আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৬

শেয়ারঃ
0 0 0

আমি ব্লগিং করি আজ ৬ মাস ১ সপ্তাহ। ছোটকাল থেকেই লেখালেখির অভ্যেস। এক বড়ভাই আমার লেখালেখিগুলো জমা রাখার জন্য ব্লগিং করার পরামর্শ দেন। সেই থেকে শুরু। প্রথমেই ব্লগিং সম্বন্ধে আমার অনেক উঁচু ধারনা ছিলো। কারণ শিক্ষিত লোকেরাই ব্লগিং করার সুযোগ পায়। সুতরাং এখানে অন্তত নোংরামি থাকবে না। অপরদিকে ব্লগের পরিবেশ ধর্মান্ধমুক্ত হবে হবে বলে বিশ্বাস ছিলো। কিন্তু এখানে আসার পর দেখি নোংরামি এবং র্ধমান্ধ মৌলাবাদ উভয়ই খুব শক্ত অবস্থানে আছে।

আমি যখন ব্লগে আসি তখন এক্সিমো এবং রাশেদভাইয়ের ব্যান নিয়ে ব্লগ খুব উত্তপ্ত। আমি পরিচিত কয়েকজন ব্লগার থেকে বিষয়টির খোঁজ নিয়ে জানতে পারলাম রাজাকার ব্লগাররা এখানে খুব সক্রিয়। তাদেরকে হটানোর জন্য আন্দোলন করতে গিয়ে উনারা ব্যান হোন। শুনে আমিও প্রতিবাদ করি। এরই মাধ্যমে সম্পৃক্ত হয়ে গেলাম রাজাকার মুক্ত ব্লগ আন্দোলনে। প্রথম প্রথম দু'একটি ধর্মান্ধতা বিষয়ক লেখা দিই। পরে ভাবলাম এভাবে চলবে না। কিন্তু কিভাবে চলবে? যেভাবে আমার বেশিরভাগ পূর্বসূরীরা চালাচ্ছে, সেখানে শুধু গালিবাজি ছাড়া আর কিছুই নেই। এভাবে চলবে না। আমি কয়েকজন পূর্বসূরীর ধারা বহন করে তথ্যভিত্তিক লেখা দিতে থাকি। এবং এ লেখাগুলোর মাধ্যমেই আমি ব্লগে ব্যাপক পরিচিতি পাই। পরে আবার ভাবলাম বর্তমান প্রেক্ষাপটে কিছু লেখা দিই।

আমার অনেক আগে থেকেই ব্লগে A-TEAM নামের একটি গ্রুপের অবস্থান। তাদের কার্যকলাপ দেখে প্রথমে কিছুই বুঝিনি। পরে সহ ব্লগারদের সাহায্য নিয়ে বুঝার চেষ্টা করি। তাদের কার্যক্রম সম্পর্কে সম্যক জ্ঞানলাভ করি। কিন্তু তাদের কর্মপন্থা আমার পছন্দ হয়নি। কারণ তারা জামাতী চেতনাধারীদের চাইতেও নিকৃষ্ট হয়ে জামাতী চেতনা নির্মূল করতে চায়। এটি একটি ভ্রান্ত ধারণা। পুরো ব্লগঝুড়ে অশ্লীলতা আর গালাগালির ছড়াছড়ি, যাকে তাকে অপমান করার মাধ্যমেই তাদের প্রয়াস নিহিত ছিলো। তাদের পুরো সক্রিয়তা ছিলো কিছু সদস্য কেন্দ্রিক। তার বাইরে তারা কাউকে সাপোর্ট দিতো না। হতাশায় ভুগে আমি সাধারণ ব্লগারদের সাপোর্ট নিয়ে "ব্লগ আদালত" এর প্রস্তাব করি। যার মডারেটর হিসেবে অমি রহমান পিয়ালকে আহবান করি। কিন্তু অবিস্বাশ্যভাবে তিনি বিনয়ের সাথে নাকচ করে দেন। তবুও আমি সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এমনকি তা মাইনুল গংদের খুব বিচলিত করতে শুরু করে। আমাকে হেয় করার উদ্দেশ্যে অনেক জামাতী ব্লগার পোস্ট দিয়ে আবাল বনে গিয়ে ব্লগ ছেড়েছে। কিন্তু আমি A-TEAM ব্লগারদের কোন সাপোর্ট পাইনি।

আসলে A-TEAM চায় বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্লগকে তাদের ভাড়ামোর খোয়াড়ে পরিণত করতে। আলতু ফালতু পোস্ট দিয়ে ব্লগের পাতাকে আবর্জনায় ভরাতে। আমি মনে করি এটিমের ব্লগাররা যেভাবে গালিগালাজ করে ব্লগের শান্তমনা ব্লগারদেরকে ধর্ষন করে তা কোনভাবেই জামাতিদের চাইতে কম নয়। গালাগালি করে যদি এসব কিছুর সমাধান করা যেতো তবে চে গুয়েভারা, মাও সেতুং, ফিদেল ক্যাস্ট্রো, হুগো শ্যাভেজরা জন্ম না নিয়ে বিশ্ব গালিবাজরাই প্রগতিশীলতার নেতৃত্ব দিতো। যেমন করে বুশ, ব্লেয়াররা িকছু একটার নেতৃত্ব দিচ্ছে।

ব্লগে এর বাইরেও কিছু অপচেষ্টা লক্ষ্য করা যায়। এটিমের বাইরে আরেক ব্লগার লোকালটক (নার্ভাস নাইন্টিজ) ফিরে দেখা একাত্তরের মতো সমৃদ্ধ ই-বুকের প্রকাশে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আদৌ তা ভালো কাজ করার প্রয়াসে নয়। স্রেফ বাহবা কুড়ানোর জন্য। যেখানে কাজ করেছে তীব্র অহমিকা। সেই ব্যক্তিই কিছুদিন আগে কবি এবং কবিতাকে কেন্দ্র করে ব্লগে চরম অস্থিরতা নিয়ে এসেছেন। আমিতো মনে করি A-TEAM মেম্বারদের কিছু লেখার চাইতে মেহেদীর কবিতা আরো শ্রুতি মধুর।

A-TEAM এর ওপর ক্ষোভের কারণে এখন আর রাজাকার বিরোধী লেখা লিখি না। কারণ তারাই যেন ব্লগ রক্ষা আর দেশ রক্ষার দ্বায়িত্ব ইজারা নিয়ে নিয়েছেন। আমরা তাদের দয়ার ওপর এখানে থাকবো! আমার খুব হাসি পায় যখন সাধারণ ব্লগারদের কাছ থেকে অসম বিরক্তি নিয়ে A-TEAM মেম্বাররা নিজেদেরকে বীরশ্রেষ্ঠ বানানোর স্বপ্ন দেখে। বাংলাদেশের মুক্তিবাহীনীর বীরশ্রেষ্ঠরা বীরশ্যেষ্ঠ হওয়ার স্বপ্ন দেখে যুদ্ধ করেনি। যুদ্ধের পর আমরাই তাদেরকে শ্রেষ্ঠবীরের খেতাব দিয়েছে। তারা স্রেফ দেশের জন্য কাজ করেছে। সে কাজ করার প্রয়াসে আপামর জনসাধারণের সাথে সম্পৃক্ততাকেই প্রাধান্য দিয়েছিলো। অথচ A-TEAM মেম্বাররা সাধারণ ব্লগারদের মতামতের তোয়াক্কা না করেই তাদের "মিশন গালাগালি" দুর্বার গতিতে চালিয়ে যাচ্ছে। অপরদিকে তাদের গালাগালির মোক্ষম জবাব দিতে জামাতি ব্লগাররা একের পর এক নিক খুলে যাচ্ছে।

A-TEAM আর জামাতিদের অত্যাচারে ব্লগ থেকে হারিয়ে যাচ্ছে সৃজনশীল অনেক ব্লগার। এ চলে যাওয়াতে A-TEAM বা জামাতীদের কিচ্ছুই আসছে যাচ্ছে না। কারণ তাতে করে তাদের উগ্রতা আরো বেশি করে ফলাও করা যাবে। ফকিরে ফকিরে মারামারি করে মসজিদবাড়ি ধোলা হওয়ার মতো A-TEAM আর জামাতিদের লড়াইয়ে অনেক সক্রিয় ব্লগার নিষ্ক্রিয় হতে যাচ্ছে। কারণ গালাগালি কোন বিপ্লবের সহায়ক নয়।

এ লেখার জবাবে যে আমারো কেপি টেষ্ট করা হবে না তার কোন গ্যারন্টি নাই। তবুও দিলাম। একটা ঘেন্না জমে গেছে মনের ভেতর আজ তা ছুড়ে ফেলে দিলাম।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: thanks

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: Thanks

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: থ্যাংকস

৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৭
রাতমজুর বলেছেন:
এ-টিম হৈল ব্লগের প্রতিরক্ষা বাহিনী, ভাবে তাই মনে হয়। অস্ত্র : গালিবাজী। ফিল্ড অপারেশন : ব্লগেই সীমাবদ্ধ। গেরিলাদের অবস্থান : বেশিরভাগই দেশের বাইরে।

আপাতত: এইটুকুই জানি। বাকিটা জানার দরকার নাই আমার। ব্লগ কারোই ব্যাক্তিগত প্রপার্টি না, এইটা উনারা বুঝেন না।

জামাত-শিবির-রাজাকার এইসব অমানুষ খেদানোর অনেক উপায় আছে, গালিবাজি ছাড়াও।

আর ভার্চুয়াল দুনিয়াতে শুধু লড়ে কি হবে? বাস্তবের সুরাহাটা করবে কে?
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: হক কথা....

একটা হেদায়াতের ঠাডা (বজ্রপাত) ওদের ওপ্রে নাযিল হউক।

৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩২
হিডেন স্ট্রিট বলেছেন: পড়লাম। সবাক ভাইডিরে একটা কথা বলি। একটা কথা জেনে রাখবেন এই ব্লগের এমন কোন ব্লগ ও কমেন্ট বাদ নেই যে এ-টিমের লোকেদের অগোচরে থাকে।

এ-টিম ব্লগের বাইরে কি করে না করে সেটা কি মাইকে প্রচার করার দরকার আছে মনে করেন?
৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৩
তাসবির বলেছেন: ব্লগের মতো করেই বাস্তবেও রাজাকারদের রুখে দাড়াতে হবে ..
রাজাকারদের বিরুদ্ধে সবরকমের আন্দলোনে একাত্নতা প্রকাশ করছি ....
৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫
ব্রিগেড সিক্সটিন বলেছেন: লোকালটক কোনোভাবেই এ-টিমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, এখনো নয়। মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন 'ফিরে দেখা ৭১'-এর লেখকদের প্রায় সবাই ছিলেন সাধারণ ব্লগার।

আমার খুব কাছের সহকর্মী এবং বন্ধুরা রীতিমতো অনুনয় করে বলেছিলেন, ই-সংকলনে নিজের আসল নামটি দিতে। শেষ পর্যন্ত 'ফিরে দেখা ৭১' যে মান অর্জন করেছিল সকলের সহযোগিতায়, তাতে সম্পাদক ও প্রকাশক হিসেবে নাম না দেওয়াটাই বরং বোকামি ছিল। কিন্তু লোকালটক নাম চায়নি, সে ছদ্ম পরিচয়েই থাকতে চেয়েছে। এমনকি এই সংকলন যদি বই আকারেও বের হয়, তখনও নাম যাবে না। সুতরাং অহমিকার কথা আসে কোন্ যুক্তিতে?
৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: চমৎকার লিখছেন ।

কিন্তু রাজাকার বাদে কারে কারে কোথায় এটিম গালি দিছে একটু যদি দেখাইতেন তাইলে আমিও এগো সম্বন্ধে আপনার মত সচেতন হইতাম ।

আসেন আমরা গালিবাজদের না বলি । সবার কান্ধে কাঁধ মিলায়া দেশ গড়ি ।


(আপনারে আর কারা লাফায়া আইসা সাধুবাদ জানায় দেখার অপেক্ষায় রইলাম)
৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৮
অমি রহমান পিয়াল বলেছেন: ভালো বলছেন, সহমত। এ-টিম একটা ফাতরা দল। তো তাদের উপর রাগ কইরা কি আপনি এখন স্বরূপে আত্মপ্রকাশ করলেন, নাকি আপনার এই রূপটা তারা ধরে ফেলছিলো বলেই আপনারে এভয়েড করছে?
১০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪০
বিডি আইডল বলেছেন: ধ্রুবের কমেন্টের সাথে একমত...এরা নিজেদের যত মহৎ আর্দশের ধারক দাবী করে আদতে একেবারেই তা নয়...নিজেদের গ্রুপ কর্তৃত্ব ধরে রাখতে তাদের যতো প্রচেষ্টা..সেখানে জামাতী ছাগু গেল না নীরিহ কোন ভালো লেখক 'ধর্ষিত' হলো..তাতে তাদের কিছুই যায় আসে না..
১১. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
কালপুরুষ বলেছেন: ঐ টিমের কার্যকলাপ দেখে মনে হয় তারাই বাঙালী জাতি, এই দেশ ও স্বাধীনতার স্বঘোষিত রক্ষাকবচ। অথচ ওদের মধ্যে একজন কেউ মুক্তিযোদ্ধা ছিল বলে মনে হয়না। এমনকি স্বাধীনতা যুদ্ধকালীন সময় পাকসেনাদের বর্বরতা, রাজাকার ও শান্তিবাহিনীর অত্যচার এসব ওদের স্পর্শ করেছে কিনা সেটাও কারো জানা নেই। তাদের অধিকাংশই বিদেশের মাটিতে থেকে দেশ ও মুক্তিযুদ্ধের কথা বলে মুখে ফেনা তুলছে। রাস্তায় ও মিছিলে সামিল না হয়ে ব্লগে রাজাকার আর জামাতি বধ করছে। তাদের মুখের কথা আর কার্যকলাপে উস্কানি ছাড়া আর কিছুই নেই। তারা ব্লগের তাওয়া গরম করে সাদা চামড়াওয়ালাদের সাথে বসে পোর্ক ফ্রাই খাচ্ছে, লিকারে গলা ভেজাচ্ছে। তারাই মনে হয় একমাত্র দেশপ্রেমিক ব্রাহ্মণ ব্লগার আর বাকি সব ব্লগীয় হরিজন। তাদের কথায় উঠবে, বসবে। সব মুখোশধারী বহুরূপি।
১২. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
বিবর্তনবাদী বলেছেন: ১০০% সহমত।

ভীড়ের মাঝে রাস্তায় যদি একটা সাপ নেমে পড়ে তখন সেই সাপকে মারার জন্য যদি কোন ব্যক্তি উদ্দেশ্যবিহীন ভাবে গুলি করতে থাকে তখন ঐ ব্যক্তি সাপের চাইতে ক্ষতি কর। কারন তার কারনে সাপ অন্যদের চোখ এড়িয়ে চলে যাবে, পরে আবার আক্রমন করবে।

এই গল্পে সাপ হল জামাতি আর ঐ ব্যক্তি হল এ-টিম সদস্য বৃন্দ। তাদের পদ্ধিতিতে জামাতী নিধন কর্মসূচী ব্যর্থ হতে বাধ্য।
১৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
আরিফ জেবতিক বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ । ব্লগে ইদানিং ব্লগ বিশেষজ্ঞদের সংকট চলছে , এই সময়ে আপনার লেখাটা দরকারী ছিল ।
১৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯
বিবর্তনবাদী বলেছেন: হিডেন স্ট্রিট বলেছেন: পড়লাম। সবাক ভাইডিরে একটা কথা বলি। একটা কথা জেনে রাখবেন এই ব্লগের এমন কোন ব্লগ ও কমেন্ট বাদ নেই যে এ-টিমের লোকেদের অগোচরে থাকে।

এ-টিম ব্লগের বাইরে কি করে না করে সেটা কি মাইকে প্রচার করার দরকার আছে মনে করেন?


সবাক ভাই থ্রেট পাইলেন মনে হচ্ছে, আমিতো ডরাইলাম। :((:((
১৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৬
রাতমজুর বলেছেন: ব্রিগেড সিক্সটিন = লোকালটক।
১৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০১
হাসিব মাহমুদ বলেছেন:

বেশি কিছু কমু না । যেই হারে আপ্নের পুস্টে ছাগুবন্ধপ্রতিমের ভীড় কর্তেছে তাতে গন্ধে টিকা যাইতেছে না ।

তবে,

একটা অভিযোগ করছেন এইখানে ,

উদ্ধৃতি দিতেছি
তাদের পুরো সক্রিয়তা ছিলো কিছু সদস্য কেন্দ্রিক। তার বাইরে তারা কাউকে সাপোর্ট দিতো না।

এইটার কারন হৈলো হুট কৈরা কাউরে বিশ্বাস করাতে কিছু সমস্যা আছে । এই যেমুন আপনে কর্মকৌশলে দ্বীমত করেন বৈলা জামাতিগো কাতারে আম্গো ফালায় দিলেন । সেইটা কৈরাও ক্ষান্ত দিলেন না । পুরা এ্যাক্টিভিটিজই স্টপ কৈরা এটিমরে সমালোচনা কৈরা ছাগুদের চরকায় তেল যোগাতে থাকলেন ।

আরেকটা সমস্যা হৈলো এগ্জনরে সাপুট দিলাম আর পরে সে উল্টাপাল্টা কাম করলো আর আপনের মতো লুগ্জনেরা এটিমরে তুলাধুনা কৈরা পুস্ট দিয়া গায়ে জ্বালা জুড়াইলো । এইটা কি হৈতে দেয়া যায় বলেন ?

তারপরও ধরেন, যখন দেখা যায়, কোন ব্লগার মুখে কৈতাছে মুক্তিযুদ্ধের কথা (যেইটা কৈরা সে "ব্যাপক পরিচিতি" ;) পায় সে) আবার চিপা দিয়া ছাগুরামের পুস্টে গিয়া তারে একটু তাল দিয়া আসে ।
উদাহরন এই ফটুকটা



তখন মিত্র চিনতে যদি এটিম একটু সাবধান হয় তারে কেমতে দোষ দেন ?
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: দু'এক জায়গায় টোপ না পালাইলে এটিমতো বেকার হইয়্যা যাইবো। অনেকদিনের চেষ্টা ছিলো এটিমের দ্বায়িত্ব কি তা জানার জন্য। কিন্তু পারছিলাম না। এখনতো দেখতাছি।

তবে আর যাই হোক ত্রিভুজ একটি উৎকৃষ্ট শ্রেনীর জ্ঞানপাপী হৈলেও ব্লগার নিক হাসিব মাহমুদের চাইতে বেশি নয়।

১৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৪
রাতমজুর বলেছেন:
একটা কথা বলি, সবাক, রাজাকার তাড়াতে কোন টিমের দরকার নেই, দরকার একটা সুস্থ পরিবেশ, যেখানে প্রতিটা ব্লগারই হয়ে উঠবে "ওয়ান ম্যান আর্মি", রাজাকার পালাবার পথ পাবে না।
১৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৪
শাওন বলেছেন: আবাল টিম সবসময়ই আবাল টীম । এ তে আতেল এ তে আবাল
২০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৫
রাতমজুর বলেছেন:
একটা কথা বলি, সবাক, রাজাকার তাড়াতে কোন টিমের দরকার নেই, দরকার একটা সুস্থ পরিবেশ, যেখানে প্রতিটা ব্লগারই হয়ে উঠবে "ওয়ান ম্যান আর্মি", রাজাকার পালাবার পথ পাবে না।

ইগনোর করা দিয়ে শুরুটা করা যায় কিন্তু।
২১. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৫
অ্যামাটার বলেছেন: সহমত৯৯%
"এটিমের বাইরে আরেক ব্লগার লোকালটক (নার্ভাস নাইন্টিজ) ফিরে দেখা একাত্তরের মতো সমৃদ্ধ ই-বুকের প্রকাশে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আদৌ তা ভালো কাজ করার প্রয়াসে নয়। স্রেফ বাহবা কুড়ানোর জন্য। যেখানে কাজ করেছে তীব্র অহমিকা।"---এই অংশটা ছাড়া...
আর একটা বেপার, এ-টিম কোন বাছ-বিচার না করেই যখন তখন যে কারো গায়ে 'রাজাকার' তকমাটা সেঁটে দেয়।
পিলাস
২২. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৯
হাসিব মাহমুদ বলেছেন:

কঠিন মন্তব্যে দাঁত ভেঙে যাবার দশা -

"তবে আর যাই হোক ত্রিভুজ একটি উৎকৃষ্ট শ্রেনী জ্ঞানপাপী হৈলেও ব্লগার নিক হাসিব মাহমুদের চাইতে বেশি নয়।"


এই অংশটা আরেকটু যদি ভেঙে বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো ।
২৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৩
ম্যাকলাভিং বলেছেন: গ্রেট পোষ্ট

হাসিব ভাই পিয়াল ভাই বাদ দেন না। আমরা জানি আমরা কি করসি আর কার সার্টিফিকেট লাগবোনা। তবে কালুর জ্বলনে বেপক মজা পাইতাসি
২৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৪
রাশেদ বলেছেন: হু, গালিবাজ কইলে গালিবাজ, সমস্যা নাই। @ আইজুদা
২৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৫
সু-শান্ত বলেছেন: ব্লগে ইদানিং ব্লগ বিশেষজ্ঞদের সংকট চলছে , এই সময়ে আপনার লেখাটা দরকারী ছিল ।
২৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৭
তামিম ইরফান বলেছেন: সবাক আমি এটিমের কোন সদস্য না।এটিমের কিছু কিছু ব্যাপার আমারও ভালো লাগে না কিন্তু তাই বলে ব্লগের রাজাকার তাড়াইতে এটিমের অবদান আমি অস্বীকার করতে পারবো না।আর আমিও নিজেও গাকিবাজ কিন্তু তার জন্য আমি অনুতপ্ত না কারন রাজাকারদের গালি দিলে কেউ যদি আমাকে গালিবাজ ব্লগার বলে তার ক্ষ্যাতা পুরী আমি।
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৯

লেখক বলেছেন: তামিম

পৃথিবীর প্রগতিশীল মানুষগুলো এগুতে পারে না একমাত্র মিত্র না চেনার কারনে। আর তার সাথে যোগ হয় ভুল কর্মপন্থা। গালি হচ্ছে আপনার কথ্য মাধ্যম। চিল্লাইতে চিল্লাইতে যখন হয়রান হয়ে যাবেন তখন হাতে একটা কাচি ধরার মতো শক্তিও পাবেন না।

আপনার চেকনার প্রতি আমার শতভাগ শ্রদ্ধা আছে। কিন্তু তার মাঝে আমি যদি ভ্রান্তি লক্ষ্য করি, তবে তা প্রকাশ করতেও পারি।

ভালো থাকুন।

২৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৭
অমি রহমান পিয়াল বলেছেন: স্টিকি করার আবেদন জানাই
২৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:২০
হাসিব মাহমুদ বলেছেন:

সবাক ভাইসাহেব কি ঘুমিয়ে পড়লেন ? ২২ নম্বর মন্তব্যটা একটু ...
৩০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:২৮
ফিউশন ফাইভ বলেছেন: সবাক নামের এই লোককে চিন্তে পারি নাই আগে। যা হোক, অবশেষে চেনা গেল!
৩১. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৫
কুম্ভকর্ণ বলেছেন: সবাক আপনার কমেন্ট মডারেটেড ছিল বিধায় একটা পোস্ট দিছি এ ব্যাপারে। আশা করি আপনার মন্তব্য থাকবে।
৩৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪১
শফিউল আলম ইমন বলেছেন: ড়াজাকার তাড়াতে গালিবাজি করতে হয়না। গালাগালি সবাই করতে পারে কিন্তু এইখানে এসে গালাগালি করাটাকে পছন্দ করিনা। আমি নিজেই জামাতীদের কার্যকলাপে বিরক্ত হয়েছিলাম। ওদের যেসকল পোষ্ট চোখে পড়েছে ওসবে আমার করা মন্তব্য রেখে এসেছিলাম। কিন্তু তাই বইলা এটীম এ জয়েন করিনাই। তাছাড়া ব্লগে কোন টীম/দল করতে আসিনাই।
ফিউশন ফাইভ এর কবিতা বিরোধী আন্দোলন ভালো লাগে নাই।
৩৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪২
হিডেন স্ট্রিট বলেছেন: এ-টিমে কেম্নে জয়েন করে ইমন ভাইডী?
৩৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪২
ম্যাকলাভিং বলেছেন: আচ্ছা অফ টপিক কোয়েস্চেন বিবেক সত্যির মতো ড়াজাকার গুলান এ পোষ্টে কেন ষ্টার দেয়
৩৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫১
অমি রহমান পিয়াল বলেছেন: ক্যান যে মাইনাস দিলাম, আমার তো ডাবল প্লাস দেয়ার দরকার ছিলো। টাইনা মুখোশ খুলতে হয় নাই একটারও, ম্যা ম্যা করতে করতে অটো চইলা আইছে :D কত্তগুলি ছদ্মবেশী চিনলাম। থ্যাংকু সবাক, আপনি আবারও রাজাকারদের মেরে দিয়েছেন
৩৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫২
রন্টি চৌধুরী বলেছেন: হুমম...
বিরাট ফ্যাকড়া..
৩৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আপনার বুঝাতে কিঞ্চিত ভুল আছে বলে মালুম হয় ।
এ-টিমের সমালোচনা আপনে করতেই পারেন,
সমালোচনা করার মতো উপকরণও হয়তো পায়তে পারেন,
তবে, মুক্তযুদ্ধের অবমাননাকারীদের বিরুদ্ধে এটিমের অবস্থানকে আপনি খাটো করে দেখতে পারেন না ।


আর হ্যাঁ, প্রতিবাদ করতে এ-টিমের সমর্থন লাগবে কেন ? প্রতিজন ব্লগার নিজ অবস্থান থেকেই দেশবিরোধীদের প্রতিবাদ করবেন, প্রতিহত করবেন, যিনি সেটার প্রয়োজনবোধ করবেন । সেখানে এ-টিম উৎসাহীত করলো কিনা, সেটা ধর্তব্য হওয়া উচিত না ।

আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন, আমি আমার জায়গা থেকে ।
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ শিপন ভাই।

৩৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:০০
রন্টি চৌধুরী বলেছেন: শিপনের মন্তব্য পরিস্কার।
এতে একমত থাকা যায়।
৪০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:০৩
আরিফ থেকে আনা বলেছেন: পুরো পোস্টে উল্লেখযোগ্যভাবে বলেছেন আপনি এটীমের কারো কাছ থেকে সাপোর্ট পাননি। সাধারন ব্লগারদের নিয়ে এগিয়ে গেছেন।
কিন্তু বুঝতে পারছিনা, আপনার শিবির আামার পুরাতন প্রেমিকা সিরিজের পোস্ট গুলোতে কি সব সাধারন ব্লগাররাই প্লাস এবং কমেন্ট এবং সিরিজ চালিয়ে নেয়ার উৎসাহ দিয়েছিল?
৪১. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:০৫
অনন্ত দিগন্ত বলেছেন: আপনার পোষ্ট টি আমার কাছে ক্রিক-ক্রাক- টুইস্টেড টাইপ লাগলো .....

আপনি জামাতিদেরকে পছন্দ করেন না (???), আবার তাদেরকে গালি দিলে খারাপ লাগে ...... তাদের অতীত ভুলে না গেলে এমন খারাপ লাগার কথা না, নাকি এর ভিতরে অজানা কিছু আছে ?.... ব্যাপারটা পরিষ্কার না।

এ টিম হোক বা অন্য কেউ, রাজাকার বা এর সমমনা কাউকে গালি দিচ্ছে কেন জানেন ? ব্লগে এর চেয়ে বেশী উত্তম উপায়ে তাদেরকে সমাদর করার আর কোন উপায় মনে হয় নাই, থাকলে জানাবেন ........

আমি নিজে কখনো কাউকে গালি দেইনা, মানুষকে গালি দিতে আমার খারাপ লাগে, তবে রাজাকারদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলিনা বলেই হয়তো আপনার মতো আমার খারাপ লাগে না .......
৪২. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:০৭
অনন্ত দিগন্ত বলেছেন: আপনার পোষ্ট টি আমার কাছে ক্রিক-ক্রাক- টুইস্টেড টাইপ লাগলো .....

আপনি জামাতিদেরকে পছন্দ করেন না (???), আবার তাদেরকে গালি দিলে খারাপ লাগে ...... তাদের অতীত ভুলে না গেলে এমন খারাপ লাগার কথা না, নাকি এর ভিতরে অজানা কিছু আছে ?.... ব্যাপারটা পরিষ্কার না।

এ টিম হোক বা অন্য কেউ, রাজাকার বা এর সমমনা কাউকে গালি দিচ্ছে কেন জানেন ? ব্লগে এর চেয়ে বেশী উত্তম উপায়ে তাদেরকে সমাদর করার আর কোন উপায় মনে হয় নাই, থাকলে জানাবেন ........

আমি নিজে কখনো কাউকে গালি দেইনা, মানুষকে গালি দিতে আমার খারাপ লাগে, তবে রাজাকারদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলিনা বলেই হয়তো আপনার মতো আমার খারাপ লাগে না .......
৪৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১২
নিহন বলেছেন: বিবেক সত্যি বলেছেন: no comments... just star mark....
৪৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:২৬
হাসিব মাহমুদ বলেছেন:

এ্যাজ এ সাম আপ সমর্থন অসমর্থনের লিস্টি করা যাক -

সমর্থন -

১. ুল
২. শান্তনু সুমন
৩. পাপারাতসি
৪. রাতমজুর
৫. বিডি আইডল
৬. বিবর্তনবাদি
৭. শাওন
৮. এ্যামাটার
৯. বিবেক সত্যি
১০. সবাক

অসমর্থন -

উপ্রের লিস্টি দেইখা এই লিস্টিটা আর না করি । আক্কেলমন্দের লাইগ্গা ইশারাই কাফি ।
৪৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:২৭
নিহন বলেছেন: বিবেক সত্যি বলেছেন: no comments... just star mark....
৪৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩২
লাল মিয়া বলেছেন: অমি রহমান পিয়াল বলেছেন: ক্যান যে মাইনাস দিলাম, আমার তো ডাবল প্লাস দেয়ার দরকার ছিলো। টাইনা মুখোশ খুলতে হয় নাই একটারও, ম্যা ম্যা করতে করতে অটো চইলা আইছে :D কত্তগুলি ছদ্মবেশী চিনলাম। থ্যাংকু সবাক, আপনি আবারও রাজাকারদের মেরে দিয়েছেন
৪৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৫
কঁাকন বলেছেন: সবাক ভাই,
আমি আপনার চেয়েও নতুন এটিমের ব্যাপারটা পরিষ্কার না
লোকালটকের কবিতা বিরোধি আন্দোলন আমারো ভালো লাগেনি কিন্তু তার জন্য তার ই-বুকের কৃতিত্ব খাটো করে দেখার কোনো উপায় নেই ; এটা করে আপনিও কিন্তু তীব্র প্রতিক্রিয়াশীলতার পরিচয় দিলেন : যারে দেখতে নারি তার চলন বাঁকা।
তবে ব্লগ আড্ডার পর ব্লোগের অবস্থা নিয়ে আমি নিজেও বিরক্ত ; আপনার লিখাটা আরো অনেক যুক্তিপুর্ন আরো নিরপেক্ষ হবে আশা করেছিলাম এরকম ক্ষোভের প্রকাশ হবে শুধু ভাবিনি ; কেন এরকম কিছু আপনি লিখবেন যার এডভান্টেজ জামাত মনস্করা নিতে পারে?

আর এটিম কি করতেছে না করতেছে তার জন্য আপনি কি করবেন না করবেন তা কেন থেমে থাকবে সবাই সবার যায়গা থেকে যার যার মত ব্লগরাজাকার বিরোধি আন্দোলনে থাকলেই তো হয়

ভালো থাকুন

এবং কিছু কিছু পোষ্ট এমন হয় যে সেখানে গালি দেয়াটা অনেক সময় নৈতিক দায়িত্বের মধ্যে পরে যায় ; সেখানে গালি দিতে দিতে যদি আমার গালি দেয়ার অভ্যাস হয়ে যায় এবং আমি রজ্হুতে সর্প ভ্রম করি
তাহলে তা আমার বিচক্ষনতার অভাব হতে পারে কিন্তু সেজন্য আমাকে খারাপ কি বলা যায়
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৭

লেখক বলেছেন:
কাঁকন বলেছেন :
এবং কিছু কিছু পোষ্ট এমন হয় যে সেখানে গালি দেয়াটা অনেক সময় নৈতিক দায়িত্বের মধ্যে পরে যায় ;


সবাক বলছে :
নৈতিক শিক্ষা গ্রহণে এটিম মেম্বার সহযোগিতা চাই।

৫০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৬
শয়তান বলেছেন: আরও অনেক পড়তে হবে । জানতে হবে । পিছনের পাতাগুলি অনেক ইতিহাস ধরে আছে । মিনিমাম দুই বছরের ব্লগগুলা ঘাটেন অবসর সময়ে । অনেক অজানা জানা হবে । ব্লগইতিহাস অনেক কথা বলবে ।

শেষে আপনার দৃষ্টিভংগী পালটাবে । এত অধৈর্য হইলে কি চলে ??
৫১. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৮
এস্কিমো বলেছেন: সেই রামও নাই আর সেই অযোধ্যাও নাই।
আপনি মনে হয় আরেকটু জেনে শুনে এই বিষয়ে লেখলে ভাল হতো। এতো অল্পের উপর বিরাট একটা সিদ্ধান্তমুলক লেখাটা কি ঠিক হলো।
তবে বাক স্বাধীনতা বলে কথা - যা লিখছেন অবশ্যই আপনার মনে কথা। সেই জন্যে ধন্যবাদ।

আপনার শিবির বিষয়ক লেখাগুলো যথেষ্ঠ মনোযোগ দিয়ে পড়েছি আবার তিনকোনার পিঠ চুলকানো কমেন্টটাও দেখেছি।

পোষ্টের মন্তব্য গুলো পড়ে শুধু কালপুরুষকে বলবো - সন্মান পেতে হলে সন্মান দিতে হয়। আপনার মন্তব্যের কয়েকটা লাইন কিন্তু নিতান্তই বালসুলভ। আশা করি বুঝতে পারবেন।

১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন:
ত্রিভুজের পোস্টে আমার কমেন্ট ছিলো উদ্দেশ্য প্রণোদিত। আসল এটিম ব্লগাররা কোন কোন বিষয়ে নজর রাখে তা দেখার জন্য। এই পোস্টে কমেন্টের ঘরে অনেক আগেই বিষয়টি তুলে ধরবে বলে বিশ্বাস ছিলো এবং আমি জানতামও তা আসবে।

অফটপিক :
এটিম মেম্বারদের এতো মেধা আর জ্ঞান দেখে আমি খালি ভাবছি "তবুও কেন দেশের উন্নতি হয় না?"

৫৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৪
অচেনা সৈকত বলেছেন: রাজাকারগো গালি দিয়া যদি গালিবাজ নাম পাইতে হয় তাতে আমি রাজি আছি।কুনো সমস্যা নাই।এটিমের বড়দারা,you can count me in....
৫৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৪
আরিফুর রহমান বলেছেন: সবাক, ভালো্ ব্লগারদের সৃষ্টিশীল সাহিত্য নিয়ে আমাদের সবারই দুশ্চিন্তা আছে। কিন্তু এটীমের ওপর যদি দোষ চাপাতে চান, তবে সেটা একটু একপেশে হয়ে যাবে বলে মনে করি।

সামোয়ার বা যেকোন ভাল বাঙলা কম্যুনিটি সাইটে জামাতী/হিজবুত ছাগুদের আনাগোনা ব্লগিতিহাসের শুরু থেকেই।

এটীম বা সমমনাদের দুরন্ত প্রতিরোধের কল্যাণেই আজকের আপাত পরিচ্ছন্ন ব্লগ দেখতে পাচ্ছেন। আরো মসৃন হবে ভবিষ্যতে আশা করি।

যদি এটীম বা এধরনের কিছুর অস্তিত্ব না থাকতো, তবে অবস্থা যে আরো অনেক অনেক বেশি সঙ্গীন হতো, তা বলা বাহুল্য হবে বোধকরি।

ধন্যবাদ।
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন:
এই মূহুর্তে যদি হুমায়ুন আজাদ কবর থেকে উঠে এসে সা ইন এ ব্লগিং শুরু করে সেটাও এ টিমের সাফল্য হবে বলে আমার বিশ্বাস।

কি করে যে সমস্ত কৃতিত্ব নিজের করে ফেলেন!!

৫৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৯
শয়তান বলেছেন: কথা সেইটাই । পেচালীরে দেখলেই বোঝা যায় সব কিছু । কৈ কি মান সন্মত সাহিত্যের আধার সৃষ্টি হইছে ঐ খানে ? হা হা হা ।
৫৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: খাইছে !!! এই কথা আবার কেডা কইলো !!! @শয়তান
৫৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৩
শয়তান বলেছেন: আরিফুর রহমানের কমেন্টের জের ধরে কইলাম । এটিমের অত্যাচার(?) ছাড়া পেচালী ব্লগে কুন মান সন্মত সাহিত্যর সৃষ্টি হইছে আজতক ? লোকজন যে শান্তিপুর্ন ( ??) পরিবেশ চায় ঐ শান্তি তো পেচালীতে বিদ্যমান আছে । কৈ তারপরও কি হয় ঐখানে ?????
৫৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৬
শফিউল আলম ইমন বলেছেন: শিপন ভাইয়ের মন্তব্যটা জটিল। শিপনদার কথার সাথে একমত।
৫৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৭
দরদী নজরুল বলেছেন: অচেনা সৈকত বলেছেন: রাজাকারগো গালি দিয়া যদি গালিবাজ নাম পাইতে হয় তাতে আমি রাজি আছি।কুনো সমস্যা নাই।এটিমের বড়দারা,you can count me in....
৬০. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: বুজছি :)

ঐটা নাকি আপাতত কোপল অফ মান্থের জন্য কবরে !!

লাদার গন্ধে তো টিকা যাইবো না এখন এইখানে
৬১. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩১
হাইগ্যানী হাবাজন ব্যবিলন বলেছেন: এ-টিমের কথা বাদ দেন। অরা অফ সাইডে খেলে ঠিকাছে, তা আপনে জনাব অন সাইডে থাকিয়া, ব্লগের বাইরে কী কী করিয়াছেন জামাতী ছাগলদের এগেইনস্টে, জানাইলে বাধিত হইতাম!

আপনার ব্যাপারে একখানা ভবিষ্যত (মতান্তরে প্রাচীন) বানী রাখিয়া যাই এইখান হইতে প্রস্থান করিবার প্রাক্কালে। তাহা হইল- এই ব্লগে প্রাচীন কালে এক সাধু মরমী অবস্থান করিতেন। বানীতে তাহার মধু ঝরিত শুরুতে। পরে বাহির হইল সে রাজাকারদিগের গুণকীর্তন করিতেছে। এবং শেষমেশ তাহা মাত্রা ছাড়াইয়া ভিন্ন মাত্রায় গলাগলি করিয়া দেশ গঠনের আহবানে পরিণত হয়। তাহার কপালে কী ঘটিয়াছিল উহা জানিবার খায়েশ না থাকিলে এইসব ভণ্ড সাধুগিরি বাদ দেন।
৬২. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৭
বিডি আইডল বলেছেন: @হাসিব মাহমুদ: আমার সমর্থন টা ছিল ব্লগে নন-জামাতী ছাগু দের গালাগালির প্রতি...কমেন্টটা পড়ে দেখেন..

এর একটা বড় উদহারণ আমি নিজে...আমি ইসলামিক দু-একটা পোষ্ট দেয়াতে এ-টিমের সবার গাত্রদাহ আরম্ভ হয়..আমাকে পাকিআইডল...ছাগাইডল ইত্যাদি নানা সম্ভাষনে ভূষিত করা হয়....আমি কোন সময় পর্ণো সাইটে কি পোষ্ট করেছি সেগুলো নিয়ে পিএইচডি থিসিস সম্প্ন্ন করা হয়...

আমি বিএনপির সমর্থক..কেন সেটা নিয়ে নানা তর্ক হতে পারে...কিন্তু জামাতী ছাগু গালাগালিটা আমার প্রাপ্য ছিল না...মুক্তিযুদ্ধে এখানকার অনেক অনেক ব্লগারদের চেয়ে আমার পরিবারে দাগ অনেক বেশী ফেলেছিল...
৬৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৭
আশরাফ মাহমুদ বলেছেন: গালিবাজদের না বলুন। সর্ষে ভূত থাকলে তাও বর্জনীয়।
৬৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪২
মিঞা ভাই বলেছেন: সবকিছুর একটা প্রপার যায়গা আছে। মিসইউজের কারনে হয়তো এটা ঘটেছে।
৬৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:২৭
বাফড়া বলেছেন: এটিম না থাকলে আইজকা ব্লগিং করার জন্য সা. ইন রে খুইজা পাইতেন না। সবই ছাগুরাজের দখলে যাইত। আমি পরথম সা. ইনে আাসার পর দেখলাম মুক্তিযুদ্বের নামে এস্কিমো , এটিম প্রমুখ খালি বিশৃংখলা করে... মেজাজ চরম অইত। পরে খেয়াল করলাম এরা ঠিকই করতাছে... খালি আমি সুশীল নপুংসক হয়া বইসা রইছি।

আমি কইতাছি না যে এটিমের পন্হা না লইলে আপনে সুশীল নপুংসক.. কইতাছি আপ্নে আপনার তরিকায় ছাগু তাড়ান... এটিমের অলরেডী একটা নিজস্ব পন্হা আছে...।

এটিম কয়াই দিছে অনেক আগে কোন সদস্যের ব্যক্তিগত ব্লগিংয়ের জন্য এটিম দায়ী না; তয় ছাগুমুক্তিতে যেকোন সদস্যের দায় তারা নিজে নিবে... সো কারো ব্যাক্তিগত কাজের জন্য এটিম রে দায়ী কইরেন না।

আমি এটিমের সদস্য না (কারন ঐখানে যোগ দেয়ার যোগ্যতা আমার হয় নাই, হইবও না মনে লয়), কিন্তু তাদেরে মোটামুটি ভালাই লাগে।

সবশেষে কমু কুম্ভকর্ণ ওরফে নারু পোস্ট পইড়া লয়েন.। আখেরে কামে আইব
৬৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:২৯
বাফড়া বলেছেন: মাইনাস দিলাম না; আমি ধৈর্যশীল মানুষ... দেখি আপনে কি করেন.। তারপরে মাইনাস পিলাসের জন্য অনেক টাইম পাওন যাইব
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৩
কুম্ভকর্ণ বলেছেন: আমিও কিন্তুক মাইনাস পিলাস কিছুই দিইনি। আমার বিশ্বাস সবাক ভুল বুঝেছে। আশা করি সে ঠিকই ব্যাপারটা ধরে ফেলবে।
৬৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৪
কুম্ভকর্ণ বলেছেন: বাফড়া আছ কেমন? তোমারে তো দেখা যায়না? কি নিয়া ব্যস্ত আছ? জাতির বিবেকের কাছে প্রশ্ন!
৬৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৬
বাফড়া বলেছেন: আছই কামে কাজে... পড়ায় মন বসেনা... মনে অশান্তি ... ব্লগেও আসি কম কম.... খিকজ
৭০. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৭
বাফড়া বলেছেন: তুমার ঘুম কেমন চলতাছে
৭১. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫২
কুম্ভকর্ণ বলেছেন: ঘুম দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তয় আগের মত সেই ঘুম নাই। কামলা খাটতে খাটতে মইরা যায়!
৭২. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫৭
শামীম রিয়াজ বলেছেন: মাত্র ৬ মাসেই এতো কিছু বুঝলেতো সমস্যা...
আরো কিছুটা জেনে লিখলে ভালো হতো।
কেমন জানি ব্যক্তিগত আক্রোশ প্রকাশ পেলো লেখায়।
মতভেদ থাকতেই পারে।
এ-টিম কিভাবে রাজাকার তাড়ায় সেটা নিয়ে আমার মাথাব্যাথা নেই, রাজাকারদের আস্ফালন যতখানি কমেছে তার বেশীরভাগ কৃতিত্ব কিন্তু তাদেরই।
তারা যে তাদের ব্যক্তিগত অনেক কাজ এর ফাকে পৃথিবী'র নানান দেশ থেক এ কাজটি করে আসছে ধর্য্যসহকারে এটাই আমার কাছে বড় ব্যাপার। এবং এ-টিম বলে এসব অপপ্রচারের বিরুদ্ধে যারাই সোচ্চার তারাই এ-টিম(অন্তত এই একটি বিষয়ে) অন্য অনেক ব্যাপারে অনেকের সাথে এ-টিম সদস্যদের কারো সাথে মতভেদ থাকতেই পারে।
গালি দেয় তাই এ-টিম খারাপ, মানতে পারলাম্না।
গালি আমিও দেইনা, তবে দিতে জানি(ইনফ্যাক্ট সবাই জানে)।
এটা একধরনের ভালোমানুষী ভেক (নিজের কথা বলছি)।
এইসব নব্য রাজাকারদের কিছু কিছু লেখা পড়লে আমার মুখেও অনেক খারাপ গালি এসে পড়ে, কিন্তু আর সেটা লেখার কষ্টে যাইনা।
এ হলো একধনের আলসেমী,সুশীলগিরীও বলতে পারেন। আবার ব্যান হবার ঝামেলা ও বলতে পারেন (ঝামেলা এ কারনেই বলছি আবার নতুন আইডি বানানো অথবা আনব্যান হবার অপেক্ষা)।
আমি এম্নিতে মাঝে মাঝে ব্লগ পড়তে আসি, লিখিনা, কমেন্টও তেমন করিনা।
আপনার লেখায় কমেন্ট না করে পারলাম না।
আপনি আপ্নার মত(ক্ষোভ)প্রকাশ করলেন, আমি আমার।
আপনার এই ক্ষোভপ্রকাশেও আশা করি এ-টিমেরো কোন মাথাব্যাথা নেই।


[LINK|http://www.somewhereinblog.net/blog/kumbhokornoblog/28854817|*নতুন যারা এখনও কিছুটা বিভ্রান্ত এ লেখাটা পড়ে দেখতে পারেন]


১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৪

লেখক বলেছেন:
আমিও ব্লগে আছি... আপনিও থাকবেন... দেখি আসলে শেষ পর্যন্ত কি হয়।
তবে নতুন একটি প্রকল্প নিলে খুব ভালো হয়...

"অন্তর্জাল তথা মিডিয়াতে বিরাজিত রাজাকার প্রতিরোধে প্রতিটি পাড়ায় মহল্লায় গালি শেখার স্কুল প্রতিষ্ঠা করা হোক"

৭৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:০২
শামীম রিয়াজ বলেছেন: হায় হায়...লিঙ্কটা কাম করলো না কেন? ঃ(
আমি নাদান ভাইয়ের টিপস ফলো করসিলাম ঃ(

যাইহোক এইটা দিতে চাইসিলাম
Click This Link
৭৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৬
ড্রিমক্যাচার বলেছেন:

ল্যান্জ খুব বেশিদিন লুকায়া রাখা খুব কটিন
৭৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০০
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনি এ পোস্টে এ টিমের বিষয়ে কি বলেছেন তা নিয়ে কিছু বলতে চাইনা। তবে হাসিবের রেফারেন্স অনুযায়ী আপনি রাজাকার সর্দারের (ত্রিভুজের) পোস্টে যে বাহবা অথবা সাহস জুগিয়েছেন তা নিন্দনীয়। আমি আসলেই আশ্চর্য্য হইছি এই মানসিকতায়।

আপনি পিয়ালকে বলবেন ব্লগ আদালত গড়ার জন্য আবার রাজাকারের পৃষ্টপোষককে বাহবা দিবেন, সাহস জুগাবেন; এটা দ্বৈত আচরণ নয় কি?

আপনি আমার লেখা পড়েন এবং প্রশংসা করেন। এই অধিকার থেকেই উপরের কথাগুলো বললাম। আশা করি সদুত্তর দিবেন।

আপনি এটিমের বিরুদ্ধে পোস্ট দিয়ে যাদের সমর্থন পাচ্ছেন তাদের (সবাই না) অনেকেই স্বীকৃত রাজাকার অথবা আবাসিক ব্লগার। এদেরকে রাজাকার বিতাড়নে কোন সময়ই সাথে পাবেন না। কাজেই তাদের বাহবা বাহবা'র বিপরীতে ধন্যবাদ দেয়ার আগে পুনরায় ভাবুন। কারণ এগুলো রেকর্ডের পাতায় থাকবে। যেমন ত্রিভুজকে দেয়া আপনার বাহাসটা রেকর্ডের পাতায় রয়ে গেছে।

সরি, বাধ্য হয়ে আপনাকে মাইনাস দিলাম। হয়ত আপনি আমার লেখা আর পড়বেন না। তবে নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে আপনাকে সমর্থন করতে পারলাম না।

Click This Link
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৫

লেখক বলেছেন:
ত্রিভুজের পোস্টে এ কমেন্টটি করার আগে একদিন মাত্র দু'টো কমেন্ট করেছি। তাও কোরআন নিয়ে পোস্ট দেয়ার কারনে।

তার পোস্টে কমেন্ট আমার সম্পূর্ণ পরিকল্পিত ছিলো।

এটিমকে নিয়ে পোস্ট দেয়ার ইচ্ছা আমার আরো আগে থেকেই, কিন্তু ইচ্ছার খৈটা ভালো ভাবে ফোটাতে পারছিলাম না।

কাল ব্যাটে বলে মিলে গেলো।

ওই দিন আড্ডা থেকে তিনকোনার ছাগুটা আস্ত ফিরে আসলো ক্যামনে?

এটিম শুধুই সিনেমাটিক টীম। শুয়ে শুয়ে হিরোইজমের চর্চা করতেই তারা অভ্যস্ত।

৭৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫০
অন্তিম বলেছেন: ভাইয়া, এ টিমের কার্যক্রম কি আমি তা সুনির্দিষ্ট জানি না। তবে গালাগালি আমিও পচন্দ করি না। গালিগালাজ করে কিছু সমাধান করা যায় না।

তবে ভাইয়া আমার মনে হচ্ছে যদি রাজাকারি শক্তির বিরুদ্ধে কথা বলতে হয় তবে নিশ্চই আরেকটি শক্তি থাকা দরকার, আর তা যদি না থাকত তবে এই ব্লগ মনে হয় বিকৃত ইতিহাসের এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে থাকত।

রাজাকারদের বিবেক কখনও জাগ্রত হবে না কোন লিখায়, কারন ওদের বিবেক নেই। তবে তোমার লিখা অসংখ্য ব্লগারের হৃদয় জাগ্রত করবে, যারা যুদ্ধ করে বাঁচার সপ্ন দেখে। তাই লিখতে থাক গালাগালির দিকে না তাকিয়ে।

কবিতা চাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কবিতা চাই!!!!!!!!!!!!!!!!!!!!!
৭৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০২
১৯৭১ আমার চেতনা বলেছেন: বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে হলে জামাত-শিবির এর বিকল্প নাই।

১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৯

লেখক বলেছেন: আননন্দের সহিত ব্লক করা হৈলো।

৭৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩০
বৃত্তবন্দী বলেছেন: সরি সবাক আপনাকে মাইনাস দিতে হলো...
আপনি আপনার অবস্থান ব্যাখ্যা করতে চেয়েছেন, সেটা ঠিক আছে।
কিন্তু ঢালাও ভাবে এটীম কে অভিযুক্ত করাটাও ভালো লাগলো না, কেন জানিনা এটীমের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে।
আমার নিজের ধারণা, এটীম রাজাকার তাড়ানোর ভার্চুয়াল অস্ত্র হিসাবে গালি ব্যবহার করে।
অস্ত্র ছাড়া কি যুদ্ধ জয় সম্ভব???
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩২

লেখক বলেছেন: শুভ ভাই....

আপনার মাইনাস পেয়ে আমি তৃপ্ত।
বস্তুত রাজাকার বিরোধ নিয়ে কথা। সেখানে আপনিও আছেন, আমিও আছি। কিন্তু এ থাকার মাঝে ভিন্নতা আছে। আমি মনে করি যতোটা করতে পারি ততটাই লাফানো উচিৎ।
নিজের যোগ্যতা এবং জামাত বিরোধী চেতনার বাস্তব প্রয়োগ না ঘটিয়ে কখনোই এমনভাবে বলার সাহস পেতাম না।

অন্তর্জাল তথা বাংলাদেশ অবশ্যই রাজাকার মুক্ত হবে। তবে তা যে এ টিমের মতো কার্যকলাপে হবে না, এটা অন্ত আমি নিশ্চিত।

৭৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৮
কঁাকন বলেছেন: :):):)

আজকেই এটিম সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করলাম আর আপনি আমাকে এটিম মেম্বার বানায় দিলেন
তাইলে এটিমের যারা আপনার কেপি টেস্ট করতেসে লেজ দেখতএসে তাদের সাথে আপনার পার্থক্য কোথায় রইলো?

আমি শুধু বলতে চাচ্ছিলাম আপনার রাজাকারদের বিরুদ্ধে একটা স্টাইল আছে এটিমের আলাদা
সবাই মিলে একসাথে থাকলেই তো হয়

১৫ আগস্ট যেসব পোস্ট আসছিলো গালি তো আপনাআপনি এসে পরছিলো ভাইয়া

ভালো থাকুন
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: কোথাও যেন দেখেছিলাম কাঁকন নিকের নেপথ্য;)

সে যাই হোক...
ভাইজান আপনি আমাকে আবারো ভুল বুঝতেছেন।
আপনার কথার রেশ ধরে এটিম মেম্বারদের উদ্দেশ্যে কথাটি আপনার ওপর ভরসা রেখেই বলেছি।
কিন্তু আপনি ঠিকই বুঝে গেলেন :(

আপনি সবাই মিলে একসাথে থাকার কথা বলেছেন।
আজকের পোস্ট এবং ত্রিভুজের পোস্টে করা আমার একটি মন্তব্য যখন আমার অতীতকে মুছে দিতে পারে, তখন সহাবস্থান কতটুকু সম্ভব, আপনিই বলেন?

ভালো থাকুন।

৮০. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৩
বেয়াকুফ বলেছেন: ত্রিভুজের পোস্টে আমার কমেন্ট ছিলো উদ্দেশ্য প্রণোদিত। আসল এটিম ব্লগাররা কোন কোন বিষয়ে নজর রাখে তা দেখার জন্য।
-------------------------------------------------------------------------------
লুকজনরে আবাল ভাবেন কেন ভাইটু? এহানে লুকজন সব ফিডার খায় আর বল্গায়, নিকি?
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন:
অন্য কারো ফিডার না খাওয়ার বিষয়ে দ্বিমত না থাকলেও আপনার খাওয়ার বিষয়ে মত আছে।
আমি নিশ্চিত আপনি খুব ফিডার ভক্ত শিশু।

৮২. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৯
অরণ্যচারী বলেছেন: আপনার বক্তব্যের সাথে একমত নই। কারণ যেখানে সামহোয়্যার কর্তৃপক্ষ রাজাকারদের সাপোর্ট দেয় সেখানে রাজাকারদের ঠেকাতে কি করণীয়?
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন:
নিশ্চয় সামহোয়্যার এমন অনেক রাজাকার ছাগুকে ব্যানও করেছে।
সামহোয়্যারের নিস্ক্রিয়তার জন্য তাদের সাথে ডিসকাসন করা যেতে পারে। (অবশ্য এ পর্যন্ত কোন ডিসকাসন আমার জানা নেই)।

৮৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৮
মুকুল বলেছেন: সবাক, রম্য ভালো হয়েছে! আপনার প্রতিভাতে আমি মুগ্ধ!

মাইকেল মেহেদীর সাথে ফোনে কথা হয়েছিলো কখনো?
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৯

লেখক বলেছেন:
আমার পোস্ট দেখে আপনি বিস্মিত হলেও আপনার কমেন্ট পড়ে আমি মোটেও বিস্মিত নই।

৮৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫১
সাকিব ২০০৮ বলেছেন: আসুন স্বাধীনতার ৩৭ বছর পরে এসে রাজাকার আর মুক্তিযোদ্ধার ধুয়া তুলে আমরা তরুন প্রজন্ম বিভক্ত না হয়ে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই । যাদের বয়স এখনও ৫০ এর নিচে তাদের রাজাকার বলা সাম্রাজ্যবাদীদের চক্রান্তে দেশকে পিছিয়ে দেয়া ছাড়া আর কিছু নয় ।
৮৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫২
বেয়াকুফ বলেছেন: চান্দু, আমি ফিডার লাইক করি বলতেসো? ফটুক দেইখাতো মনে হতেসে তুমার নাক টিপি দিলে দুধ বায়া পড়বেনে, নেউটা পুলা। ফালাইতেসো দেকতেসি বেশি বেশি? বেয়াড়া জিনিস কিন্তু টাইমে ঠিক মতনই সাইজ হয়া যায়;)
৮৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪
বেয়াকুফ বলেছেন: হবেনে সময়মত। ওয়েট কর। দুদ বাইর করবোনে তুমার নাক টিপি.। লেঞ্জা বারায়া গেসে, লুঙ্গির গিট্টা একটু ঢিলা পাইয়া:)
৮৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৮
রাতমজুর বলেছেন:
বেশ।
১. রাজাকাররে খালি এ-টিম টোপ দিতে পারবে, আর কেউ না।
২. সবাকরে লেজ লাগানি হইতেছে, মানে অগো গায়ে লাগলে জোর কৈরা লেজ লাগানি হৈব।
৩. এটিমই খালি রাজাকার খেদানিতে লাইসেন্স পাইছে।
৪. এ-টিম ছাড়া সামহ্যোয়ার ঠিক থাকতো না।
৫. এরা এক স্রোতে ভাসে, কাহিনি না বুইঝা।
৮৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১২
প্রণব আচার্য্য বলেছেন: সবাক, আপনার লেখাটি আরও কয়েকবার পড়ে কমেন্ট করবো, আপনাকে যেভাবে আমি জানি তাতে অন্যদের মতো সিদ্ধান্তে আসতে চাচ্ছি না।





৮৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৫
প্রণব আচার্য্য বলেছেন: তবে ত্রিভূজের পোষ্টে আপনার কমেন্টটা বিভ্রান্তীতে ফেলে দিয়েছে;

বিষয়টা কি একটু পরিষ্কার করবেন?




(শুক্রবার বিকেল আসবো)
৯০. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৪
সরপ বলেছেন: সুন্দর পোষ্ট। ২৬তম পেলাস।

এটিম একটি আওয়ামি টিম। আবাল লিগ যেমন সাধীনতার চেতনার কথা ব্্যাভার করে এটিম একটি মাস্তান টিম। তারা যাকেতাকে রাজাকার বলে। মনে রাখতে হবে রাজাকার এবং জামাত এক কথা নয়। অনেক মুক্তিযোদ্ধা জানি জামাতের কাজ করে। আল্লাহর আইন প্রতিষ্ঠায় সবাই যোগ দেয়া উচিত।

এটিম অনেক ভাল নিরহ ব্লগারকে গালি দিয়ে ব্লগে আসতে দেয় না। সন্ধাবাতি একজন ভাল ব্লগার। এটিম তাকে ব্লগে আসতে দেয় না। ওয়ামি ওয়ালি দেরকে উত্তেজিত করে এটিম ব্যন করিয়েছে। সারওয়ার হোসেনের মত লেখক ব্লগারকে টোপ দিয়ে খারাপ কথা বলে ব্যন করেছে। সাইমুম নামে ব্লগারকে মেয়ে সেজে ব্যন করেছে। এটিমের কথা বলে শেষ করা যাবে না।

ত্রিভুজ একজন ভাল ব্লগার। তার পিছনে আঠার মত এটিম লেগে আছে। আপনি ত্রিভুজের পক্খে কথা বলেছেন বলে দোস। কালপুরুষ, মাহবুব মোর্সেদ, রাগইমন, ত্রিভুজ, রাতমজুর, উদাসি স্বপ্ন ভাল ব্লগার। তারা এটিমের নির্যাতনের স্বীকার। এটিমের মাস্তানি রুখে দাড়ান।
৯১. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩০
ড্রিমক্যাচার বলেছেন: লেখক বলেছেন:
ত্রিভুজের পোস্টে আমার কমেন্ট ছিলো উদ্দেশ্য প্রণোদিত। আসল এটিম ব্লগাররা কোন কোন বিষয়ে নজর রাখে তা দেখার জন্য। এই পোস্টে কমেন্টের ঘরে অনেক আগেই বিষয়টি তুলে ধরবে বলে বিশ্বাস ছিলো এবং আমি জানতামও তা আসবে।


এমাসের সেরা রম্য কমেন্ট, বাধাই কইরা রাকা উচিত
পোস্টদাতা ভাবতেও পারেনাই হাসিবের দেয়া এক কমেন্ট স্ক্রিনশটেই তার স্বরুপ এভাবে উম্মোচিত হয়া যাবে।

হাসিব মাহমুদ লুকটা আসলেই বড়ই দুষ্ট, খালি এর ওর কাছা কুইলা ভড়া বাজারে ল্যাংটা কইরা দেই।
৯২. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৪
ড্রিমক্যাচার বলেছেন: রাতমজুর বলেছেন:
বেশ।
১. রাজাকাররে খালি এ-টিম টোপ দিতে পারবে, আর কেউ না।
২. সবাকরে লেজ লাগানি হইতেছে, মানে অগো গায়ে লাগলে জোর কৈরা লেজ লাগানি হৈব।
৩. এটিমই খালি রাজাকার খেদানিতে লাইসেন্স পাইছে।
৪. এ-টিম ছাড়া সামহ্যোয়ার ঠিক থাকতো না।
৫. এরা এক স্রোতে ভাসে, কাহিনি না বুইঝা।


এধরনের কমেন্ট মাঝে কিছুদিন কর্তো খোদার খাসী ,এটিম সিনড্রমে ভুইগা। রাতমজুরেরও সেই একই রুগে ধর্চে দেকা যাচ্ছে।
৯৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৯
সাকিব ২০০৮ বলেছেন: প্লিজ জাতিকে আর বিভক্ত করবেন না । দেশের স্বার্থে বিএনপি, আওয়ামীলীগ , জামায়াত ৩ টি বড় দলের এ টেবিলে বসা উচিত ।আসুন স্বাধীনতার ৩৭ বছর পরে এসে রাজাকার আর মুক্তিযোদ্ধার ধুয়া তুলে আমরা তরুন প্রজন্ম বিভক্ত না হয়ে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই । যাদের বয়স এখনও ৫০ এর নিচে তাদের রাজাকার বলা সাম্রাজ্যবাদীদের চক্রান্তে দেশকে পিছিয়ে দেয়া ছাড়া আর কিছু নয় ।
৯৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪০
নাজনীন খলিল বলেছেন:
সবাক এই পোস্টটার সাথে আমি এতই একাত্ম বোধ করছি যে শুধু ''সহমত' বলা ছাড়া আর কিছুই বলতে পারছিনা ।

অনেক অনেক অনেক শুভকামনা।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ নাজনিন।

৯৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১
সরপ বলেছেন: সাকিব২০০৯ এর সাথে পেলাস।
৯৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১
হাসিব মাহমুদ বলেছেন:

গন্ডু, সেকেন্ড সেরা কমেন্ত মনে হয় এইটা -

তাদের অধিকাংশই বিদেশের মাটিতে থেকে দেশ ও মুক্তিযুদ্ধের কথা বলে মুখে ফেনা তুলছে। রাস্তায় ও মিছিলে সামিল না হয়ে ব্লগে রাজাকার আর জামাতি বধ করছে। তাদের মুখের কথা আর কার্যকলাপে উস্কানি ছাড়া আর কিছুই নেই। তারা ব্লগের তাওয়া গরম করে সাদা চামড়াওয়ালাদের সাথে বসে পোর্ক ফ্রাই খাচ্ছে, লিকারে গলা ভেজাচ্ছে।

৯৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৭
সাকিব ২০০৮ বলেছেন: হাসিব মাহমুদ এর সাথে সহমত
৯৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১
অন্তিম বলেছেন: এ-টিম আপনারা নিজেরাই যদি মনে করেন যে আপনারা ছাড়া আর কেউ নেই যারা রাজাকার পচন্দ করে না তবে সেটা ভুল করবেন। এখানে অসংখ্য ব্লগার আছেন রাজাকার বিরোধি। তাদেরও নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি আছে, সেটা ভুলে গেলে চলবে না।

@পিয়াল ভাইয়ার কমেন্টটা আমার বোধের জগৎকে নাড়া দিয়েছে।
আচ্ছা সবাক ভাইয়া ত্রিভুজের এখানে একটি কমেন্ট করেছে-----------তাতে আপনারা মহা-আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন যে সবাক ভাইয়া প্রকৃত রূপ বের হয়ে যাচ্ছে।

আমি হলপ করে বলতে পারি যে এখানে রাজাকার বিরোধি সবচেয়ে বেশি পোষ্টকারীদের ভিতর নিশ্চিত সবাক ভাইয়া আছে। উনার আগের লিখাগুলো পড়ুন, উনার কবিতা গুলো পড়ুন তাহলেই সম্যক ধারনা পেয়ে যাবেন উনার সম্পর্কে। একজন সুপরিচিত ব্লগার হিসাবে তার লিখার ধরন অবশ্য আপনাদের জানা আছে আশা করি।

"@বিষাক্ত মানুষ বলেছেন: এইটার প্রথম থিকাই কেমন যানি 'অতি ভক্তি' ভাব ছিলো । যার কারনে এড়ায় যাইতাম । এর পোস্টে কোন কমেন্ট করছি কিনা কইতানিরা ।"
----------------পিয়াল ভাইয়ের পোষ্টে যে আপনি এই কথা বলেছেন তার সত্যতা প্রমান করতে পারবেন? কিন্তু আমি আপনার একথার মিথ্যা প্রমান করতে পারব। আপনি সবাক ভাইয়ার অনেক পোষ্টে মন্তব্য করেছেন। বাহবা দিয়েছেন আর এখন বলছেন যে সবাক ভাইয়ার অতি ভক্তি।

"বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও"---সবাক ভাইয়ার এই পোষ্ট টি তো আপনার প্রিয় পোষ্টে আছে। আর ওখানে আপনার মন্তব্য ছিল-----

(১১. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১০ বিষাক্ত মানুষ বলেছেন: এই পোলা এমনে লেখে কেমনে !!!!

+++++
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
লেখক বলেছেন: কেমন আছেন সুসিক্ত মানুষ??)

@বিষাক্ত মানুষ আপনার এই কমেন্টেই বুঝা যায় যে আপনি কত বড় তেলুক, কেননা আপনি যদি সবাক ভাইয়ারে এড়ায়াই যাইতেন তবে এমন তেল মারা মন্তব্য করবেন কেন। আর বলেছেন যে সবাক ভাইয়ার পোষ্টে কোন কমেন্ট করেছেন কিনা বলতে পারেন না, তাই মনে করিয়ে দিলাম:)
তাই কাউকে কিছু বলার আগে নিজের অবস্হান সুস্পষ্ট করে নিবেন।
আশা করি এবার বুঝবেন, আর তাও যদি না বুঝেন তবে আপনাকে আহাম্মক ছাড়া আর কোন নামে ডাকা যাবে না।

@সবাক ভাইয়া, অধিকাংশ ব্লগারেই জানে যে তুমি কেমন তাই বলছি তুমি তোমার মত লিখা চালিয়ে যাও।

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: কয়েক ব্লগার আমাকে অবাক করেছে অন্তিম।

ভালো থেকো ভাইয়া।

৯৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩০
হাসিব মাহমুদ বলেছেন:

অন্তিম তো ছাগুর সাথে সেদিনকার আড্ডায় আছিলেন, তাই না ?
১০০. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৫
ভন্ডুল বলেছেন:
যা যা বলসেন সব ঠিক । এক কাম করেন একটা নয়া টীম বানান আপনে । দেখি নয়া টীমের ক্ষ্যামতা কেমন ।


তয় এখন আজাইরা পোস্টে মাইনাস ছিটাইলাম ।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: তা আর কিকরে সম্ভব...
লাইসেন্সতো এ টিমের হাতে।

১০১. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৯
অন্তিম বলেছেন: ছাগু কাকে উল্লেখ করেছেন তা আমি জানি না। তবে ব্লগার আড্ডায় ঐদিনেই আমার প্রথম যাওয়া। একনজর ব্লগার ভাইয়াদের দেখার আশায় ঐদিন আড্ডায় গিয়েছিলাম।

এমনকি ব্লগে ত্রিভুজকে নিয়ে এত হইহোল্লা করার আগ পর্যন্ত আমি ত্রিভুজ সম্পর্কে কিছুই জানতাম না। আড্ডায় ত্রিভুজকে অন্যান্য সাধারন ব্লগারের মতই আমার মনে হয়েছে। সেদিন ফরহাদ উদ্দিন স্বপন ভাইয়ার একটি মন্তব্য পড়ে ত্রিভুজে পূর্বের পোষ্টগুলো আমি পড়েছি।

আমি ব্লগার রাজনীতির কিংবা দলিয় রাজনীতির সাথে সম্পর্কিত নই তবে রাজাকার বিরোধি।

সবাকের একটি কমেন্টে আপনারা এত তাড়াতাড়ি একটি মানুষকে কি করে বিবেচনা করছেন।
@হাসিব মাহমুদ, সবাক ভাইয়ার আগের লিখাগুলোর কি কোন মূল্য নেই?

১০২. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৯
আমি ও আমরা বলেছেন: আমি এতো মাইর প্যাচ বুঝিনাই। আমিও ত্রিভুজের ব্লগে গিয়া শান্তনা দিয়া আসছিলাম, সবাই দেখলাম পোলাডারে বকতাছে তাই দিছিলাম। এখন দেখি- অন্য খবর।

তবে ত্রিভূজকে নায়ক কিন্তু আমরাই বানাচ্ছি।
সবাক তোর পোষ্ট নিয়ে আমি কিছু বলতে চাচ্ছিনা, কারন এখানে বলতে হলে আমাকে আগে জানতে হবে এ-টিম এর ব্যাপার এ। তবে রাজাকার নিপাত যাক সেটা আমিও চাই। ওদের জন্য গালাগালি ও দরকার আছে, তবে সেটা শুধু রাজাকার কেই দেয়া হোক।

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন:
দেশে আসো তখন সামনা সামনি কথা হবে।
এখন কিছু বললাম না।


দাদরা কেমন আছে?

১০৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৪
নির্বাক সুশীল বলেছেন:
ছাগুরামের বন্ধুপ্রতীম, লেজ বাইর কইরা ভালো করসেন। কবে আবার ভুল কইরা চুমু খাইতাম।

আইজকা পেলাচ দিলাম। তবে কাল থাইকা ুতিরভাই ছাড়া কথা কমু না।
১০৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৬
লিপিকার বলেছেন: A-Team এর উপর অভিমান করে আপনি আপনার রাজাকারবিরোধী লেখা বন্ধ করে দিয়েছেন........ব্যাপারটা যুক্তিহীন এবং হাস্যকর।

ব্লগে শান্তির পরিবেশ তখনই বিরাজ করবে যখন কোন জামাতী শিবিরের ঘিনঘিনে পোষ্ট বা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে লেখা পোষ্ট থাকবেনা.......কারণ তখন গালি দেওয়ার মত লোক খুঁজে পাওয়া যাবেনা......


১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ

১০৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৩
প্রণব আচার্য্য বলেছেন: সবাক, আমি আপনাকে যতটুকু জানি তাতে মনে হচ্ছে, আপনি যা বলতে চেয়েছেন, তা ঠিক ভাবে প্রকাশ করতে পারেনি এই লেখায়। এটিম সম্পর্কে আপনার মুল্যায়ন প্রচেষ্টার উদ্যোগটা ভালো; কিন্তু আপনার লেখায় সেটা সঠিকভাবে তুলে ধরতে পারেন নি। ফলে আপনার লেখার উদ্দেশ্য ব্যহত হয়েছে। এবং আপনি লক্ষ্য করেছেন কি, আপনার এই পোষ্টে কারা উৎসাহিত হয়েছে?


(সবাক, আমরা আত্মসমালোচানার যায়গায় বড় বেশী প্রতিক্রিয়াশীল, এটা নিশ্চই বুঝতে পেরেছেন? )

সেইদিন রাতে আমার অফিসে আমাদের সেই আলোচনাটার কথা মনে আছে?
১০৭. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৮
স্বপ্নশিকারী বলেছেন: আসেন আমরা রাজাকার আর A-TEAM মুক্ত ব্লগ চাই।
১০৮. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৯
সাকিব ২০০৮ বলেছেন: প্লিজ , প্লিজ, প্লিজ জাতিকে আর বিভক্ত করবেন না । দেশের স্বার্থে বিএনপি, আওয়ামীলীগ , জামায়াত ৩ টি বড় দলের এ টেবিলে বসা উচিত ।আসুন স্বাধীনতার ৩৭ বছর পরে এসে রাজাকার আর মুক্তিযোদ্ধার ধুয়া তুলে আমরা তরুন প্রজন্ম বিভক্ত না হয়ে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই । যাদের বয়স এখনও ৫০ এর নিচে তাদের রাজাকার বলা সাম্রাজ্যবাদীদের চক্রান্তে দেশকে পিছিয়ে দেয়া ছাড়া আর কিছু নয়
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: মাথার ঘিলু ঠিক আছে?

১০৯. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৩
চন্দন বলেছেন: সহমত

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ....

১১০. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৩
গিফার বলেছেন: ভালো পোস্ট সবাক ভাই....
১১১. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩০
রাঙা মীয়া বলেছেন: ব্লগের আবর্জনা এটিমকে কান ধইরা বাইর করতে হবে ।
১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: এভাবে বলতে নেই !!;)

১১২. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২০
মেসবাহ য়াযাদ বলেছেন: পড়লাম, জানলাম এবং বুঝলাম...

রাজাকার, রাজাকার মুক্ত ব্লগ-দেশ, এটিমের ভূমিকা এ সব প্রসঙ্গে বিস্তারিত একটা পোস্ট দেবার ইচ্ছে আমারও আছে। সময় সুযোগ মত দেব- আশা করছি...

১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: যায়াদ ভাই....
আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন
যথা সময়ে পোস্টটি ছাড়ুন।

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: কি হে প্রাকৃত.... কেমন আছো??

১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: :)

০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: প্রীত হলাম।

১১৬. ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
আলী আরাফাত শান্ত বলেছেন: আমি ভাইয়া মোটেও একমত না!মাইনাস প্লাস কিছুই না
১১৭. ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১০:২৬
লালসালু বলেছেন: বিয়া কইরা এত তাড়াতাড়ি বদলাইয়া গেলেন? আগে আছিলেন মানুষ আর এখন হইছেন (ছবির প্রানীটা) :P :P :P
১১৮. ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩১
অবাঞ্চিত বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: ১০০% সহমত।

ভীড়ের মাঝে রাস্তায় যদি একটা সাপ নেমে পড়ে তখন সেই সাপকে মারার জন্য যদি কোন ব্যক্তি উদ্দেশ্যবিহীন ভাবে গুলি করতে থাকে তখন ঐ ব্যক্তি সাপের চাইতে ক্ষতি কর। কারন তার কারনে সাপ অন্যদের চোখ এড়িয়ে চলে যাবে, পরে আবার আক্রমন করবে।

এই গল্পে সাপ হল জামাতি আর ঐ ব্যক্তি হল এ-টিম সদস্য বৃন্দ। তাদের পদ্ধিতিতে জামাতী নিধন কর্মসূচী ব্যর্থ হতে বাধ্য।
১১৯. ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৫৪
অণুজীব বলেছেন: প্যাচ লাগসিলো ভালোই :P

 

মোট সময় লেগেছে ১.০৯১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ