somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একত্রিত চিরকুট

০৯ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধপুরা বোতলে আস্ত চোখ ঢুকিয়ে খুব চোস্ত নেশা বেচাকেনা। সামনে পেছনে কাশ, বাঁশ আর যৎসামান্য আলো। আমাদের গ্রামেও একটি বাঁশের পুল ছিলো এবং তার খুঁটিগুলো অতিশয় বৃদ্ধ হাঁড়ের মতো অশক্তির ছিলো। আধখালি বোতলের গায়ে কখনো জ্যোৎস্নার শরীর শুয়ে পড়তেই বোতলধারী যৌবন ফিরে পেতো, আকাশ দেখার সাহস পেতো। একটি গ্রামে একটিই চাঁদ ছিলো অথচ জ্যোৎস্নার পাটি উঁচু মন্দিরটাকেও ছাড় না দিয়ে শরীরটা বিছিয়ে দিতো।

ক'দিন আগেও গ্রাম থেকে বার্তা আসতো। এখন আর আমার জমানো খুচরো পয়সাগুলোর হারিয়ে যাওয়া নিয়ে মায়ের ক্ষমা প্রার্থনা অথবা আমার বানানো দেয়াল মাদুরে ইঁদুরের দাঁতের দাগ নিয়ে বোনের কাঁদো কাঁদো কন্ঠ হেঁটে আসে না। আমার এখানে কিন্তু সবুজ রংয়ের বিষ মুখে প্রায়ই মৌপোকা দল পাকায়। শেষবার দেখে এলাম বিকেলের উঠোনে উঁকুন খোঁজার দল আসন পাতে না। দুপুরগুলো এখনো খালি খালি নিরব থাকে। অথচ পুরো বেলা জুড়ে পুকুর জলে অহেতুক পাপ ভেসে বেড়ায়। দু'এক উঠোন বা পুকুরপাড়ে ভায়োলিনের সুর অতটা বিস্যুরত দেখাতো না।

হাতের ফাঁকে যে বিবিধ শূণ্যস্থান আছে তাতে আকাশটার সাথে সাথে যেকোন মানুষের মুখ এবং ছুটির দিনের ফাঁকা রাস্তা সবই স্পষ্ট দেখা যায়। আর আমি বারান্দায় না গেলে আমাকে নিয়ে পড়ে থাকা কাঠের বুনন একটুও বিরক্ত হবে না। কে জানে হয়তো এসময় আমার আড্ডাঘরে যে রোদ পড়তো এখন আর হয়তো পড়ে না এবং মায়ের হাতে একবারও জানালা খোলার শব্দ হবে না।

সান্ধ্যসময় আমার কেবল মাথাটাই জেগে থাকে। শরীরটাকে ঘুমোতে পাঠিয়ে দিই। রাত আসার আগেই সুযোগ বুঝে আমি পৃথিবী থেকে পালিয়ে যাই। ঢুকে যাই মায়ের গর্ভে। ভীষণ উষ্ণতায় ভুগতে থাকি ভোর পর্যন্ত। প্রতিনিয়ত প্রসব হতে এখনও হাঁফিয়ে ওঠা হয়নি। তবে রাত পাহারা দিতে নিশ্চিত অনিচ্ছুক আমি।

বোধহয় আগেরবার যখন জন্মেছিলাম- ভয় পাবো বলে মা সারারাত আমার ঘরে আলো জ্বালিয়ে রাখতেন। তবে একবার মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে অমাবশ্যা জয়ের কথা ভুলে যাবার কোন সম্ভাবনা নেই।
আমি জানি - আমাকে আমার চাইতে বেশি আর কেইবা ভালোবাসতে পারে!
===================
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ রাত ২:০২
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×