোগো পরিবর্তন - তুষারপাত
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- সেক্টর কমান্ডারস ফোরাম প্রকাশিত যুদ্ধাপরাধীর তালিকা: যে নামগুলো চিনে রাখা জরুরি - মুনীর উদ্দীন শামীম
- চিংড়িঘের : নোয়াখালীর উপকূলে বিপর্যয়ের আশঙ্কা - মাহমুদুল হক ফয়েজ
- নারী অধিকার লংঘন ও প্রতিকার: যৌনপীড়ন - খোকন জিও
- স্তন ক্যান্সার চিহ্নিত করার উপায়-- স্তন পরীক্ষার সহজ ৫টি ধাপ - মিছে মন্ডল
- স্নানঘর থেকে শুরু... - সোমেশ্বর অলি
- স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা এবং তা নিয়ে আমাদের সবারই জানার আছে অনেক কিছু - জটিল
- আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে..... - মনজুরুল হক
- কালোঘোড়া - মুক্তি মণ্ডল
- শরৎ - মেঘ দূত
- হাতুড়ে গদ্য-২ (সময়ের কবিতা) - বৃত্তবন্দী
- দেবদূতের মত এসে দাঁড়ালেন অন্নদাতা - মনজুরুল হক
- জীবন খুঁজে ফিরি (কবিতা) - নাজনীন খলিল
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৪ ( আপনি বলুন, মার্কস --মল্লিকা সেনগুপ্ত ) - আবদুর রাজ্জাক শিপন
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- শহরীয় নকশি কাঁথা - আমি ও আমরা
- অর্কেষ্ট্রা - প্রণব আচার্য
- ট্রান্সকম (আলো-স্টার) গ্রুপ চলে উলফার টাকায়!! - আওরঙ্গজেব
- পথ ও সুড়ঙ্গ - সোহেল হাসান গালিব
- নষ্টালজিয়া (একটা চিঠি) - আমি ও আমরা
- স্বপ্নবাজ চাতক - আমি ও আমরা
- কাল রাতে শব্দগুলো জ্বলে ঊঠেই নিভে গেল ... - সিহাব চৌধুরী
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- দ্বীপান্তরে - প্রণব আচার্য
- আনন্দ ভ্রমন - প্রণব আচার্য
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব... - মো. তারিক মাহমুদ
- মা তোমায় মনে পড়ে(বন্ধু তোমায় মনে পড়ে) - সুলতানা শিরীন সাজি
- একক স্বপ্নের চৌকাঠ - বৃশ্চিক
- কবিতার খুচরাংশ - আমি ও আমরা
- তোমরা আমাকে আর একবার - নিয়ন আলোয় বাউল
- প্রেমাংশুর প্রত্যাবর্তন - আকাশচুরি
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- অভিশাপ নারে আশীর্বাদ দিমু (উৎসর্গ : প্রিয় ব্লগার সামী মিয়াদাদ কে) রি-পোস্ট - উত্তরাধিকার
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- আগেকার লেখা কিছু কবিতা ৩ - প্রণব আচার্য
- লাবণী পয়েন্ট - চিটি (হামিদা আখতার)
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- জীবন মু্দ্রা। - রাতিফ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- সে এসেছে - আশরাফ মাহমুদ
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৭ - নামহীন মানব
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- বুদ্ধদেবের কিছু কবিতা... - নীল নিঃসঙ্গতা
- "শত্রু তুমি পালাও!" - রাগ ইমন
- আমি নাস্তিক। - পুতুল
- এলোমেলোতায় - সুলতানা শিরীন সাজি
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- মা, তুমি তৈরী থেকো। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- নাটক : তুই রাজাকার - সবাক
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- গডফাদার - মানব মানিক
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মা (একটি সত্য ঘটনার আলোকে) - সবাক
- হুমায়ুন আজাদের জন্মদিনে তাঁর ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল’ উপন্যাসের কিছু অংশ... - মুকুল
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- তসলিমার পক্ষে বলছি - সবাক
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
মা (একটি সত্য ঘটনার আলোকে)
১০ ই মে, ২০০৮ রাত ১০:৩৩
দু'পয়সায় এখন আর আলতা পাওয়া যায়না। সেদিন এখন আর নেই। সেই আলতাও এখন আর খাটিটি নেই। এত নেই এর মাঝেও একজন আছে, যে প্রতিদিন পায়ে আলতা লাগাবে। যদিও শাশুড়ির চার ছয়টা কথা আলতার সাথে মিশিয়ে নিতে হয়। তবু তার মন খারাপের কারণ ঘটেনা। ঠোটের দু' কোনেই হাসি থাকে। আমি দেখেছি, মেয়ের পায়েও কি সুন্দর করে আলতা লাগায়। যদিও সে হাটতে শেখেনি। ফুটন্ত এক মেয়ে তার, অবিকল মেয়ের মতো। অথচ তাকে বাবা বলে সম্বোধন করে। "বাবা সুখী"-এমন ডাক কি দিনে শ'বার সুখীর মা'র মুখে শুনিনি? সুখির বাবা অবশ্য "সুখী মা" বলেই ডাকে।সুখীর জন্মের দিন যে, দাদীর মুখ কালো হয়েছে; আজও তার ব্যত্যয় ঘটেনি। সুখীর আবার মামা নেই। তাই সুখীর দাদী ভীষন দুশ্চিন্তাগ্রস্থ এই ভেবে যে, মায়ের সুখীর নানীর মতো যদি সুখীর মা'র ও কোন ছেলে সন্তান না হয়! এ নিয়ে অবশ্য বুড়ির ছেলে সূজন আলীর কোন মাথাব্যাথা নেই।
অভাবের কষাঘাতে সূজন আলী পিতৃভিটা বিক্রি করে নলুয়ার চরে বাড়ি করে আরও ১০বছর আগে। ৯ কিংবা সাড়ে ৯ ও হতে পারে। তবে ১০এর বেশী নয়। মনে আছে শুধু সেবার আমের মুকুল দিয়েছিলো বেশ, কিন্তু ফলন হয়নি মোটেও। এ নিয়ে আলোচনার সুযোগে মাইনুদ্দিনের চা'র দোকানে বিক্রিও হয়েছিলো বেশ। গ্রাম ত্যাগের দু'দিন আগেও সুখীর মা'কে যতন করে পায়ে আলতা মাখতে দেখেছি। কি জানি হয়তো মনের কষ্টটা আলতায় মেখে পায়ে পরে নিয়েছিলো। যাবার বেলায় তার চোখে পানি দেখিনি দু'ফোটাও। খানিকটা অশ্রু চিক চিক করেছে কেবল। হতাশা ছিলো ভীষণ এবং হাহাকারের ঢেকি দোকা শব্দ বুকে বেজেছিলো বোধ হয়। আজ হয়তো সুখীর মা'র সুখী চুলে বেনী করে। অবশ্য আরও কয়েকজন সুখী বা সুখ মিয়ার জন্ম হয়েছে কিনা তার খবর নেয়া হয়নি একবারও। তবে শুনেছি সুখীরা আর সুখে নেই।
সুখীর দুঃখের অন্ত থাকবেনা যদি সে জানতে পারে একটি রাতের মাত্র ১০/১০ মিনিটের ঘটনা। সে বাস্তবতার সমার্থক কেবলই আঁধার। আগুনে পুড়ে মরার মত অসহায়ত্ব। কি দিয়ে জানি মতিন মাতবরের সুদরে দায় মেটাতে হয়েছিলো। হয়তো সেদিন নারীত্বের মেরুদন্ডটা বাঁকা হয়েছিলো, তবে ভাঙ্গেনি; ভাঙবেনা কভুও।তবে যতদূর জানি সে রাতে সে বাঁশঝাড়ে নিষিদ্ধ কিছু হয়েছিলো। এও জানি, মতিন মাতবরের কু-ইচ্ছা মন থেকে হাতের মুঠে অথবা পান খাওয়া বিশ্রী মুখে উঠে এসেছিল। আরও জানি বাঁশঝাড়ে আম্রয় নেয়া পাখি আর কীটগুলো ভীষণ অস্থির হয়ে পড়েছিল। পাখিরা সে রাতের শুরুতেই বিষাদের কোলাহলে মেতেছিলো। নারীর অসহায়ত্বের ডানা ঝাপটেছিলো পাখিরা। সুখী তখন মাতৃগর্ভে সপ্তম মাসে পড়েছিলো। হয়তো তাই মতিনের মতো অমানুষের মনে কিঞ্চিত মনুষ্যত্বের জন্ম নিয়েছিলো। সুদের টাকার জন্য চরিত্রটাকে প্রশ্নবিদ্ধ করলো সুখীর মা। অথচ সূজন আলী জানে মুরগীর ডিম বিক্রির টাকা দিয়ে সুদের টাকা শোধ করা হয়েছিলো। যদিও সে ডিম সুখীর মায়ের পেটেই গেছে, গর্ভে থাকা সুখীর বেড়ে ওঠার জন্য। আজও ভাবি কি দিয়ে, কোন রঙের আলতাতে সে কষ্ট মিশিয়েছিলো সুখীর মা?
মুকুল বলেছেন:
পড়লাম...
লেখক বলেছেন:
ধন্যবাদ মুকুল ভাই।
প্রবাস কন্ঠ বলেছেন:
পুরানো সেই দিনের কথা . . .
লেখক বলেছেন:
হ্যাঁ
বিহংগ বলেছেন:
আজও ভাবি কি দিয়ে, কোন রঙের আলতাতে সে কষ্ট মিশিয়েছিলো সুখীর মা? মায়ের কষ্ট মা বুঝতে দেন না।
লেখক বলেছেন:
মায়েরা এমনই...
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আহারে ! আহারে !
সুখীর মায়ের মতো এরকম কতো অসহায়
মায়েরা যে পড়ে আছে আমাদের চারপাশে !
আপনার বাস্তব গল্প ভাবিয়ে তুললো ।
লেখক বলেছেন:
ধন্যবাদ শিপন ভাই।
একরামুল হক শামীম বলেছেন:
পড়লাম লেখাটা।
লেখক বলেছেন:
ভালো করেছো।
নিহন বলেছেন:
লেখাটা দারুন হয়েছে ।
লেখক বলেছেন:
ধন্যবাদ নিহন।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
আপনার ছবিটা দেখলে আমার ভয় লাগে
বিষাক্ত মানুষ বলেছেন:
+++++
লেখক বলেছেন:
ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ছুঁয়ে গেলো......."আজও ভাবি কি দিয়ে, কোন রঙের আলতাতে সে কষ্ট মিশিয়েছিলো সুখীর মা?" .....................................।
শুভেচ্ছা থাকলো
লেখক বলেছেন:
ধন্যবাদ আপু।
কবিতা চেয়েছিলে, দিলামতো,
কমেন্ট কই?
লেখক বলেছেন:
লজ্জা দিলেন ভাই![]()
পুষ্প বলেছেন:
আজও ভাবি কি দিয়ে, কোন রঙের আলতাতে সে কষ্ট মিশিয়েছিলো সুখীর মা? পড়ে খুব মন খারাপ হয়েছে।আপনার লেখার হাত ভাল।
ছবিটা বদলেছেন মনে হচ্ছে ,সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
তবে লজ্জা পেলাম।![]()
লেখক বলেছেন:
ভাইয়া ভালো আছেন?
বড় ভাইরা আছেন বলেইতো ছোট ভইয়েরা এগিয়ে যাওয়ার সাহস করে।
দোয়া করবেন ভাইয়া।
ভাবীকেও বলবেন তার পিচ্ছি দেবরটার জন্য যেন দোয়া করে।
আসসালামুআলাইকুম।
কঁাকন বলেছেন:
কষ্টের অনেক রং
লেখক বলেছেন: আরে আরে....
এতোদিন পর খুজে পেলেন কিভাবে?
ভালো থাকুন।
অনেক খুশি হলাম।
নুশেরা বলেছেন:
পড়লাম; কী বলব বুঝতে পারছি না.......
লেখক বলেছেন: ধন্যবাদ নুশেরা....
খুব ভালো লাগলো আপনার কমেন্টটি দেখে। এতোদিন পর কেউ পুরোনো লেখা পড়ে কমেন্ট করলে ভালোই লাগে।
অশেষ ধন্যবাদ।
তারার হাসি বলেছেন:
অসহায় একজন নারী !
লেখক বলেছেন: ধন্যবাদ তারার হাসি....
অশেষ খখুশি হলাম


















