আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

২০০'তম পোস্টে নিজের কথা

০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪

শেয়ারঃ
0 1 0

জীবনকে নিয়ে সিরিয়াস হওয়ার মতো বয়স এখনো হয়নি। রু্ইতন আর হরতনের সিম্বলিক বিকেল অথবা সন্ধ্যার প্রতি মায়া কেটে যাবার চান্সও এখনো হয়নি। যতোবার নিজেকে বাঁধতে চেয়েছি ততোবারই ছিঁড়েছে। এখন নিজেকে খালি ছিঁড়তে চাই। ভালো থাকবো না-কি খারাপ থাকবো তা নিয়ে ভাবতে আগ্রহী নই মোটেও। এধরণের ভাবনাকে নোংরা বলেই মানি। ভালো থাকতেও রাজি নই, খারাপ থাকতেতো নয়ই। কেবল আমার মতোই থাকতে চাই- থাকিও তাই।

পরিবারভুক্ত মানুষগুলোকে দেখলে খুব মায়া হয়। কি সব ভিত্তিহীন সম্পর্ক নিয়ে মেতে থাকে! আবার রাতে পাগলা গোড়ার পিঠে শুয়ে শুয়ে ভাবি- আমার জন্যও বোধহয় তাদের মায়া হয়। মানব সন্তান কিভাবে জন্ম নেয় তা জানার আগেই প্রাকৃত পিতৃত্বের স্বাধ পেতাম। মমতার স্তরগুলো খুব ভারী ছিলো। কারো সন্তান হিসেবে প্রাপ্তির হিসেব কষে সে ইচড়ে পাকা পিতৃত্বে ভয় চলে আসে। আগুনে পুড়ে মরার মতো অসহায়ত্বে ভুগি তখন। একজন পিতা হিসেবে নিজেকে ভাবতেই চোখ দু'টো ঠেলে বেরিয়ে আসে।

নিজেকে মানসিক রোগি হিসেবে ভাবার আগে একবারও আয়না দেখার প্রয়োজনবোধ করি না। কারণ পাগলের চেহারা খুব জীবন ঘনিষ্ঠ বলে ভয়ানক অশ্লীল দেখায়। স্বাধীনতা অথবা পরিপূর্ণ মুক্তির স্বাদ পেতে নগ্ন হয়ে ঘরে পায়চারি করতে রাজি আছি তবুও আয়নায় নিজের চেহারা দেখতে রাজি নই। রাতে যা ঘটে- সকালে ঘুম ভাঙার পর মনে পড়লে বিশ্বাস হতে চায় না। নিজেকে তখন মস্তিষ্ক বিকৃত ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।

আমি যে অন্যের জন্য খুবই বিরক্তির কারণ - তা বুঝেও নিজেকে বদলে ফেলার মতো কষ্ট ভোগ করতে চাই না। কারণ আমি কখনোই সবার কাছে প্রিয় থাকাকে গুরুত্বপূর্ণ ভাবি না। নিজস্ব চাওয়া পাওয়ার হিসেব কষে ফেলেছি অনেক আগেই। এখন কারো থেকে খারাপ কিছু পেলে ইগনোর করি আর ভালো কিছু পেলে নক্ষত্র ভাবি। আমার প্রচুর নক্ষত্র আছে, আমি সুখী। রাতের সর্বশেষ সিগারেটের স্পঞ্জ পোড়া গন্ধ নাকে আসতেই মাথা খারাপ হতে শুরু করে। কারণ তখনো রাতের অনেক বাঁকি থাকে। সংগ্রহের সংখ্যা বাড়িয়েও কখনো পুরো রাত সিগারেটের সাথে কাটাতে পারিনি। ও শালা আমাকে খুব বেশি করে খেতে পছন্দ করে। এই মুহুর্তে মাত্র ৭টা সিগারেট আমার দিকে তাকিয়ে আছে।

কয়েকটি টিনের ঘর, দু'টো বড় উঠোন, পাকা ঘাটলার পুকুর, সুস্বাধু জলের টিওবয়েলসহ একটি পরিচ্ছন্ন পরিবেশের কথা চিন্তা করতেই মায়ের কাছে শুনা নরকের দৃশ্য চোখে ভাসে। বিষাক্ত সাপ, আগুন আরো কি কি সব কষ্টের বর্ণনা। ......... হ্যাঙ্গারে ঝুলানো সব ভদ্রতা ওখানেই রেখে পকেটে কতগুলো বসন্ত পুরে নিয়ে মাতাল ছেলের মতো জ্যোৎস্না কিনে ঘরে ফিরবো... এমনই একটি চকলেট অনবরত চুষে খাচ্ছি।

এ লেখার কোথায় যেন বলেছি - "এখন কারো থেকে খারাপ কিছু পেলে ইগনোর করি আর ভালো কিছু পেলে নক্ষত্র ভাবি। আমার প্রচুর নক্ষত্র আছে, আমি সুখী।"


০৭.১২.০৯
রাত ১২.৩৫মি.

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: কি মন্তব্য করা উচিত বুঝতে পারছি না। শুধু সব সময়ের শুভকামনা তোমার প্রতি।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ...

ভালো থাকো...

০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন:
হুমমম

৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: sobak.........ami janina apni ei boyose ato kosto kano boa beran? kosto to thakei tarpor o to jibon ke agia nita hoy.........ar karo jonno na hok mayer jonno....
valo thakun......plz
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন:
ar karo jonno na hok mayer jonno....

আশ্চর্য!!!!!!!!!

০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: অবাক করলেন....

৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

'কষ্ট ভুলি নষ্ট অতিতের...'


দুই শতেক এর অভিনন্দন ।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: কষ্ট ভুলিবো নষ্ট অতিতের...

০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ.....

ভালো থাকুন

৭. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২২
কঁাকন বলেছেন: সমস্ত জীবন নক্ষত্র কুড়িয়ে বেচে থাকুন

অভিনন্দন
০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন:
থাকবো...

ভালো থাকুন

৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৫
একরামুল হক শামীম বলেছেন: আমার প্রচুর নক্ষত্র আছে, আমি সুখী।"

অভিনন্দন তোমাকে।
০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ....

তোমাকে শুভেচ্ছা

৯. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৫
অরুণোদয় বলেছেন: ২০০ এর জন্য অভিনন্দন, সুখী থাকুন..
০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: অরুণোদয়াপেক্ষা

১০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৫
আমি ও আমরা বলেছেন: তুই তো নিজেই আমাদের একটা নক্ষত্র।

ভালো থাকিস। ২০০ পোষ্টের জন্য অভিনন্দন
০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: তুমি একটা নক্ষত্র

১১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১০
জেরী বলেছেন: ২০০ পোষ্টের জন্য অভিনন্দন রইলো।
০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: টম কোথায়???

১২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দুখু মিয়া তুমিই তো আমাদের অনেকগুলো নক্ষত্রের একটা.......
তোমার সাথে দারুণ মিল ....আমার পরের লেখা ও ২০০ তম।
কি যে লিখি ভাবছি.........
ছেলেবেলা নাকি বড়বেলা .....নাকি সকাল বেলা নাকি বিকালবেলা।
...........:)
শুভেচ্ছা সুন্দর লেখালেখির জন্য।
সবসময় লিখতে থাকো।

আর ৭ টা ১০ যে তোমাকে গিলতে চায়...........ঐসব থেকে দুরে থাকো।
বুঝলা?
অনেক দোয়া।
০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: নক্ষত্রের চেহারা তোমাদের মতো।

০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই...

ভালো থাকুন

১৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৮
ক-খ-গ বলেছেন:
কি বলবো? খুব ভাল লাগলো.....অভিনন্দন......গৎবাধা উত্তর...... ভালথাকুন।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: জীবনটাইতো গৎবাধা ...

ভালো থাকুন

১৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪
প্রলয় হাসান বলেছেন: ২০০ তম পোস্টের সেলিব্রেশনেও যে এদ দারুন একটা পোস্ট লেখা যায়, সবাক ভাইয়ের পোস্টা না পড়লে জানতামই না। একগাদা প্লাস।+++:)


আমার যে কবে হবে ২০০! এখনও ১০০ ও হয়নি। :((
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: ১শ' না হলেও ৩ নিক-এ কয়েকশ'তো হৈছেই;)


শুভকামনা

১৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২২
অদৃশ্য বলেছেন: সবাক ভাই..............মনযোগ দিয়ে পড়লাম। কিছু বলারতো অবশ্যই আছে..............।

একজন মানুষের এই পৃথিবীতে হতাশ হবার মতো অনেক কারন থাকতে পারে..........সবাই যদি সেই কারন গুলোকে নিয়ে নাড়াচাড়া করে তাহলে মানুষ হতাশার সাগরে ভেসে যাবে।
তাই যতটুকু প্রাপ্তি ততটুকুতে যদি কিছুমাত্র সন্তুষ্টি থেকে থাকে তাতেই একজন সাধারন মানুষের পক্ষে সুখী হওয়া সম্ভব..........যার প্রচুর আছে তার কাছ থেকে তো হতাশা কাম্যই নয়।

যাকে বা যাদের আকড়ে ধরে আছেন তাতেই আপনি সুখী হবেন.........যদিনা হতাশা গুলোকে নিয়ে বেশি নাড়াচাড়া করেন।

আর সিগারেট ছেড়ে দিতে বলবোনা.........তবে কমিয়ে ফেললে আপনারই মঙ্গল হয়.................একজন শুভাকাঙ্খী হিসেবে।

শুভেচ্ছা........২০০তম পোষ্টের জন্য। অনেক ভালো থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন:
এ সরল কথাগুলো আমিও অনেককেই বলি,
কিন্তু নিজের বেলায় এলে...........?


অনেক ভালো থাকুন

১৭. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪
নাজনীন খলিল বলেছেন: কেবল আমার মতোই থাকতে চাই- থাকিও তাই।

আসল বেঁচে থাকা হলো এটাই---নিজের মতো থাকা।তাই থেকো।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: থাকবো...

নক্ষত্র নিয়েই থাকবো

১৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৮
পারভেজ বলেছেন: আশাবাদী হবার ইচ্ছায়, নক্ষত্রগুলি খুঁজে নিতে হয় আশেপাশের ছোটখাটো ভালোলাগা থেকেই। তোমার উপলব্ধির গভীরতা অনেক বেশী। মাঝে মাঝে নাহয় খুব গভীরে নাইবা ভাবলে।
অনেক শুভকামনা।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন:
অনেক চেষ্টা করি, কিন্তু পারি না।

এজন্য আমাকে খুব ভুগতে হয়। কারো সাথেই মিলে না।
তবে এখানে (ব্লগে) আমি অনেক সুখী।

ব্যস্ততার কারণে সে সুখে বেশি ভুগতে পারি না।



অনেক ভালো থাকুন

১৯. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২১
যেমন ইকোনোমিক্স বলেছেন: কি মন্তব্য দিবো?
তাই অভিনন্দন
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন:
যেমন গানিতিকতার বাইরে প্রচুর শুভেচ্ছা...

২০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৪
প্রলয় হাসান বলেছেন: হুমম, সেটা ঠিক। লাল্টু ফাল্টু পোস্টসহ ধরলে ১০০ পার করছি আরো কয়েসকাসাগে। কিন্তু মৌলিক বা সৃজনশীল পোস্ট ধরলে আমার ১০০ এখনও হয়নি। এখনো ৭/৮টা পোস্ট বাকি আছে।:)
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন:
তারাতারি মিলাদ পড়ান...;)

আইসা পড়ুক :)

২১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৭
হমপগ্র বলেছেন: যথারীতি চমৎকার লেখা!

আমি বেশ অনিয়মিত হয়ে পরেছি। আসা হয় কম!

ধন্যবাদ সবাক ভাই, সুন্দর একটা লেখা দেওয়ার জন্য!
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: নেমন্তন্ন গ্রহণে সাধুবাদ:)

২২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮
ইমরুল হাসান বলেছেন: বেশ স্ট্রেইট নিজের এই কথাগুলা। কিন্তু অাই এম ইন ডাউট , লাইফ মে নট বি দ্যাট মাচ স্ট্রেইট অলওয়েজ। যা-ই হোক, এইরকম ডায়েরি লিখতে পারার ভিতরও মনে হয় এক ধরণের অারাম অাছে, নিজের কাছে নিজেকে ক্লিয়ার করার একটা ব্যাপার অাছে।

অভিনন্দন! নিজের কথাগুলি বলতে পারাটাকেও এখন এক ধরণের অ্যাচিভমেন্ট বলে অামি মনে করি।
০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন:
নিজের কথাগুলি বলতে পারাটাকেও এখন এক ধরণের অ্যাচিভমেন্ট বলে অামি মনে করি।


ভালো থাকুন

২৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৯
প্রলয় হাসান বলেছেন: সবাক ভাই এই পোস্টে আপনার যে কবিতাটি ছিল বালিকা নিয়ে সেটা কি মুছে দিসেন? লিংক কাজ করছে না কেন?

Click This Link
০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: লিংক দিয়ে আসলাম....

ড্রাফট করে ফেলছিলাম....
আবার দিলাম

২৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৫
নিবিড় বলেছেন: ২০০ তম পোস্টের অভিনন্দন
০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: দেরিতে আসায় মাইনাস!;)


শুভকামনা

২৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৬
উত্তরাধিকার বলেছেন:
আজ নিজেকে সৌভাগ্যবান মনে হলো -
এই বুঝি একটি নক্ষত্র দেখতে পেলাম খালি চোখে।
:)

ভাল থেকো ভাইয়া।
০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: :):)


ভালো থাকো ভালো...

০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: আহমমমমমম!!!

২৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: দেরিতে আসার জন্য মাইনাচ দিও না।
তুমি তো আমাদের নক্ষত্র!
"আমার প্রচুর নক্ষত্র আছে, আমি সুখী।" .......আশাবাদী...।
আর ঐ ৭/৮ টা হা করে গিলতে যায় তোমাকে তা থেকে দূরে থেক.............নক্ষত্রের ........

ভালো থেকো।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: মাফ করে দিলাম...:)


তোমাদের কোলজুড়ে নক্ষত্রের বিশ্রাম....

২৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৪
রাহামনি বৃষ্টি বলেছেন: নক্ষত্রের কোলে ভালো থাকুন
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: থাকবো...

২৯. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
রাতিফ বলেছেন: ২০০ তম পোস্টের অভিনন্দন.................ভালো থাকুন সারাবেলা।
০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: :):)

আপনাকেও ধন্যবাদ;)

৩০. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
হ্যাঙ্গারে ঝুলানো সব ভদ্রতা ওখানেই রেখে পকেটে কতগুলো বসন্ত পুরে নিয়ে মাতাল ছেলের মতো জ্যোৎস্না কিনে ঘরে ফিরবো... এমনই একটি চকলেট অনবরত চুষে খাচ্ছি।
---------------------------------------------------------------------------------
এইকথাগুলি পছন্দ হয়েছে। আপনার অনুভূতির ভিতর ঢুকতে ভয় লাগলো।
---------------------------------------------------------------------------------
মুঠোভর্তিনক্ষত্র চিরদিন হোক
০৯ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন:
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আপনার অনুভূতির ভিতর ঢুকতে ভয় লাগলো।

আপনার লেখাগুলো পড়েতো তা মনে হয় না....

৩১. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৩
শত রুপা বলেছেন: "এখন কারো থেকে খারাপ কিছু পেলে ইগনোর করি আর ভালো কিছু পেলে নক্ষত্র ভাবি। আমার প্রচুর নক্ষত্র আছে, আমি সুখী।
>>>>>> খুউউব ভাল লাগলো।
১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: অনেক শুভকামনা

৩২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন:
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আপনার অনুভূতির ভিতর ঢুকতে ভয় লাগলো।
---------------------------------------------------------
আপনার লেখাগুলো পড়েতো তা মনে হয় না...

-----------------------------------------------------



আসলে ভয়ের পর ঢুকে গেলাম বেশ।
তবে আমি এতো নঞ্চর্থকভাবে দেখি না সবকিছুকে।
আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি বলেই ভাঙতে চাই নিজেকেই।

--------------------------------------------------------------------------

শুভরাত্রি, সবাক।

------------------------------------------------------------------------
পুনশ্চ:
আপনার প্রতিবেশ আর আমার প্রতিবেশ একই জানবেন।
তবে আমি লোয়ারমিডলক্লাস।
১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ক্লাসিফিকেশনটা ভালো লাগে নাই...

আমি বরাবরই বিত্তহীন... ওটা তেমন ভোগায় না। গর্ব করার মতো অনেক কিছুই আমার মাঝে লালন করি। আমি নিজেকে উচ্চবিত্ত ভাবতেই পছন্দ করি।


==========================
আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি বলেই ভাঙতে চাই নিজেকেই।
============ জোস বলেছেন।

৩৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০
প্রলয় হাসান বলেছেন: আপনাকে টেনকু সবাক ভাই। :)
১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: টেংকু পাইতে গিয়ে ২০০তম পোস্ট ২০১তম হয়ে গ্যাছে :(

৩৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪
ইয়র্কার বলেছেন: শুভকামনা। আবেগময় পোস্ট।
১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: ভালো থাকুন..

অনেকদিন পর এলেন...

৩৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৭
প্রাকৃত বলেছেন: ২০০!!!

ব্যাট আরেকটু উচাইয়া ধরেন।হ্যা এইবার হইছে:)

ডাবল সেঞ্চুরীর শুভেচ্ছা!
১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: দুইহাত দিয়া উঁচাইয়া ধর্চি:)

৩৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬
জেরী বলেছেন: টমের সাথে আড়ি চলছে........তাই এখন বসে বসে ব্লগিং করি:)
১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন:
টমকে টক তেতুল মেশানো দুধ (দই) খাওয়ান.... এক্কেরে বশে আইস্যা যাইবো...;)

৩৭. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
রুপার পালকি বলেছেন: চমৎকার ২০০তম পোস্টের জন্য অভিনন্দন ।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: আপনাকে খুব মিস করি। :(

 

মোট সময় লেগেছে ১.১৪৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ