মায়ের শাড়ীর আঁচল বেচে খেয়েছিস
শুয়োরের দল...
জমিয়েছিলি সওদাগরী পসরা
বোনের ইজ্জতে সাজিয়েছিলি দোকান
সাতটি দুর্বাঘাস ভাইয়ের রক্তে মিশিয়ে
সোনা-রূপার জলে ধূয়ে-
সে দোকান পরিপাটী করতে বাপ ডেকেছিলি কাকে?
ব্যস্!
ঢের হয়েছে-
দেশপ্রেমের ধুয়া তুলে
দেশ বেচে খাওয়ার ভালোই আয়োজন!
আর বাড়িস না-
এবার থাম !
কার উঠোনে দাড়িয়ে, কার ঝি- কে বৌ বলে ডাকিস?
বহুত খোশমেজাজে ভাবছিস- দ্রোহ শূন্য বঙ্গ দেশ!
হাহ্ !
থু !
দশদিনতো কাটালি, গুনলি আমোদ
প্রমোদ তরী চরাস জলে-স্থলে
আহা ! আমাকে একটা দিন দে,
শিরা উপশিরা ধমনীরা বারংবার ব্যর্থ
রক্তের অস্থিরতায় কাতরায়- সে যে উত্তপ্ত সাহারা !
আয়-
আয় না-
চেষ্টা করে দ্যাখ, পারিস কিনা;
থামিয়ে দিয়ে যা আমার রক্তের টগবগানি।
"অত:পর আবার শুয়োরগুলো নতুন বাবা খুজবে"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

