ডাকে সাড়া দিবো
দ্রোহের সহবাস ভুলে
চোখে এনে দিবো কামনার ঘুম
হাতে লাগা রক্তের লাল মুছে
গালে এঁকে দিবো লজ্জার রঙ
ছুঁয়ে দিবো যতো আবেদন...।
খালি-
গর্ভের কয়েক ইঞ্চি উর্বরতা ধার দাও
আমি পিতা হবো!
হাজার ফোটা ঘামের বুননে এক ফোটা বীর্য ঢেলে
নিষিক্ত করি সবুজ,
তুমি গর্ভবতী হবে।
আমাদের সন্তান জেগে উঠবে-
সভ্যতার পরিত্যক্ত বর্জ্যে, মাতৃকার খাঁ খাঁ'য়
বিধবা অনাবাদে সবুজের আঁচল নববধুর বুকে
তুমি মা হবে।।
একমুঠো উষ্ণতা দাও
আশার বিশালতার কামবোধে
চিরন্তন গর্ভবতী করি তোমাকে।
একটা শীতল মশালের জন্ম দিবো-
ভরাট হয়ে সরু হওয়া খালের মতো
সম্ভাবনার সুড়ঙ্গে আলো দেখাবে।
তুমি মা হবে!
আমি পিতা হবো!
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


