আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

ঘুমরোচক নৈশগীত

৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩১

শেয়ারঃ
0 0 0

ঘুমরোচক শব্দগুলো বেয়াড়া বনে গিয়ে
নিশ্চিত অবহেলায় হিম জমাচ্ছে শয়নোচিত নৈঃশব্দে।
আহা! কতোই না কামার্ত তুষারপালকের পেলব গা...।

আঙ্গুলের ভাঁজে নক্ষত্রের কাঠি জ্বলেছিলো বলে
তামাটে বর্ণের রাতের গায়ে এক আধটু উষ্ণতার নড়াছড়া
ভীষন ঠেকেছিলো নৈ:শব্দের ক্ষতদাগে।

অনির্বাচিত রাতে প্রেম এসেছিলো ঘুমের মতো নিরবতায়,
অথচ তখনো কাঠের বুনন গোগ্রাসে উষ্ণতা গিলতে ব্যস্ত।

৩১.১০.০৮
রাত ২.৩০ মি.

 

সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ বিহঙ্গ....
অনেকদিন পর।

ভালো থাকুন।

৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৮

লেখক বলেছেন: হুমম

৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: নাতি... কোন কতা নাই :(

৪. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫০
প্রবর রিপন বলেছেন: আঙ্গুলের ভাঁজে নক্ষত্রের কাঠি জ্বলেছিলো বল.....................


আমিও আগুনের সাথে কয়েক পুরুষের প্রেম মেনে নিয়ে
অবলীলায় আমার সুরক্ষিত অন্ধকারে তাকে জ্বলে উঠতে
প্ররোচনা দিই,

অনির্বাচিত রাতে প্রেম এসেছিলো ঘুমের মতো নিরবতায়,................

কিন্তু সেই আগুন এমনি এক ঈশ্বরের ডানায় ধরিয়ে দিয়েছিল নিজেকে
তার শিখায় আমি নাচতে থাকি
আর এসে চলে যাওয়া প্রেম
খুব দূরে গিয়ে নিজ হাতে বানায় তার মর্মর মুর্তি,
কেননা সব অহেতু রাতের ভেতর থেকে
আমি আমার জন্য নির্বাচিত করেছি কয়েকটি রাত্রি
আর বাকি রাত গুলো
সেই মর্মর মুর্তির অসুস্থ আবাস



ভাল লাগলো
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: লেখকের ভাবের চাইতে ঢের উচ্চতায় আপনার মন্তব্যখানি।

৫. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫০
একরামুল হক শামীম বলেছেন:
অনির্বাচিত রাতে প্রেম এসেছিলো ঘুমের মতো নিরবতায়,
অথচ তখনো কাঠের বুনন গোগ্রাসে উষ্ণতা গিলতে ব্যস্ত।

দারুন বলেছো :)
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন:
ভালো থাকো।

৬. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০০
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: পড়লাম। ভালোইতো লাগলো।
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আফছার

৭. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৮
কঁাকন বলেছেন: চমৎকার

ভালো থাকুন
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১১

লেখক বলেছেন: শুভরাত্রি কাঁকন


ভালো থাকুন সবসময়

৮. ৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: মিয়াভাই, এটা কি লিখলা? অনেকদিন পর কবিতার মত কবিতা পড়লাম।
৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৫

লেখক বলেছেন: এইটা কি কইলা!!!

৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: গুরু.... প্রণাম

১০. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: সবাক, এই কবিতায় বেশি কিছু বলার নাই। অনেক অনেক বেশি ভালো হয়েছে। মাখনের গায়ে ধারালো ছুরির মতোন আঁচড় কেটে যাচ্ছে। দারুন লিখেছ হে!! :)
৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন:
কেমন যেন কেমন হয়ে যাচ্ছি...

১১. ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৩
আন্দালীব বলেছেন: জোওস লিখছেন....
৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: আমি কিন্তু আরো কিছু আশা করেছিলাম।

১২. ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৯
প্রণব আচার্য্য বলেছেন: আমিও....




বিকেলে কোথায় থাকবেন?
৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৩

লেখক বলেছেন:
ই-ভিলেজেই আছি...
আইস্যেন।
বিষন্ন আছি,,,,, ভালো লাগবে.... (আমার)

১৩. ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৩
কালপুরুষ বলেছেন: অত্যন্ত সুন্দর। ভাল লাগলো।
৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা....

ভালো থাকবেন।

১৪. ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১০
নাজনীন খলিল বলেছেন:

আরে এত এক অসাধারণ কবিতা! প্রিয়তে নিচ্ছি।
৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন:
খুশিতে গদগদ করছি....

১৫. ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৫
নিয়ন আলোয় বাউল বলেছেন: " কী " ব্যাপাররররররররররর, ভালো আছ বোঝা যাচ্ছে, তার পরও কেমন আছ !!!!!
৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: ভালো আছি বুঝায়ই যচ্ছে!!!

হুমম
ভালো থাকতেই যেন বাধ্য...
অথচ ওবাড়ির আশেপাশেও আমি নেই।

তুমি বাউল ভালোই থেকো।

৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১২

লেখক বলেছেন: ধন্যবাদ অপসরা........

১৭. ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
সপ্নপোড়া বলেছেন: ভীষন ঠেকেছিলো নৈ:শব্দের ক্ষতদাগে +
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: ভীষন ঠেকেছিলো...

১৮. ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
রাতিফ বলেছেন: "অনির্বাচিত রাতে প্রেম এসেছিলো ঘুমের মতো নিরবতায়,
অথচ তখনো কাঠের বুনন গোগ্রাসে উষ্ণতা গিলতে ব্যস্ত।" ............গুটি কয়েক প্রতিভাবানের পক্ষেই কেবল এই ধরনের পংক্তির আবির্ভাব ঘটানো সম্ভব।


"প্রিয়"তে রাখলাম।
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন:
শেষ দু'টি লাইনেই সমস্ত কষ্ট জড়িয়ে আছে....

কৃতজ্ঞতা

১৯. ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: অসাধারন দুখু মিয়া.......।
কি লিখলা!
"অনির্বাচিত রাতে প্রেম এসেছিলো ঘুমের মতো নিরবতায়,
অথচ তখনো কাঠের বুনন গোগ্রাসে উষ্ণতা গিলতে ব্যস্ত।"
মুগ্ধতা।
শুভেচ্ছা রেখে গেলাম ।
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন:
কি করবো বলো... যা ভাবি তাই লিখি...
এখন বড্ডো আত্মকেন্দ্রিক হয়ে গেছি...
খালি নিজের কথা লিখতে ইচ্ছে করে।


ভালো থেকো।

২০. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:২৪
সুদীপ চৌধুরী বলেছেন: দেখতে শুনতে যেন সোফিয়া লরেন আর মোড়ক উন্মচনে তো হুডিনি।প্রথম দর্শনেই বুঝেছি স্টেজে উঠেন বা না উঠেন,আপনি কিন্তু যাদু জানেন।
শো কেসে রাখার অনেক গুলো সুবিধার মধ্যে একটা হল-সোফায় বসে আরাম করে পড়া যায়।যখন তখন পাশের ঘরে ছুটতে হয় না।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন:
রাতে ভালো ঘুম হয়নি। ঘুম থেকে ওঠে চোখ ঝলুনিতে বিরক্ত হচ্ছিলাম। পিসিটা অন করে ব্লগবাড়িতে এসে চোখের ঝলুনিকে ছুটি দিতে হলো।


সকালটাই বিচ্ছিরি রকমের সুন্দর করে দিলেন।

ভালো থাকুন
আলোতে থাকুন।

২১. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯
উত্তরাধিকার বলেছেন:
খুব সুন্দর সবাক।

অকপটে সত্য ভাষন - শব্দের মায়াজালে।

বিশুদ্ধ এবং প্রাকৃতিকও বটে।

ভাল থেকো ভাইয়া।
:)
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন:
"বিশুদ্ধ এবং প্রাকৃতিকও বটে।"


সত্য কথা।


তোমার উপস্থিতি আবারো আমাকে উচ্ছ্বসিত করতে শুরু করলো।

২২. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২
রাঙা মীয়া বলেছেন: প্রিয় কবি,কেমন আছেন ? মাঝে মাঝে রম্য লেখা ছাইড়েন। হেভী মজা পাই। আমার বাড়ী আইসেন।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন:
ঠিক আছে।

আপনার বাড়ি যাইতো....

প্রায়ই যাই.... কিন্তু ওতমন একটা কমেন্ট করা হয় না।

ভালো থাকবেন আশা করি।

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ পথের মানুষ....

২৪. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:১৫
নম্রতা বলেছেন: ~ঘুমের মতো নিরবতার শেষে প্রেম আসে~

বেশী রকম ভাল ! ++
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন:
আমারও কি কম ভালো লাগলো !! (কমেন্ট দেখে)

২৫. ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:০২
মেঘ দূত বলেছেন: নিশ্চিত অবহেলায় হিম জমাচ্ছে শয়নোচিত নৈঃশব্দে।
আহা! কতোই না কামার্ত তুষারপালকের পেলব গা...।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৭

লেখক বলেছেন: হুমম

২৬. ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: কি যে ভালো লিখেছো!!!

"অথচ তখনো কাঠের বুনন গোগ্রাসে উষ্ণতা গিলতে ব্যস্ত।"..............এই লাইনটা কবিতা বেশি প্রাণবন্ত করেছে।
ভালো লাগা থাকলো

ভালো থেকো।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৮

লেখক বলেছেন:
তোমার ভালোলাগার অংশটুকুন আমারো বেশ ভালোলাগে...

২৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬
প্রাকৃত বলেছেন: ঘুমরোচক নৈশগীত

শিরোনামটা দুর্দান্ত!
০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন:
কেমন থাকা হচ্ছে??

০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন:
ভালো থাকবেন, মুক্তি দা

২৯. ২১ শে মে, ২০০৯ সকাল ১১:০০
রক্তকরবী বলেছেন: আঙ্গুলের ভাঁজে নক্ষত্রের কাঠি জ্বলেছিলো বলে
তামাটে বর্ণের রাতের গায়ে এক আধটু উষ্ণতার নড়াছড়া
ভীষন ঠেকেছিলো নৈ:শব্দের ক্ষতদাগে।
ভালো লাগলো।
২১ শে মে, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন:
এতোদিন পর এ কবিতায় পাঠকের অংশগ্রহণ দুরাশ ছিলো :)


ভালো থাকুন।
শুভকামনা।

 

মোট সময় লেগেছে ১.৪৮৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ