সূর্য্যমূখী ফুলের কথা কইয়া হাতে ধরাইলা ফনিমনসা-
আমারে করলা ব্যথিত।
কতবার কইছিলা দিবা একখান জোৎস্না রাত্রি-
সে রাত্রি হইলো কাচকলা - আইজও কাটে নাই অমাবশ্যা-
আমারে বানাইলা তীর্থের কাক
সেই যে বসন্ত আনবা বইলা আষাঢ়ের শুরুতে গেলা....
আমার বসন্তরে কই লুকাইলা?
তোমারে আর বসন্তরে খুজিতে যাইয়া নিজেরে হারাইলাম
হারায়ে কত খুজিলাম...
হাঁটে হাইট্টা, মাঠে ঘাইট্টা
জলের ডালে ডালে
চক্ষু বুলাইলাম কত!
তোমারেই চক্ষে দেখি না-
নিজেরেও না।
তোমারে চিনিতে গিয়া আমি নিজেরে ভুলিলাম-
আইজ নিজেরেই চিনিতে পারি না-
আমারে বানাইলা আত্মভোলা।
আমার সূর্য্যমূখী কই?
বসন্ত কই?
"আমার তুমি" কই?
১৬.০৬.০৮
দুপুরের একটু আগে
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



