আমার প্রিয় পোস্ট
- আয়না সুন্দর ও নীলছুরি - মুক্তি মণ্ডল
- জলের কাছে - অ রণ্য
- বিখ্যাত কোম্পানীর লোগো পরিবর্তন - তুষারপাত
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- সেক্টর কমান্ডারস ফোরাম প্রকাশিত যুদ্ধাপরাধীর তালিকা: যে নামগুলো চিনে রাখা জরুরি - মুনীর উদ্দীন শামীম
- চিংড়িঘের : নোয়াখালীর উপকূলে বিপর্যয়ের আশঙ্কা - মাহমুদুল হক ফয়েজ
- নারী অধিকার লংঘন ও প্রতিকার: যৌনপীড়ন - খোকন জিও
- স্তন ক্যান্সার চিহ্নিত করার উপায়-- স্তন পরীক্ষার সহজ ৫টি ধাপ - মিছে মন্ডল
- স্নানঘর থেকে শুরু... - সোমেশ্বর অলি
- স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা এবং তা নিয়ে আমাদের সবারই জানার আছে অনেক কিছু - জটিল
- আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে..... - মনজুরুল হক
- কালোঘোড়া - মুক্তি মণ্ডল
- শরৎ - মেঘ দূত
- হাতুড়ে গদ্য-২ (সময়ের কবিতা) - বৃত্তবন্দী
- দেবদূতের মত এসে দাঁড়ালেন অন্নদাতা - মনজুরুল হক
- জীবন খুঁজে ফিরি (কবিতা) - নাজনীন খলিল
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৪ ( আপনি বলুন, মার্কস --মল্লিকা সেনগুপ্ত ) - আবদুর রাজ্জাক শিপন
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- শহরীয় নকশি কাঁথা - আমি ও আমরা
- অর্কেষ্ট্রা - প্রণব আচার্য
- ট্রান্সকম (আলো-স্টার) গ্রুপ চলে উলফার টাকায়!! - আওরঙ্গজেব
- পথ ও সুড়ঙ্গ - সোহেল হাসান গালিব
- নষ্টালজিয়া (একটা চিঠি) - আমি ও আমরা
- স্বপ্নবাজ চাতক - আমি ও আমরা
- কাল রাতে শব্দগুলো জ্বলে ঊঠেই নিভে গেল ... - সিহাব চৌধুরী
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- দ্বীপান্তরে - প্রণব আচার্য
- আনন্দ ভ্রমন - প্রণব আচার্য
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব... - মো. তারিক মাহমুদ
- মা তোমায় মনে পড়ে(বন্ধু তোমায় মনে পড়ে) - সুলতানা শিরীন সাজি
- একক স্বপ্নের চৌকাঠ - বৃশ্চিক
- কবিতার খুচরাংশ - আমি ও আমরা
- তোমরা আমাকে আর একবার - নিয়ন আলোয় বাউল
- প্রেমাংশুর প্রত্যাবর্তন - আকাশচুরি
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- অভিশাপ নারে আশীর্বাদ দিমু (উৎসর্গ : প্রিয় ব্লগার সামী মিয়াদাদ কে) রি-পোস্ট - উত্তরাধিকার
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- আগেকার লেখা কিছু কবিতা ৩ - প্রণব আচার্য
- লাবণী পয়েন্ট - চিটি (হামিদা আখতার)
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- জীবন মু্দ্রা। - রাতিফ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- সে এসেছে - আশরাফ মাহমুদ
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৭ - নামহীন মানব
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- বুদ্ধদেবের কিছু কবিতা... - নীল নিঃসঙ্গতা
- "শত্রু তুমি পালাও!" - রাগ ইমন
- আমি নাস্তিক। - পুতুল
- এলোমেলোতায় - সুলতানা শিরীন সাজি
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- মা, তুমি তৈরী থেকো। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- নাটক : তুই রাজাকার - সবাক
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- গডফাদার - মানব মানিক
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মা (একটি সত্য ঘটনার আলোকে) - সবাক
- হুমায়ুন আজাদের জন্মদিনে তাঁর ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল’ উপন্যাসের কিছু অংশ... - মুকুল
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- তসলিমার পক্ষে বলছি - সবাক
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
ভাগ্যিস তুমি আকাশ চাওনি !!
২১ শে জুন, ২০০৮ রাত ৮:৫১
টুসিকে আমার এখনো ভুলে যাওয়া হয়নি। আজ সকালে এমন আষাঢ়েও পুরো আকাশটাতে নীলের ছড়াছড়ি দেখে আবারও তাকে মনে পড়ে গেল। যদিও তা সুখকর নয়। নীল আমাকে খুব আনন্দ দেয়। আমি কখনওই বলি না যে, কষ্টের রং নীল। অথচ সেই আনন্দ খুজে পাওয়া নীলের মাঝেই আজ আমি বিষাদের ছায়া খুজে পেলাম। ইউরেকা !! বলে চিৎকার করার কোন সুযোগই ছিলো না।
কোন এক সময় পুরো সময়টার জন্যই টুসি আর আমি আলাদা ছিলাম না। দারুন জোড় ছিলো দু’ইয়ের মাঝে। ভয়ংকর সুবোধ মেয়ে বলেই জানতো সবাই। একটু আধটু দুষ্টুমি আমার সাথেই ছিলো। তা তো থাকবেই। সংসার নামক জঞ্জাল বাঁধানোর স্বপ্নও যে আমাকে ঘিরেই দেখতো। এ রকমই জানতাম আমি। আমার কাছে তার প্রচুর চাওয়ার ছিলো; প্রতিদিনই কিছু না কিছু চাইতো সে। আমিও তা পূরণ করার আনন্দে প্রতিদিনই ভালোবাসা বেশি পেতাম।
আমার কাছে তার প্রথম চাওয়া ছিলো একটি বেগুন পাতা রংয়ের রং পেন্সিল !! সে দিন সে বৃষ্টির রাতে, তাও গত এক আষাঢ়ে ঘরে বসে ছবি আঁকার নেশায় পেয়েছিল। চার পাঁচ সেট পেন্সিল খুজেও বেগুন পাতা রঙের পেন্সিল পাওয়া যায়নি। মুঠো ফেনের কল্যানে আমিই হলাম কাক ভেজা। একেতো রাত আটটার পর দোকান বন্ধ। তার উপর বৃষ্টি। তবুও বেরিয়ে পড়লাম ইচড়ে পাকা মনের প্রেম ভ্রমে। গলির মোড়ের একমাত্র দোকান, যেখানে রঙ পেন্সিল পাওয়া যায়- সেটিও বন্ধ! সার্টার পিটিয়ে দোকানদারকে জাগানোর চেষ্ট যখন ব্যর্থ হচ্ছে তখনই শয়তানি বুদ্ধিতে মহল্লা ছাড়ার হুমকি দিয়েই তাকে ওঠালাম। কিন্তু হায় ! বেগুনরঙাতো দূরে থাক কোন সবুজ রঙা পেন্সিলই নেই। এ দোকানী একেবারেই খুচরা দোকানী। এক পিস করেও বিক্রি করে। আমি তখন মহা হতাশ। মনটা গেল শশ্মান ঘাটের নিরবতায়। খুব বৃষ্টিতে খুব ভেজা হচ্ছিল তখন। মুঠোফোনের ভাইব্রেটর কেঁপে ওঠাতে তার দ্বিগুনে আমিও কেঁপে ওঠলাম। সপ্তাহ আয়ুর সম্পর্কে এই প্রথম কিছু চাইলো... অথচ আমি দিতে পারলাম না। নিজ যোগ্যতাটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল। বড্ড অস্থিরতায় ফোন রিসিভ করলাম। “এই শুন... আমি বেগুন পাতা আঁকবো না জবা ফুলের পাতা আঁকবো, পেন্সিলের সবুজটা আরও গাঢ় হতে হবে।” শুনেই রাস্তার গর্তে জমা পানিতে ধ্যানারধ্যান কতোগুলো লাথি! সফলতার আনন্দে গায়ের শীত, মাংসের কাঁপন সবই কোথায় হারিয়ে গেল। কারণ এ রঙের পেন্সিল আমার টেবিলের ড্রয়ারেই আছে।
সেই একই আষাঢ়ে অন্য একদিন আবারও আমি ভিন্ন স্বাধের উষ্ণতায় সিক্ত হলাম। টুসির সাথে তখন আমি গ্রামের কৃষ্ণমহুরি খালের পাড়ে। খালের উত্তর পারে বিশাল নলুয়ার চর আর দক্ষিন পাড়ে প্রভাবশালী মিয়া বাড়ির পেছনে বাগানের বিশাল অংশ। কৃষ্ণমহুরির এ অংশে সত্যিই বিস্তর প্রেমের জমজমাট আড্ডা। যতটুকু মনে আছে, টুসির বাঁ হাতটা তখন আমার ডানহাতে চেপে রাখা। আস্তে আস্তে পা তুলে হাটছে সে। পা’দুটো বেশ টান টান করেই হাঁটছে। উদ্দেশ্য পায়ে পরা পায়েলটি আমাকে দেখানো। হঠাৎ আমাকে দাড় করিয়ে দিলো। কিছু বুঝে ওঠার আগেই বলল “আমাকে নাকফুল এনে দাও”। আমিতো ‘প’। এখান থেকে বাজার অনেক দূরে। তাও আবার গ্রামের বাজার। নাকফুল নাও পাওয়া যেতে পারে। খুব দুষ্টু রোমান্টিক চেহারায় আমি ইচ্ছে করেই ভাবনার রেখাপাত ঘটালাম। কিভাবে জানি বলে পেললাম – তুমি একটু দাড়াও আমি আসছি। টুসি বলল- এখন নিশ্চয় বাজারে যাবে? কিন্তু তুমি বাজারে গেলে তোমার বৌটাকে যদি কেউ নিম পাখি (পেঁচা) নিয়ে যায়? আমি তখন কিংকর্তব্যবিমূঢ়। ঠোঁট দু’টোকে অসম্ভব বাঁকিয়ে বলল- আরে বোকা নাকফুলের জন্য বাজারে যেতে হয় না। তুমি কি ঘাস ফুল দেখ না? ওটা এনে দাও, আমি নাকে পরবো। কথাটা শুনেই আমি আবারও “প” হলাম। খুব ভালোবাসতে ইচ্ছে করেছিলো সেদিন তাকে। যাকে বলে একেবারেই মিশে যাওয়া। কিন্তু প্রকৃতি যেভাবে পাহারা বসিয়েছিলো তাতে আর মিশে যাওয়া যায়নি। কেবল হাতের কোমলতার উষ্ণতা নিয়েই তৃপ্ত।
সর্বশেষ এইতো ক’দিন আগে.... আবার ‘প’ হবার সময় এলো। টুসি এলো বয়সটাকে অন্তত পাঁচ বছর কমিয়ে। চেহারাটাকে দুধের বাচ্ছা মেয়ের অপরাধের প্রমান বানিয়ে বললো, “তোমার কাছে সর্বশেষ একটি জিনিস চাইবো, এই শেষ- আর কখনও, কভুও...ভুলেও চাইবো না। সত্যি চাইবো না।” রিতীমত সেদিন আর অবাক হইনি। ভাবলাম হয়তো খুব সাধারণ কিছু চাইবে, যেমনটি করেছিলো তার আগের কয়েকবার। আমি বললাম কি? অনেক বণিতা, অনেক ই....উ...মমমম এর পর বলল - দিবেতো? সেদিনই প্রথম তার গালের দুপাশে হাত রেখে বললাম - কখনওকি ফিরিয়ে দিয়েছি? অনেক চেষ্টার পর ওড়নার কোনা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলে - সে ভরসায়ইতো আসলাম। ঝটপট বলার অনুরোধ করার পরই দ্রুত আমার দু’হাত চেপে বলল- তুমি আমাকে মুক্তি দিয়ে দাও !!
সেকন্ড সময়ের জন্য জন্য মনে হয় অজ্ঞান হয়েছিলাম। পরেই আবার সজ্ঞান। কারণ তাকে তো কখনওই ফিরিয়ে দিইনি। তখনও বুঝতে পারিনি, আসলে কি হতে যাচ্ছে।
মা মোড় ঘুরিয়ে ফেলছে.....বাবাও কেমন করে.....দুলাভাই বলে দিয়েছে ওনার প্রস্তাবিত পাত্রের সাথে বিয়ে না হলে আর আমাদের বাড়িতেই আসবে না... ..বড়ভাইও বিদেশ থেকে একই কথা বলে.....মায়ের মুখের দিকে তাকানো যায় না...................!! এরকম আরও কতো অযুহাত।
নাহ! আমিতো হেরে যাইনি কভু। আকাশের পানে তাকিয়ে অনেক বিশালতা ধার নিয়ে চোখের তারা জয়ের ঝিলিক ধারণ করে বললাম, চিৎকার করেই বললাম “ টুসি তুমি মুক্ত”।
টুসির জীবনে অনেক পরিবর্তন এলো বটে, কিন্তু আমি যেমন ছিলাম তেমনই আছি। শুধু সেই থেকে এই পর্যন্ত কেবলই ভেঙ্গে পড়ছি। বিধ্বস্ত হচ্ছি। তবুও জয়ের আনন্দে চোখ দুটো আবার ঝিলিক দিয়ে ওঠে এই ভেবে যে, তাকে কখনওই আমি ফিরিয়ে দিইনি। ঠিক তখনই দু’হাতে মুঠ বেঁধে চোখ বুঝে বুকে নিয়ে মিনমিনিয়ে বলি- “ভাগ্যিস তুমি আকাশ চাওনি ! যদি চাইতে... হয়তো আমার জয় হতো না।”
(গল্প তেমন একটা লিখি না, জানি আপনাদের ভালো লাগার কোন কারণও নেই, তবু একটু সাহস সঞ্চয় করে দিয়ে দিলাম ![]()
)
প্রকাশ করা হয়েছে: গল্প বিভাগে ।
লেখক বলেছেন:
না পড়েই যে কমেন্ট করছস তা আমি জানি![]()
কারণ তুইতো পদ্যের বরপুত্র। গদ্যতো তোর পরবাস।
তবে যাই বলিস, চিন্তা করছি গদ্যে নিবো আবাস।
ভালো থাকিস।
আকাশচুরি বলেছেন:
হুমম
লেখক বলেছেন:
![]()
মানুষ বলেছেন:
আপনার জন্য সমবেদনা
লেখক বলেছেন: আকালের দিনে বড়ই আশান্বিত হলাম- পৃথিবীতে এখনো "মানুষ" আছে![]()
আপনাকে অনেক মানবীয় ধন্যবাদ।
~টক্স~ বলেছেন:
ভালই তো লিখেন আপনি ভাই, বেশ ভাল লেগেছে।আপনার জন্য আন্তরিক শুভকামনা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাহস পেলাম ভাই।
অনেক ধন্যবাদ।
ফুটাও......পইড়া বুইঝা শুইনাই কমেন্ট করছি..........লিখাটা আসলেই
ভালো লিখছোছ।
লেখক বলেছেন: ![]()
তোমার চান্দি ফুটাইতে যে কি মজা তা আমি জানি আর
উনি
জানে....
লেখক বলেছেন:
![]()
![]()
েপচাইললা বলেছেন:
পৃথিবীটা এরকমই। সবাই শুধু চেয়েই যায়, পেয়ে তৃপ্ত হয়। কিন্তু কেউ কেউ দিয়েও যায়। তারাও তৃপ্ত হয়। কিন্তু বুকের কোথায় যেন একটা শুন্যতা তাড়িয়ে বেড়ায় সবসময়। শুন্যতাটুকু মেনে নিতে পারলে দাতারাই প্রথিবীর সুখীতম মানুষ। আপনিও হোন। আমি চেষ্টা করে যাচ্ছি। বুকের মাঝে যেদিন কি যেন একটা দলা পাকিয়ে উঠবে না, সেদিনই আমার পূর্ণতা আসবে। ভাল থাকবেন। (জানিনা গল্পটি সত্য কি-না তবুও সত্যগুলোও এরকমই হয়)
লেখক বলেছেন:
আমার জীবনে না ঘটলেও এরকম ঘটনা অহরহ ঘটে। আমি চেয়েছি একটু সাহিত্যর্চা করতে, এই যা !!
এও জানি আমাকে দিয়ে সাহিত্যচর্চা হবে না। তবুও সময় কাটাই.....
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
উৎসাহ পেলাম। ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
লেখক বলেছেন:
অভিনয়ে করে ভালো হয়েছে, খুব ভালো লাগলো, জটিল..... এই সব বলার চেয়ে বাস্তবতা মেনে নিরবে চলে যাওয়াটাই কি ভালো নয় ? ![]()
প্রণাম গুরু.......![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো..........।লিখতে থাকো...........।ভালো হইছে।
শুভেচ্ছা..........।
লেখক বলেছেন:
আপুরে, কেমন আছিস?
তোর জন্যও অনেক অনেক শুভেচ্ছা...![]()
লিপিকার বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন:
ধন্যবাদ
ভাবুক তুমি ভাবতে থাকো...
ভেবে যা পাও তার থেকে আমাকে একটু দিও ![]()
ধন্যবাদ এবং শুভেচ্ছা....
নামহীন মানব বলেছেন:
ভাল হয়েছে। লিখতে থাকুন।
লেখক বলেছেন:
ধন্যবাদ
কেমন আছেন? যেভাবে মনমরা হয়ে বসে আছেন, আমিতো খুব ভয়ে আছি !!
ভালো থাকুন সবসময়।
নামহীন মানব বলেছেন:
ভাল আছি। আপনি কেমন আছেন? আর ভয় পাবার কিছু নেই। আমি আপনাদের মত ভাল লিখতে পারিনা।
লেখক বলেছেন:
হা হা হা....![]()
আরে সেজন্য বলিনিতো......মনে কোন দু:খ আছে কিনা.... বেবাকইতো খালি দু:খে আছে।
আমি ভালো আছি।![]()
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:
খুউউউউউউউউউউউউউউউউউউ(আর লিকতে পারুম না)ব্বইইইইইইইইই(হাত ব্যথা করতাচে আবার কষ্টও লাগচে
লেখক বলেছেন:
৩মিনিটের বেশি সময় ধরে হাসলাম।![]()
এখনও হা..স..তে...ছি![]()
ধন্যবাদ অনেক গুলো....![]()
নামহীন মানব বলেছেন:
তা আমি বুঝতে পেরেছি। আমার দিনকাল খারাপ যাচ্ছেনা। তবে বেশ ঝামেলাই আছি কিছু ব্যাপার নিয়ে।
লেখক বলেছেন:
দোয়া করি যেন ঝামেলাগুলো তাড়াতাড়ি কাটিয়ে ওঠতে পারেন।
প্রোফাইলের ছবিাট খুবই সুন্দর। ![]()
লেখক বলেছেন:
ধন্যবাদ.........
কিন্তু দিশাহারা কেন?????//
নাহিন বলেছেন:
ভাললাগছে
লেখক বলেছেন: ধন্যবাদ, নাহিন।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন:
ধন্যবাদ, তামিম ভাই......
শুভ রাত্রি, শুভকামনা, শুভেচ্ছা, ধন্যবাদ আরও অনেক কিছু....![]()
কালপুরুষ বলেছেন:
বেশ ভাল হয়েছে।
লেখক বলেছেন:
ধন্যবাদ,দাদা..
কেমন আছেন ??
লেখক বলেছেন:
মহাজনের কথা পালাই ক্যামনে ?? ![]()
বিলাইটা খুব কিউট ![]()
ভালো থাকুন।
লেখক বলেছেন:
আপনার গায়ের আলাপী রঙের জামাটাই এর জন্য দায়ী ![]()
আরও একটা চোখ টিপু..........![]()
লেখক বলেছেন:
আপনার ফটুকটাও ভালো লাইগছে ![]()
রাইতের ব্যালা ইলেন, ঘরে খাওনের কিছ্ছু নাই, পিড়িটার ওপর বিলাই শুইয়া আছে
কোথায় যে, বসতে দিই
(পেছনে তাকিয়ে দেখি আপনি আর নাই)
লেখক বলেছেন:
আহারেরররররররররর গুলাবীয়ে শরম খাইছে...![]()
হেতি চরমিন্দা অইছে ...:``>> :`> :`>
লেখক বলেছেন:
হাঁছা কইসেন?
ইয়া মাবুদ, আমার এতো চুনাম???![]()
রুখসানা তাজীন বলেছেন:
প্রিয়তে তো এমনি এমনি নিলাম না!
লেখক বলেছেন:
আমার বলার কিছুই নেই....!!!
সবাক এখন শতভাগ হতবাক....
ভালো থাকুন সবসময়।
মীতু বলেছেন:
প্রথম দিকটা এতো সুন্দর করে লিখেছো আমি হারিয়ে গিয়েছিলাম তোমার লিখাতে।
শেষের দিকটায় এত কষ্ট লাগল
পারলাম না চোখের জল ফেরাতে।
এরকম একটু আবেগ অনুভূতিতে মিশ্রিত হতে চাই মাঝে মাঝে।
ভালো থেকো।
লেখক বলেছেন:
এভাবে মন্তব্য করলে মেজাজটাই বিগড়ে যায় !!
জবাব দিই কিভাবে???
ভালো থেকো।
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন:
সুন্দর হয়েছে ...ধন্যবাদ সুন্দর একটা পোষ্ট দেয়ার জন্য
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
লেখক বলেছেন:
ধন্যবাদ প্রাকৃত....
শুভেচ্ছা রইলো।
উত্তরাধিকার বলেছেন:
সবাক আপনার গদ্যের হাতও সুনিপুন।
খুব ভাল লেগেছে।
মনটা একটু খারাপ হয়েছে হয়তো; কিন্তু আপনার জয়ে তা ম্লান হয়ে গেল...।
'যারা ভালবাসে
ভালবেসে জ্বলে
জ্বলে পৃথিবীকে রঙিয়ে দেয় ভিন্ন এক গোধুলী আলোয়...'
- পূর্ণেন্দু পত্রী
...আর আমি যোগ করলাম - 'জয় হোক তাদের জয় হোক'।
লেখক বলেছেন:
এতো কাব্যময় মন্তব্য আমার জন্য !!!!!
ধন্য হলাম, সত্যিই ধন্য হলাম।
লেখক বলেছেন:
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আহারে ! টুসিরা বুঝি এমনই...!
লেখক বলেছেন : বাস্তবের টুসিরা আরও........!!
পলাশ রহমান বলেছেন:
সুন্দর ঝরঝরে লিখা।
লেখক বলেছেন:
তাই।
আমি সত্যিই অবাক হচ্ছি।
আশরাফ মাহমুদ বলেছেন:
ভাবালো আমাকে। +
লেখক বলেছেন:
কে ভাবালো আর কিইবা ভাবছেন??
বিবর্তনের কতদূর হইলো
)
চিটি (হামিদা আখতার) বলেছেন:
এ যে দারুন লিখেছো। সত্যিই চমৎকার! মুগ্ধ হবার মতোই। যে হাত দিয়ে এত সুনন্দর কবিতা হয়, সে হাতের গল্প চমৎকার হবে!!!
ভালোবেসে আকাশ জয়ের মত......... মন ছুঁয়ে গেলো।
আরো লিখ.......।আমিতো গদ্য লিখতে পারি না।
ভালো থেকো
শুভেচ্ছা ........।
লেখক বলেছেন:
সুনন্দর"" ভবিষ্যতে আর সহ্য করা হবে না।
নাকি দুলা ভাইয়ে কইছে এমন করে লেখতে ?? ![]()
চিটি (হামিদা আখতার) বলেছেন:
আসলে এমন করে লিখতে ভালো লাগে!!হা হা হা হা তোমার দুলাভাই বলবে......আর আমি লিখে ফেলবো???
নিজের মত করে লিখি,
আর ভাবি......।
সুনন্দর , সুনন্দর , ভারী সুনন্দর............অনেক সুনন্দর এবার সহ্য হবে তো??/
লেখক বলেছেন:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
সুনন্দর, মহা সুনন্দর, বিশাল সুনন্দর.......সহ্য হইছে ![]()
লেখক বলেছেন:
শুভ সন্ধ্যাবাদ ![]()
![]()
হাবীব ইমন বলেছেন:
সেকন্ড সময়ের জন্য জন্য মনে হয় অজ্ঞান হয়েছিলাম। পরেই আবার সজ্ঞান। কারণ তাকে তো কখনওই ফিরিয়ে দিইনি। তখনও বুঝতে পারিনি, আসলে কি হতে যাচ্ছে।>> জানি না তোমার সাথে আমার মিলন হচ্ছে এখানে। আমি তোমাকে আর কিছু বলতে পাইতাছি না।
মনটা আমারও বিষণ্ণতায় ছেঁয়ে আছে আজকাল।
লেখক বলেছেন:
মিলে গেলেইতো সর্বনাশ !!
যা কষ্টে আছি ![]()
ভালো থেকো।
লেখক বলেছেন:
আমিও কৈ ভালাই ![]()
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন:
আহ! অসাধারণ গল্প! ভালো থাকবেন।
লেখক বলেছেন:
ধন্যবাদ.....
মাঠের পরে কি ঘাট পেরুবো না???
লেখক বলেছেন:
এর জন্য সবাকের বিচার চাই.......![]()
ধন্যবাদ ধ্রুব।
মুকুল বলেছেন:
ভাগ্যিস এটা সবাকের নিজ জীবনগাঁথা নয়!!! সত্য হোক আর মিথ্যা হোক, গল্পটা দূর্দান্ত! পড়ে মন খারাপ হলো!
*****
লেখক বলেছেন:
ভাগ্যিস এটা সবাকের নিজ জীবনগাঁথা নয়!!! ![]()
খুব ভয়ের কথা কইলেন বস![]()
আমার বেলায় হৈলে আরেকটা টুস

















ভালো থাক্............।