কোথায় যেন আগুন লেগেছে!
ক্রোধ আর রোধের ধোঁয়ায়
ধুমায়িত বাংলার সমস্ত...।
টিকটিকি ফুঁ দিয়েছে সে আগুনে।
বাতাস লেগেছে, তীব্র বাতাস!
বিপ্লবীর মাংসপেশীগুলো ক্ষণে ক্ষণে
সচেতন ভ্রমে ফিরে পায় একাত্তরের অন্ন।
তন্ন তন্ন করে খোঁজে দালাল, নেড়ীকুত্তা ইত্যাদি।
দ্রোহীর চিৎকার ছুটে চলে
মুয়াজ্জিনের আযানের আগে।
ধর! ধর! দালাল ধর।
অসুখ চড়ায় জ্যন্ত রোগে
বিজাতীয় বীর্যের নেড়ী কুত্তা।
মার! মার! নেড়ী কুত্তা মার।
বিপ্লবীর শির আজ চির উন্নত-
মা'র কসম !
মাটির কসম!
একজন আলী আমানের কসম!
যুদ্ধ আবার হবে!!
১৬.০৭.০৮
রাত ১১.২০ মি.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


