আমার প্রিয় পোস্ট
- আয়না সুন্দর ও নীলছুরি - মুক্তি মণ্ডল
- জলের কাছে - অ রণ্য
- বিখ্যাত কোম্পানীর লোগো পরিবর্তন - তুষারপাত
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- সেক্টর কমান্ডারস ফোরাম প্রকাশিত যুদ্ধাপরাধীর তালিকা: যে নামগুলো চিনে রাখা জরুরি - মুনীর উদ্দীন শামীম
- চিংড়িঘের : নোয়াখালীর উপকূলে বিপর্যয়ের আশঙ্কা - মাহমুদুল হক ফয়েজ
- নারী অধিকার লংঘন ও প্রতিকার: যৌনপীড়ন - খোকন জিও
- স্তন ক্যান্সার চিহ্নিত করার উপায়-- স্তন পরীক্ষার সহজ ৫টি ধাপ - মিছে মন্ডল
- স্নানঘর থেকে শুরু... - সোমেশ্বর অলি
- স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা এবং তা নিয়ে আমাদের সবারই জানার আছে অনেক কিছু - জটিল
- আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে..... - মনজুরুল হক
- কালোঘোড়া - মুক্তি মণ্ডল
- শরৎ - মেঘ দূত
- হাতুড়ে গদ্য-২ (সময়ের কবিতা) - বৃত্তবন্দী
- দেবদূতের মত এসে দাঁড়ালেন অন্নদাতা - মনজুরুল হক
- জীবন খুঁজে ফিরি (কবিতা) - নাজনীন খলিল
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৪ ( আপনি বলুন, মার্কস --মল্লিকা সেনগুপ্ত ) - আবদুর রাজ্জাক শিপন
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- শহরীয় নকশি কাঁথা - আমি ও আমরা
- অর্কেষ্ট্রা - প্রণব আচার্য
- ট্রান্সকম (আলো-স্টার) গ্রুপ চলে উলফার টাকায়!! - আওরঙ্গজেব
- পথ ও সুড়ঙ্গ - সোহেল হাসান গালিব
- নষ্টালজিয়া (একটা চিঠি) - আমি ও আমরা
- স্বপ্নবাজ চাতক - আমি ও আমরা
- কাল রাতে শব্দগুলো জ্বলে ঊঠেই নিভে গেল ... - সিহাব চৌধুরী
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- দ্বীপান্তরে - প্রণব আচার্য
- আনন্দ ভ্রমন - প্রণব আচার্য
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব... - মো. তারিক মাহমুদ
- মা তোমায় মনে পড়ে(বন্ধু তোমায় মনে পড়ে) - সুলতানা শিরীন সাজি
- একক স্বপ্নের চৌকাঠ - বৃশ্চিক
- কবিতার খুচরাংশ - আমি ও আমরা
- তোমরা আমাকে আর একবার - নিয়ন আলোয় বাউল
- প্রেমাংশুর প্রত্যাবর্তন - আকাশচুরি
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- অভিশাপ নারে আশীর্বাদ দিমু (উৎসর্গ : প্রিয় ব্লগার সামী মিয়াদাদ কে) রি-পোস্ট - উত্তরাধিকার
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- আগেকার লেখা কিছু কবিতা ৩ - প্রণব আচার্য
- লাবণী পয়েন্ট - চিটি (হামিদা আখতার)
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- জীবন মু্দ্রা। - রাতিফ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- সে এসেছে - আশরাফ মাহমুদ
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৭ - নামহীন মানব
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- বুদ্ধদেবের কিছু কবিতা... - নীল নিঃসঙ্গতা
- "শত্রু তুমি পালাও!" - রাগ ইমন
- আমি নাস্তিক। - পুতুল
- এলোমেলোতায় - সুলতানা শিরীন সাজি
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- মা, তুমি তৈরী থেকো। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- নাটক : তুই রাজাকার - সবাক
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- গডফাদার - মানব মানিক
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মা (একটি সত্য ঘটনার আলোকে) - সবাক
- হুমায়ুন আজাদের জন্মদিনে তাঁর ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল’ উপন্যাসের কিছু অংশ... - মুকুল
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- তসলিমার পক্ষে বলছি - সবাক
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
নির্মাণ (উৎসর্গ: বন্ধু রাতিফকে)
১২ ই জুন, ২০০৮ রাত ১২:৫৪
(কবিতার শিরোণাম আমার প্রিয় কবি ব্লগার এবং প্রিয় মানুষ "প্রণব আচার্য'র" চিন্তা প্রসূত)
নিরীহ বর্ণ গুলোকে শব্দে গেঁথে
খোস পড়া আঙ্গুলে কলম চেপে ধরে
কবি বাক্য রচনা করে
কাব্যের বিন্যাসে বলি- পঙতি
বাঁধনহারা বর্ণের
শব্দের
............................বিলাপ
কবি নৃশংস মানবীয় দোষে দুষ্ট।।
সকালে "ক" এর উদ্ভবে বর্ণরা দৌড়ায়
অথচ দুপুরেই জন্ম নেয় "ব"
নিরস্ত্র শব্দ গুলো আমার মতোই শিকল পরে নেয়
কবি পিচাশ হয়ে রয়।।
সন্ধ্যে আসার ক্ষানিক আগেই "ত" এর জন্মে
উচ্ছাসে কবির হামাগুড়ি
মেতে উঠে সৃষ্টি সুখের উল্লাসে
পেতে রাখা ফাঁদে আটকাতে থাকে
বর্ণরা
শব্দরা
মিশে যায় পঙতিতে।।
ভাব মাতৃগর্ভ থেকে পাওয়া
স্রোতধারায় বাড়তে থাকে পঙতি
রাতের শুনশান আঁধারে জন্ম নেয়-
কবির ফুটফুটে কবিতা
ভাষা মিস্ত্রি এই আমি'র কবিসত্তা তখন
জ্বলন্ত সুখ চোখে নেয়।
কবির সুখে হেসে উঠে
বর্ণরা
শব্দরা
পঙতিরা
অথচ আমি বুঝি না... সকাল থেকে সন্ধ্যেটাই-
মহাকালের গর্ভ; বুঝে আমার কবিসত্ত্বা।।
১০ জুন, রাত ২.৪৫ মিনিট।।
মাইজদী কোর্ট।।
প্রকাশ করা হয়েছে: বখাটে কথন বিভাগে ।
লেখক বলেছেন: ধুর শালী!! কয় কি!!!
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা থাকলো....
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লিখেছো সবাক.......কবিতা ভাবনা দারুণ পেয়ে বসেছে মনে হয়।লিখতে থাকো।
ভালো থেকো।অনেক শুভকামনা আর শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
কবিতার সাথে মোর মিতালি...................
রাগ ইমন বলেছেন:
বাহ
লেখক বলেছেন: আহ্
চিটি (হামিদা আখতার) বলেছেন:
আপনার এই কবিতা পড়ে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেলো.............অনেক আগের লিখা "কবিতার প্রহর" শিরোনামে
শব্দ চয়নে মিল না হতে পারে তবে ভাবগত অর্থ আমি খুঁজে পালাম।
ক'টি লাইন দিলাম আপনার উদ্দেশ্যে......।
"""কবিতার দ্বি-প্রহর পেরিয়ে
সন্ধ্যে নামে .....।
আমি দিবসের তৃতীয় ভাগে
তোমায় খুঁজি নিষ্ঠুর ভাবে""
চমৎকার লিখছেন ........খুব ভালো লাগলো
শুভেচ্ছা ও ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনার শব্দ নির্বাচনটা অসাধারণ, আমার পোস্টের আজকের দিনটা শুরু হলো আপনার কবিতার পঙতি ধারণ করে। জানি আজ আমার দিনটা খুব ভালো যাবে। জানেনতো বাংলাদেশে এখন ভোরসাড়ে ৫টা।
শুভ সকাল।
প্রণব আচার্য বলেছেন:
আমি আর কী কমু +
লেখক বলেছেন:
কিছুই কইলেন না?![]()
কিন্তু অনেক কিছুই কইছেন, যা আমি বুইঝা নিইছি।
রাতমজুর বলেছেন:
শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহন করে
সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল নিন্দা করতে শেখে
শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল হানাহানি করতে শেখে
বিদ্রুপের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল লাজুক হয়ে থাকে
ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে
সে সহিষ্ঞুতা শেখে
কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল অপরাধবোধ শেখে
উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে আত্মবিশ্বাসী হতে শেখে
প্রশংশার মাঝে শিশু বেঁচে থাকলে
সে মূল্যায়ন করতে শেখে
নিরপেক্ষতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে বিশ্বাসী হতে শেখে
নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে
সে ন্যায়পরায়নতা শেখে
অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে
সে নিজেকে ভালোবাসতে শেখে
স্বীকৃতি আর বন্ধুত্বের মাঝে শিশু বেঁচে থাকলে
সে পৃথিবীতে ভালোবাসা খুঁজে পেতে শেখে
লেখক বলেছেন: কি খবর ধ্রুব ?
ভালো ভালো কথা বলতে শিখেছ!!
হাবীব ইমন বলেছেন:
মৌনতা থাকলো অবিরত . . .
লেখক বলেছেন: কবির মৌনতাই সৃষ্টির উম্মাদনা।
নির্ভীক বলেছেন:
বাচ্চাদের খাদ্য
লেখক বলেছেন: যেমন আপনি খেলেন।
নির্ভীক বলেছেন:
ছোট বাচ্চাদএর পিঠ চাপড়ানো আমি পছন্দ করি না, যেটা ভাল সেটাকে ভাল বলতে পারি, খারাপ কে খারাপ। নইলে আপনি আপনার লেখার কোনদিন উন্নতি ঘটাতে পারবেন না। কয়টা টাচি শব্দ দিলেই যদি কবিতা হত, আর কয়জন বাহবা দিলেই যদি কবি হওয়া যেত তাইলে এ ব্লগের সবাই কবি হত। তাই আমি যে যতটুকু তাকে ততটুকু দেই। আপনি ভাল কবিতা লিখলে ঠিক এসে বলে যাব। আর এখানে সবাই মুখ লজ্জায় ভাল বলে, যেটাকে আমি পছন্দ করি না। ওরাও ভন্ড অনেকর ভীরে।
লেখক বলেছেন: এতোদিনে একজন কবি ও জ্ঞানী পাওয়া গেল। আমার সাধনার এখানেই সমাপ্তি। আপনি আমাকে বাঁচালেন ভাই। আমি এতোদিন ধরে একজন জ্ঞানী কবির সন্ধানে ছিলাম। রীতিমত এর জন্য সাধনাও ছিলো। আজ সব সাধনা সাঙ্গ হলো।
এবার পরবর্তী সাধনার ঘোষনা দিলাম " আমি আপনার আশেকান হতে চাই এবং পদধূলি নিতে চাই"
নির্ভীক বলেছেন:
সমালোচক আর কবি কিন্তু এক নয়। একজন ভাল কবি না হয়েও ভাল সমালোচক অনেকেই হয়েছে। সো আপনি ছাড়বেন কেন ? আপনি লিখুন আমি কাটাছেড়া করব। আপনের কাজ লেখা, আমার কাজ কাটা। শেষে কিন্তু আপনি জয়ী হবেন, এটা বলতে পারি।
লেখক বলেছেন: এতক্ষনে শ্রদ্ধা পাওয়ার মত কথা বলেছেন।
নির্ভীক বলেছেন:
আমি কোন কথা আমার বিশ্বাস ছাড়া বলি নাই। কেও না শ্রদ্ধা করলে কোন অসুবিধা হবে না, কারন জীবনটা অনেক বড়। আপানকে লেখাই অনেক সিরিয়াস দেখে আমি ঐরকম কমেন্র করেছি, নইলে করতাম না। আমি খুব কম কমেন্ট করি।
লেখক বলেছেন: এবার বলেনতো, আমার বাবার মুদ্রাদোষ সম্পর্কে কি যেন বলতে চেয়েছেন? "পিতৃত্বের কবর" কবিতায়।
নির্ভীক বলেছেন:
বাবা...অনেক প্রিয় একটা জিনিষ। আপনার বাবার অনেক কিছুই হয়ত আপনি অনেক ভাল বাসেন। প্রত্যেক মানুষের কিছু মুদ্রাদোষ থাকে। কেও এখটু বেশী কথা বলে, কেও পানি বেশী ঘাটে, কেও ঝাল বেশী খায়, কেও টক খেতেই পারে না, কেও কথার মাঝে একই শব্দ দুবার বলে। এরকম হাজার টা উদাহরন পাবেন। দেখুন আপনার বাবরও অনেক আছে। ভালবাসলে এইসব মুদ্রাদোষ গুনের মত লাগে। অন্তত আমার কাছে।আর কবিতায় প্রথমেই তীব্রতায় গেলে পাঠক হচকচিয়ে যায়, ধড়তে পারে না। তাই গানের মত আস্তে আস্তে সব বাড়াতে হয়। প্রথমে একটু, তারপর আরো, একেবারে যখন শেষ হবে তখন থাকবে সর্বোচ্চ মাত্রার আবেগটা, শেষ কটা লাইনে আপনি এমন ঝড় তুলবেন যাতে পাঠক বাড়ে বাড়ে আপনার কথা মনে করে।
লেখক বলেছেন: কিন্তু তার সাথে বাবার মুদ্রাদোষের সম্পর্ক কোথায়?
বিণয়ের সহিত জিজ্ঞেস করলাম।
নির্ভীক বলেছেন:
আজকে থাক অন্যদিন। আমি টাইপ করতে পারি না ভাল। অনেক কস্ট হয়। পরে দেখা হবে।
লেখক বলেছেন: ততদিন পর্যন্ত ভালো থাকবেন।
উত্তরাধিকার বলেছেন:
+++++ভাষা মিস্ত্রির অনাবিল আনন্দের ঝলক
আমার ঢুলুঢুলু চোখে লাগতেই
চকিতে হারায় স্বপনেরা
আনমনে হেসে ওঠে
বর্ণরা... শব্দরা... পঙতিরা...!
আমাকে ভাষাহীন করে দেয় ওরা
আমি মুগ্ধতায় তলিয়ে যাই।
সফল হল আমার এই বিনিদ্র রাতজাগা।
লেখক বলেছেন: এইটাও কবিতা হতে পারে সোৎসাহে![]()



















কবিতার কথা কী আর কমু...........দারুণ লিখছোছ।