আমার প্রিয় পোস্ট
- আয়না সুন্দর ও নীলছুরি - মুক্তি মণ্ডল
- জলের কাছে - অ রণ্য
- বিখ্যাত কোম্পানীর লোগো পরিবর্তন - তুষারপাত
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- সেক্টর কমান্ডারস ফোরাম প্রকাশিত যুদ্ধাপরাধীর তালিকা: যে নামগুলো চিনে রাখা জরুরি - মুনীর উদ্দীন শামীম
- চিংড়িঘের : নোয়াখালীর উপকূলে বিপর্যয়ের আশঙ্কা - মাহমুদুল হক ফয়েজ
- নারী অধিকার লংঘন ও প্রতিকার: যৌনপীড়ন - খোকন জিও
- স্তন ক্যান্সার চিহ্নিত করার উপায়-- স্তন পরীক্ষার সহজ ৫টি ধাপ - মিছে মন্ডল
- স্নানঘর থেকে শুরু... - সোমেশ্বর অলি
- স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা এবং তা নিয়ে আমাদের সবারই জানার আছে অনেক কিছু - জটিল
- আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে..... - মনজুরুল হক
- কালোঘোড়া - মুক্তি মণ্ডল
- শরৎ - মেঘ দূত
- হাতুড়ে গদ্য-২ (সময়ের কবিতা) - বৃত্তবন্দী
- দেবদূতের মত এসে দাঁড়ালেন অন্নদাতা - মনজুরুল হক
- জীবন খুঁজে ফিরি (কবিতা) - নাজনীন খলিল
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৪ ( আপনি বলুন, মার্কস --মল্লিকা সেনগুপ্ত ) - আবদুর রাজ্জাক শিপন
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- শহরীয় নকশি কাঁথা - আমি ও আমরা
- অর্কেষ্ট্রা - প্রণব আচার্য
- ট্রান্সকম (আলো-স্টার) গ্রুপ চলে উলফার টাকায়!! - আওরঙ্গজেব
- পথ ও সুড়ঙ্গ - সোহেল হাসান গালিব
- নষ্টালজিয়া (একটা চিঠি) - আমি ও আমরা
- স্বপ্নবাজ চাতক - আমি ও আমরা
- কাল রাতে শব্দগুলো জ্বলে ঊঠেই নিভে গেল ... - সিহাব চৌধুরী
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- দ্বীপান্তরে - প্রণব আচার্য
- আনন্দ ভ্রমন - প্রণব আচার্য
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব... - মো. তারিক মাহমুদ
- মা তোমায় মনে পড়ে(বন্ধু তোমায় মনে পড়ে) - সুলতানা শিরীন সাজি
- একক স্বপ্নের চৌকাঠ - বৃশ্চিক
- কবিতার খুচরাংশ - আমি ও আমরা
- তোমরা আমাকে আর একবার - নিয়ন আলোয় বাউল
- প্রেমাংশুর প্রত্যাবর্তন - আকাশচুরি
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- অভিশাপ নারে আশীর্বাদ দিমু (উৎসর্গ : প্রিয় ব্লগার সামী মিয়াদাদ কে) রি-পোস্ট - উত্তরাধিকার
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- আগেকার লেখা কিছু কবিতা ৩ - প্রণব আচার্য
- লাবণী পয়েন্ট - চিটি (হামিদা আখতার)
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- জীবন মু্দ্রা। - রাতিফ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- সে এসেছে - আশরাফ মাহমুদ
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৭ - নামহীন মানব
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- বুদ্ধদেবের কিছু কবিতা... - নীল নিঃসঙ্গতা
- "শত্রু তুমি পালাও!" - রাগ ইমন
- আমি নাস্তিক। - পুতুল
- এলোমেলোতায় - সুলতানা শিরীন সাজি
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- মা, তুমি তৈরী থেকো। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- নাটক : তুই রাজাকার - সবাক
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- গডফাদার - মানব মানিক
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মা (একটি সত্য ঘটনার আলোকে) - সবাক
- হুমায়ুন আজাদের জন্মদিনে তাঁর ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল’ উপন্যাসের কিছু অংশ... - মুকুল
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- তসলিমার পক্ষে বলছি - সবাক
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
দাগ থেকে যায়
২১ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৭
প্রচন্ড উত্তাপে তৃষ্ণার্ত পাথরের গলা ভেজাতে
ইতিহাসের বুকে রক্তক্ষরণ মোটেও প্রত্যাশিত ছিলো না
অগ্রভাগে থেকে ইতিহাস রচনায় সলিল কেরাণী হয়ে
অনবরত ফুটে গেলে সময়ের মেরুদন্ড ভাঙার শব্দে
কানের ভেতর সভ্যতার বর্জ্যের অস্তিত্বে আমাদের গহ্বরগুলোতে
ভীষন জ্যাম পড়েছিলো চেতনার আশে পাশে মাটির কান্নাসহ
তোমরা ভেসে গেলে জল হয়ে পাথর সমেত মাটির জিহ্বায়
একটু প্রাণের ছোঁয়া দিতে বিদীর্ণতা মুঠে পুরে তখনও কেবল
আমাদেরকে কুলাঙ্গার বানিয়ে চললে এখন যেমন
নিথর হই, পাথর হই, বাক হারিয়ে পুরো পৃথিবীকে দেখি
রক্তের রঙে লালচে ধোঁয়াময় বর্তমানের মতো
অতীতকেও ঘেন্না লাগে, ভীষন লাগে গিনগিনে গনোরিয়ায়
সার্বভৌমত্বের বিকৃত বিকলাঙ্গ পুরুষাঙ্গের রসে নিষিক্ত কীটগুলো
তোমাদের বুকে খঞ্জর বসিয়ে ফিনকির উচ্চতা দ্যাখে
রক্তচোখের দৃষ্টতা পাথর সমেত মাটি কেঁপে উঠে
তোমাদেরই পিঠের নিচে, যেখানে মৃত্যু নেমে আসে
সন্ধ্যে নামার অনেক আগে, সূর্য মরারও আগে রক্তে ভেসেছিলো
পাথর সমেত মাটির পিপাসা মিটে নাক সমান জলজ ধ্বংসের রসে
মাটিই ত্যক্ত হয়েছিলো মৃত্যু ধরে ধরে।
চুষে নিলো তোমাদের রক্তের মতো লাল
রসগুলো পাকস্থলীতে ঐতিহাসিক নুড়িপাথর
মাটির বুকে বড্ড নিষ্ঠুর রোদের মিতালীতে
জলজ চিহ্নগুলো আরো অসহায়, যখন
রক্ত কেবলই শুকিয়ে যায়! ছিটিয়ে যায়
আকাশছেদী মৃত্যুর আর্তনাদে রক্ত ছিটকে পড়ে
ঠিক নিলয়ের ভাঁজে ভাঁজে স্ব-গোত্রীয় জলজ অবস্থানে
লাল নদীগুলো আর শুকায় না...
জলের গায়ে জলজ দাগ থেকেই যায়!
দাগ থেকে যায়!
২১.০৮.০৮
১.১৫ মি.
প্রকাশ করা হয়েছে: বখাটে কথন বিভাগে ।
মানুষ বলেছেন:
অস্মভব ভালো লিখেছেন ভাইটি
লেখক বলেছেন: আপনাকে দেখলেই ভালোই লাগে!!
রাতমজুর বলেছেন:
মারছে!! ফাটাফাটি!!!
লেখক বলেছেন: ঘুমোতে গিয়েছিলাম কিন্তু বিষয়টি বড্ড ত্যক্ত করছিলো তাই লিখে ফেললাম একটানে। এখেনো আবার পড়ে দেখিনি আসলে কেমন হয়েছে। বানানগুলো আবার দেখতে হবে।
লেখক বলেছেন: কি যে বলেন....!!
পত্রিকায় দিতে হলে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে।
যোগ্যতা অর্জন করে নিই।
আপনাকে অনেক ধন্যবাদ
আপনার আগমনে খুবই উৎসাহ পাই।
লেখক বলেছেন: ভাইডি তোমারে খুব মিস করি![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
কি যে বলব....যোগ্য কোন শব্দ পাচ্ছি না।
লেখক বলেছেন: কেমন আছো আশরাফ??
লেখক বলেছেন: দাগ থেকেই যায়
লেখক বলেছেন: হুমম
উত্তরাধিকার বলেছেন:
দুর্দান্ত হলো সবাক।
তোমায় স্যালুট জানাই ভাইয়া।
জলের গায়ে জলজ দাগ টুকু
দেখে শিহরিত হই।
লাল নদীর দিকে তাকিয়ে
হাহাকার করে উঠি।
সব দাগ থেকে যায়...
অপূর্ব !!
লেখক বলেছেন:
অস্তিত্বের গায়ে আঘাত পড়লে জিহ্বাটা খালি দ্রোহ করে...
রাহামনি বৃষ্টি বলেছেন:
কবিতাটি খুব টানে... ১ম লাইনের মাঝামাঝিতেই ২য় লাইনের বেদম টান.. এভাবে পুরো কবিতাতেই।
আবার বললেন, একটানে লিখে দিলেন, তবেতো সেরা বলা ছাড়া কোন উপায় নেই।
জয়তু সবাক
লেখক বলেছেন:
ছোটখাট গবেষনা করে ফেললেন দেখি!!
ভালো থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ পূর্ব...
শুভ রাত্রি
লেখক বলেছেন:
আমি কি বলবো??
এমনভাবে মন্তব্য করবে, যাতে করে কিছু বলার সুযোগ থাকে।
ভালো থাইক্যেন
একরামুল হক শামীম বলেছেন:
লাল নদীগুলো আর শুকায় না...
জলের গায়ে জলজ দাগ থেকেই যায়!
দাগ থেকে যায়!
দারুন।
লেখক বলেছেন: রসালাপে ব্যত্যয় ঘটিয়ে কবিতায় এনে সন্তুষ্টির গায়ে ঘা দেয়ার জন্য নিতান্তই দুষ্কি শামীম বাইয়া....![]()
এখন কবিতা পড়ে আমরা বলি আর তুমি শোনো!
লেখক বলেছেন: ঠিক আছে![]()
রুবেল শাহ বলেছেন:
কবি.............. কি বল বলেন তো................. আসলেই দাগ থেকে যায় ...
কি নিলজ্জ আওয়ামী লীগকে প্রতি পক্ষ ভাবে না ......... শত্রু ভাবে।
কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব কি ......... জাতীয় শোক দিবসে নিজের মিথ্যে জন্মদিন পালন করা।
আমরা আসলে জাতি হিসেবে অসুস্থ............
লেখক বলেছেন: কোন দলের পক্ষে নয়...
মানুষের পক্ষ নিলেই ঘৃনাটা বেশি আসে।
তুই কেমন আছিসরে???
রুবেল শাহ বলেছেন:
আমি সেটাই বলছি............
লেখক বলেছেন: হ্যাঁ...
রাজর্ষী বলেছেন:
ভালো লাগলো কথা গুলো। শিড়দাড়ায় বইছে শীতল স্রোত।
ভবিষ্যত আমাদের নিকষ অন্ধকার,
উপলব্ধির সাথে প্রতিরোধটাও দরকার
লেখক বলেছেন: সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ...
আপনার অভিমত যথার্ত
শফিউল আলম ইমন বলেছেন:
তোমার তো এতোদিনে কবিতার বই বের হবার কথা। বের হয়েছে কি? তোমার লেখা পড়ে মনে হয় তুমি প্রতিষ্টিত কবিদের একজন।কোন কোন কবির কবিতা পড়া হয়??
ভালো লাগল অনেক।
ভালো থাকো।
লেখক বলেছেন: কি যে বলো তুমি!!
আমি এখনও ভাবিনি বই বের করা নিয়ে।
তেমন কোন কবির কবিতাই পড়া হয় না। এটা আমার বদঅভ্যাস।
ভালো থেকো
অনেক ভালো।
ফেরারী পাখি বলেছেন:
আমি এই ব্লগে নতুন। অনেক কিছুই জানিনা। আপনার লেকা আমার ভালো লাগে। আজকের কবিতাটাও হয়েছে চমৎকার। কিন্তু আপনার লেখায় কোথায় যেন, বড্ড বেশী হতাশা আর সময়ের প্রতি ঘৃনা/ ক্রোধ খুঁজে পাই। নাকি এটা আপনার লেখার স্টাইল?
লেখক বলেছেন:
আমার আমি এবং চারপাশের পরিবেশ পরিস্থিতি মিলিয়ে যেমন আছি, ঠিক তেমন করেই কবিতা লিখি। এটা কোন স্টাইল নয়। ভালো শুভ কিছু দেখলে বা অনুভব করলে অবশ্যই কবিতায় আর রাগ, ক্ষোভ কিম্বা ক্রোধ থাকবে না।
ভালো থাকুন
অনেক ভালো
রুবেল শাহ বলেছেন:
দোস এই নোংরা দলাদলি আর ভাল লাগেনারে......... কবে যে এসব থকে মুক্তি পাব...........তুই কেমন আছিস........?
লেখক বলেছেন: এইতো আছি....
আমি ও আমরা বলেছেন:
পোঁড় খাওয়া শক্ত ধাতব--অনেক পরিনত অনেক-----------------------
এখন কিন্তু বিয়ার সময় হইছে।
কবিতাটা অনেক ভালো লাগল।
লেখক বলেছেন: তোমাকেই আরেকটা বিয়ে করাতে হবে।
রাশেদ বলেছেন:
খুব ভালো হইছে লেখাটি।
লেখক বলেছেন: ধইন্যবাদ![]()
লেখক বলেছেন:
হুমম হুমম
হুমম হুমম
হুমম হুমম![]()
![]()
রাঙা মীয়া বলেছেন:
কবি দেখি কঠিন ফর্মে । কবিতাটা অসাধারণ ।
লেখক বলেছেন: আপনার সন্তুষ্টি আমাকে উচ্ছ্বসিত করে।
লেখক বলেছেন: দাদা বোধ হয় প্রথম এলেন....
অনেক ভালো লাগলো।
রেটিং বলেছেন:
নিথর হই, পাথর হই, বাক হারিয়ে পুরো পৃথিবীকে দেখি.....মনের কথা। খুব ভাল লেগেছে ভাইয়া।
*****
লেখক বলেছেন: সোহাগ ভাই ...
কেমন আছেন??
ভালো থাকেন
অনেক ভালো...
আমি ও আমরা বলেছেন:
রাজী আছি.।
লেখক বলেছেন: পাত্রী দেখবো নাকি...
আমি ও আমরা বলেছেন:
দেখ--- যে কিনা কবিতা পছন্দ করেনা। আমি এখন মাইকেল হব।
লেখক বলেছেন: তাইলে আর সারছে...
ভাবীরে বইলা দিমু কৈলাম![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতা পড়ে কিছু ছবি চোখের সামনে ভেসে উঠলো.........।অজস্র স্যান্ডেল ,জুতা পড়া আছে...।বিভিন্ন রং এর ছেড়া কাপড়।
সকালবেলা বাসা থেকে হাসি মুখে বের হওয়া মানুষ গুলো টুকরা টুকরা হয়ে গেলো...........
কি ভয়ানক।
টিভিতে দেখেছিলাম একটা পা নাকি হাত একটা বালতিতে তুলে রাখা........।কি কষ্টকর!...........।
এভাবে চোখে দেখা জিনিস গুলোকে ভিতরে বয়ে নিয়ে বেড়ানো খুব কঠিন.......তোমার লেখাতে তা প্রকাশ পেলো......।
প্রার্থণা করি সভ্য যুগে আর একটাও এমন ঘটনা যেনো না ঘটে।
আমরা যেনো সত্যিকারের মানুষ হই।
ভালো থেকো দুখু মিয়া......লেখা চলুক।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ... ভালো থেকো
কঁাকন বলেছেন:
অসাধারন
লেখক বলেছেন: ![]()
মুকুল বলেছেন:
*****
লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই


















