ভজো নম: নম: // নিষ্কাম মম প্রেমজ হিমাঞ্চল
অধিক আর কিইবা ডুবে আছে ফুলজ ঘরগুলোয়-
উবে গেছে এমন কতো সৎ ডাকাডাকি!
ইশারার অগোচরে ভেঙচি কাটে কতো কামার্ত রাত।
চলো বারবার প্রেমে পড়ি,
ঘুম দিই নিষ্কাম ফুলজ ঘরগুলোয়।
নির্বাচিত গোপনে তেঁতে ওঠা সুড়সুড়ির ভার বইতে
তুমি বা আমি কতটুকু প্রস্তুত?
চলমান সুড়সুড়ি শেকড় খোঁজে ভিন্ন বিভিন্ন রাতে।
চলো বার বার প্রেমে পড়ি,
হারতে ভুলে যাই কামার্ত ফুলজ ঘরগুলোয়।
০৩.১১.০৮
রাত ১২.০৫মি.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


