১.
কবিগুরু তুমি শান্তিতে আছ অঘোর নিদ্রাতে
দুনিয়ার যত প্রেম হয়েছে গত; সে তোমারই সাথে
দিবস রজনী খুজিয়া হয়রান, পাই না একটু প্রেম
শান্তির হাটে ভাঙ্গিয়াছে হাঁড়ি, অশান্তি পেলেম
মানুষে মানুষে বিভাজন আজি, কন্টকে ভরা পথ
কেউই কারো আসিবেনা কৃপায়, নিয়ে নিয়েছে শপথ
এরেই যদি শান্তি বলো চাহিনা আমি তারে
কন্ঠনালী মোর বসিয়া গিয়াছে শান্তির অত্যাচারে
গুরু এসেছিলে ভবে, এসে কি হবে? ছিলেনাতো বেশি দিন
হাজার বছর কেন বাঁচিলেনা তুমি, প্রেম শিখিতাম প্রতিদিন?
২.
হে বিদ্রোহী, বাবরি দোলানো কান্ডারী দুখু মিয়া
বিদ্রোহ তোমার কাটিতেছে সাতার গঙ্গাজলে গিয়া
তোমার লেখায় ঝরিয়াছে আগুন ছিলে তুমি বিদ্রোহী
তোমার লেখায় কাঁপতো শাসক, শিখর হিমাদ্রি
আমরা কাঁপাতে পারিনা, কাঁপিয়া হয়রান
মাথা তুলিয়া পারিনা গাহিতে বিদ্রোহী জয়গান
আমরা পারিনা কলম ধরাইতে কোমল হস্ত কে
ঘাড় ধরিয়া কহে শাসক, "থাক, অবনত মস্তকে"
কবি নজরুল তুমি উঠিয়া আস, এসো বিদ্রোহ করি
মুক্তির যুদ্ধ করে বিজয় নিশান ধরি।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


