আমার প্রিয় পোস্ট

sumon_graph@yahoo.com +৮৮-০১৭৩২৩১৪৮৪১

রক্তের উত্তরাধিকার

২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৮

শেয়ার করুন:                   Facebook

( এমন কবিতা যেন আর একটিও লিখতে না হয়)

তৃষিত প্রাণের মৃত্যুক্ষুধা সুখের নিদ্রায়-
অবিরাম গোঙানিতে রাতেরা লজ্জা পায়।
আমিও অবলীলায় মাতৃপ্রেমে, জায়াপ্রেমে
নিমগ্ন সব সম্ভাবনার মৃত্যু দর্শনে।
ধর্ষিতা সার্বভৌমত্বের গায়ে কালযুগের নখের আঁচড়
বেমালুম অদৃশ্য হয় আতশবাজির ঝলকে।
চোখের ভেতর সর্ষের ফুলগুলো ভুল হয়ে বেরিয়ে আসে
লালপরী নীলপরীর বেশে (নি)ষিদ্ধ জলসায়।
আমি তখনও চেতনাহীন অচেতন শরীরে
ঘুমন্ত চেতনা বুকে ধরে কুলাঙ্গার হই!

প্রেয়সীর দিনব্যবধান বিচ্ছেদে বিরহ খুঁজি
মাটি খুঁড়ে খুঁড়ে বেঈমানের অবয়বে।
অথচ, বিরহ এখন সীমান্তে জেগে ওঠা
হরিৎ ঘাসের গায়ে লেগে থাকা রক্তের ফাঁকে-
যখন গুলি খেয়ে দামাল ছেলে লুটিয়ে পড়ে,
ঘুমিয়ে পড়ে মায়ের কোলে।

শেষ কামড় পড়ার আগে জিহ্বাটা নড়ে ওঠে-
মা গো... বিদায় দাও!
চোখ দু'টো উল্টে যাওয়ার আগে আরেকবার দেখে নেয়-
জননীর এলোকেশী বেশ!

হায় দেশ!
কেবলই রক্ত স্নান!
রক্তইতো দিয়েছিলাম,
নিয়েছিলাম অধিকার।
তবু সেই ভিত কেন কাঁপছে বারংবার?
আজ সেই রক্ত মাটিতে মেশার আগে
খুঁজে ফিরে উত্তরাধিকার!


(ভেবেছিলাম কবিতাটি ব্লগে দিবো না। কারণ এ রকম কবিতা লেখাও এক ধরনের লজ্জা। আগেই লেখা কবিতাটি এখন দিয়ে বিলম্বেই লজ্জিত হলাম)

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে ।

 

  • ৬৮ টি মন্তব্য
  • ৪১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪২
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ লিখছ। তীর্যক।

একটা সত্য কথা বলব? তোমার কবিতায় বড্ড বেশি আবেগ আর রুক্ষতা(বানান সঠিক কিনা জানি না) চলে আসে। এটা পরিহার করলে ভালো।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: নোয়াখালী পৌরসভার ইতিহাস লিখতেছি... তাই মন্তব্যের জবাব দিতে দেরী হলো।


আসলে আমি আবেগকে পুঁজি করেই চলি। এটা ছাড়া আমার আর কোন মূলধন নেই। বাস্তবতাকে বর্জন করা যায় না বোধ হয়। জীবনের অনেক কন্টকময় পথ পাড়ি দিয়েও যখন গতানুগতিক ম্যাচ্যুরিটি অর্জন করতে পারিনি, তখন স্বাভাবিকভাবেই আমি নিশ্চিত যে, শেষবারের মতো জিহ্বায় কামড় পড়া পর্যন্ত এরকমই থাকবো। সত্যি কথা বলতে কি, আমি এরকমই থাকতে চাই। তোমরা যাকে আবেগ বলো আমি তাকেই বাস্তব বলি। যখন আমি দেখি এই দেশকে গড়তে গিয়ে মানুষ কেমন পোড় খায়, যখন দেখি অভাবের তাড়নায় বৌকে শশুর বাড়ি পাঠিয়ে শূন্য বুকে দিনমজুরের রাত কাটে, তখন আমাকে আবেগী হতেই হয়। কারণ তার বা তাদের কষ্টের প্রত্যক্ষদর্শী আমি। আমার বাড়ির পাশেই পাক বাহিনীর অত্যাচারে পঙ্গু হওয়া ব্যাক্তিদের বাস (শহীদদের কথা বললাম না)।

দেশের প্রতি সাধারণের অকৃত্রিম ত্যাগ নিদর্শনের সাক্ষি এবং বর্তমান আকালের ভুক্তভোগী হয়ে আমিতো আর আবেগী না হয়ে পারি না। কারণ আবেগ আমাকে বাস্তবতায় নিয়ে যায় সক্রিয়ভাবে। তাই আমি "সবাক"। আমি নিষ্ক্রিয় বা নির্বাক হতে চাই না।

আমি সুস্পষ্ট ভাবেই আবেগের জয়গান গাই।


তোমার মন্তব্যের জন্য অনেক বেশি ধন্যবাদ।
ভালো থেকো।
শুভেচ্ছা ও শুভকামনা।

২. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৪
comment by: রাতমজুর বলেছেন: চল চল চল....
২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:০৮

লেখক বলেছেন:
কোন গগনে বাজে মাদল
দেখবি বলে চল।

৩. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: +++++
২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন:
ধন্যবাদ
অনেক ধন্যবাদ
ম্যালা ধন্যবাদ
প্রচুর ধন্যবাদ
অশেষ ধন্যবাদ:)

৪. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৫
comment by: লিপিকার বলেছেন: চমৎকার কবিতা.........+
২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন:
আপনার প্রোফাইল ফটো সবসময় খালি ভাবুক ভাবের হয়।
এতো ভাবনা কার জন্য?:)


শুভেচ্ছা রইলো।

৫. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৬
comment by: কালপুরুষ বলেছেন: ভাল লেখা।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন:
ধন্যবাদ "চিরহরিৎ দা"

৬. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৭
comment by: রাঙা মীয়া বলেছেন: আফসোস, কবির চেতনা যদি ১০ ভাগ লোকের মাঝেও জেগে উঠতো ? তাহলে এই কবিতা লিখতে হতো না । কবি যে কেনো এই কবিতা লিখছে, কোন প্রেক্ষাপটে কেউ কি বোঝার চেষ্টা করে ? প্রিয় কবির প্রতি অনুরোধ সবার প্রশংসা না নিয়ে মানুষের বিবেক চেতনা স্পর্শী কবিতা লিখুন।আমার দৃঢ় বিশ্বাস , আপনি পারবেন।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন:
আসলেই বাহবা পাওয়ার কিছুই নেই। আমি আমার মনের ভালোলাগা, রাগ, ক্ষোভ আর অক্ষমতাকে নিয়ে লিখি। মনের কোনে কিছু আশাও আছে। আমার লেখায় যদি একটি আত্মার মাঝেও সচেতনার দ্রোহ জন্ম নেয়... তবে তা আমার জন্য অত্যাচর্য প্রাপ্তি।


আপনার বিশ্বাসের জয় হোক।
ভালো থাকুন সবসময়।
অনেক ভালো।

৭. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৪
comment by: রাতিফ বলেছেন: খুব শক্তিশালী লিখা দোস্ত।



ভালো থাকো...........শুভেচ্ছা।
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: হুুম

ভালো থাক।

৮. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:১২
comment by: একরামুল হক শামীম বলেছেন: অসাধারণ একটা কবিতা হইছে সবাক।
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: হুমম

৯. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৬
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: আরে সুমন ভাই কী কন? এমন কবিতা আরো বহুতই লেখতে হইবো, সামনে যা দিন আইতাছে...

@অভি- একই কবিতায় আবেগ আর রুক্ষতা আসে কেমনে?! দুইটা তো পুরা দুই ব্যাপার! আর যদি আসেই, তাইলে সেইটা কবির কৃতিত্ব, পরিহার করতে হইবো ক্যান?
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন:
ফাঁইসা গেছি মাইনকার ছিপায়।

১০. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৬
comment by: শামীম মোহাম্মদ বলেছেন: ভাল, ভাল, এবং ভাল..........
খুব ভাল লাগলো
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন:
ধন্যবাদ অনেক বেশি।

শুভেচ্ছা ও শুভকামনা।

১১. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৩
comment by: আরিফ থেকে আনা বলেছেন: সাধারনের মত অসাধারন :)
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: হুমম:)

১২. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪২
comment by: সিক্স স্ট্রিং বলেছেন: অসাধারন :)
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: :)

১৩. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:১৩
comment by: উত্তরাধিকার বলেছেন:
প্রিয় সবাক,
আমি আসলে ভাষা হারিয়ে ফেললাম।
কিছুই লিখতে পারছি না এখানে।
এরকম কবিতা আসলেই যেন আমাদের কাউকেই আর না লিখতে হয়।
:(


তোমার ঐ বত্রিশ ইঞ্চি বুকের পাজরে
কয় মহাসাগর ভালবাসা জমা আছে
সোনার দেশের তরে!

তোমার ঐ দুটি চোখের মণিতে দাউদাউ করে জ্বলছে
আগুনের শিখা; সে অনির্বাণ হয়ে
ছড়িয়ে যাবে সবখানে !

আমার হাহাকার ভরা বুক
আর চোখ ভরা জল নিয়ে
তাই তোমার উঠানে দাঁড়িয়ে
তোমায় স্যালুট জানিয়ে যাই।
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন:
না, উত্তরাধিকার না!!

ভল মানুষে স্যালুট জানাইও না।


**আমি ছুটি নিলাম।
আর না।
কেন জানি মনটা থেমে গেলো।
আর হয়তো এভাবে নাও দেখতে পারো।

ভালো থেকো।

১৪. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫৪
comment by: ফারহান দাউদ বলেছেন: আমি নিষ্ক্রিয় বা নির্বাক হতে চাই না। যখন আর কিছু পারবো না তখনো আমি গলা ফাটাতে চাই।
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: চুড়ি পরার চাইতে গলা ফাটানোই উত্তম।

১৫. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৩৮
comment by: কঁাকন বলেছেন: +++++++
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: আমি ও আমরা বলেছেন: আশরাফ ভাই
আমিতো আবেগ আর রুক্ষতার মিস্রন এ কোন সমস্যা দেখছিনা।
কারন সবাক ইদানিং যেই ষ্টাইলের কবিতা লিখছে, তাতে আবেগ না টানলে দেশাত্মক টান আসবেনা, আর রুক্ষতা না থাকলে সেখানে বিদ্রোহের ধাঁচটার অনেকাংশে ঘাটতি দেখা যাবে। আমি মনে করি সে ঠিক লাইনে আছে, তবে লিখার পরিপক্কতার কথা যদি আসে সেটাও ধীরে ধীরে চলে আসবে, সব কবিতা অলটাইম বাম্পার হিট হবে এটা কিন্তু ঠিক না।

------------
কবিতাটা আমার ভালো লেগেছে, তবে সবাক এবার একটু চেঞ্জ আনো, মাঝে তুমি কতগুলো বিদ্রোহী কবিতা লিখে ফেলেছো, তোমার পাঠকদের কথা চিন্তা করে মাঝে মাঝে চেঞ্জ আনলে ভালো হবে আমার মতে।
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন:
আমি ছুটি নিলাম।
আর না।
কেন জানি মনটা থেমে গেলো।
আর হয়তো এভাবে নাও দেখতে পারো।

ভালো থেকো ভাইয়া।

১৭. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫০
comment by: আইরিন সুলতানা বলেছেন: ক্ষোভ, লজ্জা, আশংকা--সবকিছুর মিশ্রণ; চমতকার ।
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন।

১৮. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫১
comment by: আমি ও আমরা বলেছেন: সবাক ছোট ভাই আমার রাগ বা অভিমান বা মন খারাপ কোনটা করলে।
যদি এর মধ্যে ৩ টাই করে থাকো আমি খুব কষ্ট পাব।

আমি নিজে তোমার এই ধরনের কবিতা পছন্দ করি, আমি চাইনা তোমার কলমে শেকল পরাতে। আমি চাই তুমি আরো অনেক অনেক বিদ্রোহী কবিতা লিখ। আমি কথাটা বলেছি এই কারনে যে, মাঝে মাঝে একটু চেঞ্জ করে পাঠক কে একটু মজা দাও, তোমার এক্সপেরিমেন্ট ও সেই ফাকে চালিয়ে নাও।

আর এই কথা বলার কারন্টা হচ্ছে, তোমার কবিতার মূল্যায়ন কে করবে? পাঠক! সব সময় কি তারা একি মূডে থাকে? বল? পাঠকের মুড বুঝা বড় কষ্টের, তাই কবিতার অ চেঞ্জ আনতে হবে আমাদের মাঝে মাঝে। তুমি হয়ত লক্ষ্য করেছো আমি বিদ্রোহী টাইপের লিখা কমিয়ে দিয়েছি, লিখায় একটু চেঞ্জ এনেছি। আমিতো ভাই কবি নই, অত ভালো লিখতে পারিনা, তবে একটু এক্সপেরিমেন্ট করে করে লিখি নিজের মনের আনন্দে।

মন খারাপ করনা, মন কে দাবিয়ে দিওনা।
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন:
না ভাইয়া, তোমার কথায় আমি মোটেও মন খারাপ করিনি। সত্যি বলছি।

সাহিত্য সম্পর্কিত তেমন কোন ভালো জ্ঞান আমার নেই। তার উপর পড়ালেখা করেছি একদমই কম। বড় বড় লেখকদের লেখাও তেমন একটা পড়ি না। তোমরা যেটাকে কবিতা বলো, তোমাদের দেখে দেখে আমিও তাহাকে কবিতা বলি এবং সেটাকেই আমার ভাব প্রকাশের মাধ্যম হিসেবে নিয়েছি। কবিতার ব্যাকরণ বা নিয়মের কোন ধার আমি কখনওই ধারি না। সে হিসেবে আমি কবিতার বংশের সবচে' বখাটে ছেলে। আমি কেন লিখি তাও আমি জানি না। লেখা উচিৎ কিনা তাও জানি না। লেখার যোগ্যতা আছে কিনা তাও জানি না। এসব ভাইয়া মোটেও অভিমান নয়। কসম দিয়ে বলছি।

আমি যে পরিবেশ থেকে উঠে এসেছি, তা বিবেচনা করলে এই যে আমি এখন ব্লগে লিখছি... এইটাও অত্যাচার্য বিষয়। আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা বাল্য বন্ধুদের কথা ভাবলে আমি নিজেই আশ্চর্য হই। এখানে লিখি আসলে সময় কাটানোর জন্য। আমার দ্রোহ পথে পথে। সেই ছোট বেলা থেকেই শুধু কথিত নিয়ম ভাঙ্গার খেলা খেলেছি। তাই আমার গ্রামে আমাকে অনেক কর্তাব্যক্তিরা বখাটে বলে ডাকে।

বাাঁকিটা পরে বলবো।

১৯. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০১
comment by: আমি ও আমরা বলেছেন: আর আমি নিজেকে হতভাগা মনে করছি এই কারনে যে, এতো সুন্দর একটা কবিতার পেইজ এ আমাদের এই কথা গুলো চলছে।
কথাটা আমি তুলতাম না কারন আশরাফ ভাই যেই মন্তব্য করেছে, তাতে সে কবিতাটা ভালো বলেছেন ঠিকি কিন্তু উনি হয়ত ভিন্ন স্বাধের একটা কবিতা তোমার কাছ থেকে চেয়েছিলেন।

আন্দালিব ভাই আমার অনেক কবিতা পড়ে বলেছেন আমার কবিতায় মেসেজ চলে আসে, উনি ঠিকি বলছেন , কারন ঊনার ভালো লাগছিলনা, আমি চেষ্টা করছি ইদানিং মেসেজ টা যেন কম আসে।

তাই বলে আমার কবিতার নিজস্ব ঢং আমি বিসর্জন দেবনা তবে তাতে একটু নতুনের ছোয়া আনতে দোষ কি?
২০. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৩
comment by: উত্তরাধিকার বলেছেন:
আমার মন্তব্যের জবাব দেখে এবং তোমার আচমকা থেমে যাওয়ার সিদ্ধান্তে আজ আমি সত্যি নির্বাক !!
তুমি ছুটি যেতে চাও - ভাল। কন্তু ফিরে এসো যখন মন চায়।
:(


পূর্ববর্তী ক'জন বিজ্ঞ পাঠকের (@ আশরাফ এবং আমি ও আমারা) মন্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি আমার অভিমত জানাতে চাই-

আসলে একেক জনের একেক ধরন থাকে ।
তার লেখাতে ফুটে ওঠে ভিন্ন লেখনীর ধার!
পাঠক হিসেবে একজনের থেকেই সব বৈচিত্র আশা করা যেতেই পারে।
কিন্তু সব কি আর পাওয়া যায় সব সময় সব খানে... ?
আমি তো যেচেই- বারুদের গন্ধ নিতে আসি এই বাড়ি।
তবুও মাঝে মাঝে পেয়ে যাই ভিন্নতার স্বাদ ।


প্রিয় সবাক,
যাই হোক -যে কারনেই ছুটি নিলে, আশা করি আসন্ন সময় সে মেঘ কাটিয়ে সূর্যের দেখা দিবে তোমায়।
সে কামনাই করি।

'সবাক'ই যার নাম - :)
নির্বাক হলে কি মানায় !!
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন:
ভাবতেছি...

এসব সংকটের আওতায় পড়ে। জানি তা কেটে যায়।

২১. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: আমি ও আমরা বলেছেন: উত্তোরাধিকার ভাই, আপনি আমার প্রথম মন্তব্যটা পড়ুন, আমিও আপনার সাথে একমত। আমিও চাইনা সবাকের ছুটি। আর যদি সে ছুটি নিতে চায় কদিন মাত্র কবিতার জন্য তাহলে সে নিক আমরা আরো অনেক কবিতা তার কাছে চাই।

এই ব্লগে আমার ২ টা আদরের ভাই আছে, যদিও তাদের মুখ আমার দেখা হয়নাই, কিন্তু ভালোবাসা প্রচুর তাদের জন্য।

এদের মধ্যে একটা এই সবাক (বিদ্রোহী বখাটে) আরেকটা বিশ্বপ্রেমিক
রাতিফ।

আমি যেটা বলেছি সেটা পাঠকের মন যাচাই করেই এবং সবাকের আরো ভালোর জন্যই।

আমি সময় পেলে আপনারো সমালোচক হব। আমি সেইরকম পাঠক হতে চাই যার সমালোচনায় একজনের লিখার শক্তি বাড়ে।
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন:
ভাইয়া
আমার কথায় তুমি যদি একটু কষ্টও পাও, তবে তাকে আমার পাপ বলেই ধরে নেব। প্লীজ ভাইয়া বোঝার চেষ।টা কর... তোমার পরামর্শ আমার খুব দরকার ছিলো।

ভুল বুঝনা :(

২২. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: উত্তরাধিকার বলেছেন:
@ আমি ও আমরা

আমি দেখেছি আপনি ওদের লেখায় বিশ্লেষনধর্মী মন্তব্য করেন।
ভাল লাগে।
দেখি সবাকও নিশ্চয়ই আপনার অবদানটুকু বুঝে ফিরে আসবে আবার। সে কামনাই করি।

আর আমার বাড়ী ১০১ বার আমন্ত্রন আপনার ।
:)
২৩. ২৫ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: এই কবিতাটা পড়ে আমি সবাককে যেভাবে চিন্তা করি......ভুল মনে হলো।
মনে হলো সবাক অনেক বড় একজন কেউ যাকে কেউ চিনতে পারছি না সময়ে......।
খুব মন খারাপ হয়ে গেলো নিজের অপারগতায়।
তবে আশাবাদী.......
সেই দিন খুব বেশী দুরে নয়...সেই সবাক কে সবাই চিনবে।
লিখতে থাকো।বেশী ভাবতে হবে না।লিখে যাও।
অনেক দোয়া রইলো।
শুভকামনা।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন:
আপু...
আমি যে তোমার ভাই।
আর তুমি কিনা বলো আমাকে চিনতে পারোনি!!
তোমার কাছে আমি "ভাই" হয়ে থাকতে চাই...
আদরে থাকতে চাই।

কেউ জিজ্ঞেস করলে বলো-
সবাক আমার ভাই। ব্যস্ আর কিছুই নয়।

আপু...
বৃষ্টিকে নিয়ে সমস্যায় পড়েছি।
কঠিন সমস্যা। দোয়া করো।
মনটা ভীষণ খারাপ। ভীষন।

২৪. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১১:০৮
comment by: রুপার পালকি বলেছেন: " আমি সুস্পষ্ট ভাবেই আবেগের জয়গান গাই।" গেয়ে যান,

আমি আমরা আরো শুনতে চাই।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন:
মন্তব্যের জবাব থেকে কোট করায় মাইনাস:)

কেমন যাচ্ছে দিনকাল??;)

২৫. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১১:২২
comment by: রুপার পালকি বলেছেন: এই বেশ ভাল আছি ।

কবিরা অনেক কিছুই পারে, তাদের মাইনাসেও সুখ !
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন:
আহারে সুখ !!

২৬. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৭
comment by: মীতু বলেছেন: অসাধারন বৎস ।

তুমি ও তোমর কবিতা । উভয়ই অসাধারন ।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন:
ধন্যবাদ আপু....

একটু বাইরে ছিলাম।
কেমন আছো?

ভালো থেকো।

২৭. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৭
comment by: মানব মানিক বলেছেন: প্রিয় সবাক
এখানেও কি আবার সেই পুরোনো কথা বলতে হবে আমাকে ?

অনেক ভালো লাগলো।
এ জাতি নিশ্চয়ই কিছু একটা পেতে যাচ্ছে !!!
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন:
আমি নিজের অবস্থান সম্পর্কে এখনও ধোঁয়াচ্ছন্ন।
আমার চারপাশে কেবল আাঁধার আর আঁধার।
তবুও চাই সাবলীল থাকতে।

এভাবেই থাকবো।
আপনাদের হৃদয়ের স্থানটা যেন থাকে।

ভালো থাকুন।
খুব ভালো।

২৮. ২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৫
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কবিতা পড়ে অনেকক্ষণ ভাবলাম.............কত দরদ দিয়ে তুমি কবিতাটা লিখেছো।
প্রাণ ভরে গেলো.................।

লেখা থেকে বিরত থেকো না, একজন সবাকের বড্ড বেশি প্রয়োজান আমাদের................সময়ের ..............ঠিক সময়ে যার লেখা কথা বলবে।

প্রাণ ভরে দোয়া কবি যেন তোমার সমস্যার সমাধান হয়।

ভালো থেকো
শুভেচ্ছা নিও।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন:
আপু....
সারাদিন অনেক অসুন্দরের মাঝে হামাগুড়ি খেয়ে যখন তোমাদের কাছে এসে হাঁটু ভেঙ্গে দাড়াই, বিশ্বাস করো তখন শীতলতার প্রচুরতায় আমি অনেকটাই সুখী হয়ে যাই।

তোমরা ভালোবাসে বলেই এখনও টিকে আছি।
সত্যি বলছি আপু।

২৯. ২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৩
comment by: হাবীব ইমন বলেছেন: অনেক মন্তব্য। অতঃপর ...
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন:
হারিয়ে যাওয়া।

৩০. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:১২
comment by: তাত্ত্বিক বলেছেন:
চমৎকার লেখা।

একটু বাইরে ছিলাম।
আজই আসলাম।
আইস্যা আপনারে একটা সালাম দিয়া গেলাম ভাইজান।
আপনে হইলো গিয়া আসল বারুদ।

আমার বুলেট গুলারে বাগে আনতে পারিনা।
চালায়ে যান ভাইসাব।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: সালাম! সালাম!!

আপনাকে খুব মিস করতাম।
সত্যি বলছি।

৩১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৪
comment by: তাত্ত্বিক বলেছেন:
ওহ!
দোওয়া করি যাতে সকল সমস্যার সমাধান হোক ইনশাআল্লাহ।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
:):)

সমস্যার সমাধান হয়ে গেছে।

৩২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪১
comment by: রেটিং বলেছেন: শেষ কামড় পড়ার আগে জিহ্বাটা নড়ে ওঠে-
মা গো... বিদায় দাও!
চোখ দু'টো উল্টে যাওয়ার আগে আরেকবার দেখে নেয়-
জননীর এলোকেশী বেশ!

জটিল ...*****
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন:
সোহাগ ভাই...

অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

৩৩. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪৮
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন:
@আশরাফ
আপনি কি বাংলাদেশে থাকেন না?? আপনি কিছুই দেখেন না?? আরে... আমরাতো আবেগ নিয়েই বেঁচে থাকি। আবেগ ছাড়া আমাদের চলে না। আর সবাকের কবিতায় বাড়তি কোন কিছু দেখি না। তেলতেলে কিছুও না। যা দেখি সবই বাস্তব। আপনাকে অনুরোধ করবো এরকম একটি কবিতা লিখতে।


সবাক ভাই
আপনাকে স্যালুট!
২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন:
স্যালুট।

৩৪. ৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: প্রাকৃত বলেছেন: সবাক ভাই এই কবিতাটা আবৃত্তি করে পাঠাইতে পারবা?




প্রিয় পোস্ট!!!
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন:
দেখি কি করা যায়।

অনেক ধন্যবাদ প্রাকৃত:):)
ভালো থেকো ভাই।
অনেক ভালো।

৩৫. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
comment by: নিহন বলেছেন: জাক্কাচ একটা কবিতা হয়েছে ।

মেসেন্জারে আসুন
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: ক্যামতে যামু??:( এখনতো দুপুর দুইটা

 



 


অথচ অবিশ্বাস্যভাবে তোমার চোখের পাতায় কুয়াশা নেমেছিলো!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮২৬৮১