আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

অমৃত স্যারের জন্য বেহেশ্তটা কতদূর ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৯

শেয়ারঃ
0 0 0

মা কথাগুলো পুটলিতে বেঁধে রাখতেন। কড়াইয়ের গরম তেলে কচিকচি বোধ বিধ্বস্ত হতে দেখে ‌"বেহেশত মেজো ফুফুর বাড়ির চাইতে অনেক দূর" - বলেই বেঁচে যেতেন। ডাংগুলির বরইদানা খালি লক্ষচ্যুত হতো এবং আমাদের পুকুরে শাপলায় আমার ঢিলগুলো পড়তো না। পানির ভেতর পাড়ের গাছের ছায়া অজগর হয়ে যেতো। পানি দ্রুত নাড়ালে গোখরা হতো। গায়ের হোসিয়ারি বস্তুটির কাঁধ বন্ধনী ছিঁড়ে ফেললেও আমার প্রশ্নে কারো মন বসতো না। বাবার আয়না দেখার মাঝে টুপির সঠিক বসা না বসা আর কপালের কালোদাগে হাতবোলানো ছাড়া অন্য কিছু ছিলো না, এমনকি আমার মায়ের প্রেমও না। প্রশ্নে সাহস হতো না। বাবাকে তাই বোকা বোকা মনে হতো। তাঁর চেহারাটাও একটু সরল সিদা ধরনের। একেবারে আমাদের অলস বিড়ালটির মতো।

আমার লম্বা চুলের ভেতর বেত ঢুকিয়ে অমৃত স্যার যখন ঘুরাতেন তখন আমি ক্রমশ: স্যারের বুকের দিকে চলে যেতাম। আমাকে বলতেন "সুমন মিয়া"। আমিও জানতাম "মিয়া" খুব সম্ভ্রান্ত বিষয়। যদিও এখন কেমন জানি গোবেচারা ধরনের মনে হয়। পেটের চামড়া ধরে খুব টানা হেঁচড়া করতেন। স্যারের ধরার সুবিধার্থেই বোধহয় প্রচুর ফ্যাটফুড খেয়েও চামড়া মোটা হয়নি। এক স্কুলের দু'আড়াই'শ ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিদিনই কোন না কোন ভাবে মনে রাখার মতো কিছু একটা করতেন অমৃত লাল ঘোষ। মায়ের ভাত মাখানো হাত চেটে খাওয়ার বিষয়টি আমার প্রিয় হওয়ার পরেই স্যারও আমার খুব প্রিয় ছিলেন। প্রিয় বলতে তেমন কিছু বুঝতামই না তখন। শুধু স্যার কখনো স্কুলে না এলে দল বেঁধে স্যারের বাড়ি চলে যেতাম।

শীতকালটা খুব ভালো যেতো। স্যারের বাড়ি আমাদের বাড়ির পেছনে বলে প্রতিদিন বিকালে একসাথে রোদ পোহাতাম। তখনো আমাকে একদিন নামতা মুখস্ত করার সহজ পদ্দতি শিখিয়েছিলেন। আবার সুন্দর করে ডালের নামতা বলতেন, ডাল ১-এ ডাল, ডাল ২গুনে খেসারী, ৩ ডালে মসুরী...... এমন সুন্দর করে...।

সন্ধ্যায় হাত পা ধুয়ে এসে ঝিকির করা ছিলো বাধ্যতামূলক। নইলে দোযখে যাওয়ার ভয় দেখাতো মা। আর ঝিকির করলে বেহেশ্তে যাওয়ার লোভ। আমি সুযোগ পেলেই মায়ের সাথে স্যারের কথা বলতাম। মাকে একদিন বললাম " আমি বেহেশতে গেলে শীতকালের বিকেলটা স্যারের সাথে রোদ পোহাতে চলে যাবো"। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন "কিন্তু বাবা, ওনিতো কখনোই বেহেশ্তে যাবেন না, হিন্দুরা কখনোই বেহেশ্তে যান না"। আমার আর ঝিকির করা হয় না। মনের ভেতর খালি প্রশ্ন-"স্যার কেন বেহেশ্তে যাবেন না?"। মা আরো বললেন, "মুসলমানরা একদিন না একদিন বেহেশ্তে যাবেনই"। ভাবনা এবার খুব জটিল মনে হলো- সিনেমার ভিলেন রাজীব, ফরিদী, এটিএম শামছুজ্জামানরা এতো খারাপ হয়েও বেহেশ্তে যাবে, গ্রামের ছাদু মেম্বার, বাচ্চু মেম্বাররা বাজারে মানুষের মাথা ফাটিয়েও বেহেশ্তে যাবে অথচ অমৃত স্যার বেহেশ্তে যাবেন না!!

আমি ছিলাম নাছোড়বান্দা। মাকে বললাম " আমাকে বলো বেহেশ্তটা কোথায়? আমি গিয়ে দেখে আসবো কোন হিন্দু বেহেশতে আছেন কিনা।" বেহেশ্ত অনেক দূরে বলে বলে মা আমাকে নিভৃত করে রাখতে চাইতেন। কতদূর? জিজ্ঞেস করতেই বলতেন "বেহেশ্ত তোর মেজো ফুফুর বাড়ির চাইতেও অনেক দূর।" ফুফুর বাড়ি অনেকদূর বলে জীবনে প্রথমবার যাবার পর আমাকে আমাকে আর সে বাড়িতে নিতে পারেনি। ওই বাড়ির চাইতেও বেহেশ্ত অনেক দূরে বলে আমি চুপসে গেছিলাম।

আসলে বেহেশ্ত কতদূর??

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আরিফুর...

শুভ রাত্রি

২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সবাক, চিন্তা করবেন না,

অমৃত স্যার বেহেস্তে যাবেন না।
তার বেহেস্তের দরকারও নাই।

তিনি স্বর্গে যাবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন:
আমি আমার মননকে প্রায়ই স্বর্গ বানিয়ে ফেলি। অন্তত অমৃত স্যারের মতো মানুষদের জন্য, নিজের জন্যতো বটেই।

৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১১
ভালো-মানুষ বলেছেন: আবার +

এবং প্রিয় পোস্ট।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভালো মানুষ.....

আনন্দিত

৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫
বিডি আইডল বলেছেন: নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সবাক, চিন্তা করবেন না,

অমৃত স্যার বেহেস্তে যাবেন না।
তার বেহেস্তের দরকারও নাই।

তিনি স্বর্গে যাবেন।

কিন্তু চিন্তার বিষয় হলো বেহেস্ত বা স্বর্গ বা হেভেন এগুলো যদিই কিছুই না থাকে??
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন:
কেন আমরা যেখানে অমৃত স্যারদের যত্নে রাখি, সেখানটা আছে না???

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: থ্যাংক্যু:)

৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৪
শফিউল আলম ইমন বলেছেন: যথেষ্ট ভালো লেখা। বেশ ভালো লাগল।
ভালো থাকুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন

তিনটা বইয়ের নাম দিয়ে এসেছি।

৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১৭
আশরাফ মাহমুদ বলেছেন: আমি একটা প্রশ্ন করি, ঈশ্বর কত দূর?

লেখার জন্য প্রণাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: তোমার ভেতর বোধ হয় প্রলয় হচ্ছে :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: হুমম

ভালো থাকা হোক

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: মিঠাই খাওয়া যাবেতো??:)

১০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৭
বিষাক্ত আলো বলেছেন: "সত্যি যদি পরলোক বলে কিছু থাকে, তবে
একদিন সন্ধ্যাবেলা, পায়ে হেঁটে
পৌছব সেখানে"

আপনি কবিতা ছেড়া আজকাল গদ্য শুরু করলেন দেখি।

+
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: কবিতা আসে না :(

১১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৩
তনুজা বলেছেন: দরকার নেই বেহেশতের যেখানে শুধু হৃদয়হীন ধার্মিকদের বাস, অমৃত স্যাররা যেন সেই প্রলোভনকেও উপেক্ষা করেন

লেখায় +
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: ধন্যবাদ তনুজা....

১২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪
বাবুয়া বলেছেন: অপুর্ব! অসাধারন!!
অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা লেখার জন্য।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৪

লেখক বলেছেন: বাবুয়া কেমন আছেন??

ভালো থাকেন।

১৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭
হোরাস্‌ বলেছেন: এক্সেলেন্ট লেখা। ++
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন:
এক্সেলেন্ট প্রোফাইল ফটু

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন: দ্বিধা... থেকে সুখে খাকুন

১৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৭
আকাশচুরি বলেছেন: আপনি তাকে যে জায়গায় রেখেছেন, এর চাইতে বড় বেহেস্ত আর কি হতে পারে?

লেখাটা ভালো লেগেছে:)
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন: আপনার সুবিশাল (অন্তত খালি+এর তুলনায়) মন্তব্য আমার খুশির কারণ।

১৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৮
নির্বাসন বলেছেন: নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সবাক, চিন্তা করবেন না,

অমৃত স্যার বেহেস্তে যাবেন না।
তার বেহেস্তের দরকারও নাই।

তিনি স্বর্গে যাবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: হুমম

তিনি স্বর্গেই থাকবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: হুমমম

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: :)

১৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৯
ক-খ-গ বলেছেন:
অদ্ভুত সুন্দর!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: অনেক শুভকামনা

২০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১১
গাছ এর মত বলেছেন: রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM

এই লেখার আপডেট চাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০০

লেখক বলেছেন: এটা কি আপডেট করার মতো কোন বিষয় হলো????


ধন্যবাদ, ভালো থাকুন

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: বেবিটা কিউট

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: প্রথমবার কার সাথে?

২৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৪
অদৃশ্য বলেছেন: সবাক......................সুন্দর লিখেছেন.................



''সেই দূরত্বের জ্যামিতিক বিশ্লেষন
দরজা ও তার পার
রয়ে যায়
কালে কালে অদৃশ্য''


সবসময় ভালো থাকুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: অদৃশ্য

২৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
অদ্ভুদ সুন্দর.....
শুধুই মুগ্ধতা..........,
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: অনেক অনেক সাধুবাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: হ্যাঁ শামিম, কেমন আছো?

ভালো থাকো :)

২৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৬
শুভ্র দেব রায় বলেছেন: ভাল লেখা ......"আমার আর ঝিকির করা হয় না। মনের ভেতর খালি প্রশ্ন-"স্যার কেন বেহেশ্তে যাবেন না?"...............আমিও এই প্রশ্নের উত্তর খুজি
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: উত্তরটা আমি এখন জানি,
আসলে প্রশ্নটায় অবান্তর। বেহেশত আসবে কোত্থেকে। শাব্দিক অর্থরে বেহেশত কেউ যদি তার পড়ার টেবিলে খুজে পায় তবে সেটাই বেহেশত।

মন্তব্যে ধন্যবাদ।

২৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০১
সত্যের মত বদমাশ বলেছেন: সবাকের বক্তব্যের সরলতা আমাকে সত্যিই আপ্লুত করেছে। ধন্যবাদ সবাক...
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: ভালো থাকুন।

২৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
গোলাপি বলেছেন: বেশ ভালো লিখেছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: শুভকামনা।

২৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫
আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন লাগলো
আগে পড়িনি বলে একটু খারাপ লাগছে!
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ বস!!

ভালো থাকুন

৩০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২
আমি রোদের ছেলে বলেছেন: বেহেশত নিয়া একটা কৌতুক বলি :

ক্লাশে স্যার জিজ্ঞেস করলেন, কে কে বেহেশতে যেতে চাও?
একজন বদে সবাই হাত তুলল।
স্যার বললেন, কিরে তুই যাবি না কেন?
ছাত্র বললো, "মা বলেছে স্কুল ছুটির পর সোজা বাড়ি যেতে, তাই বেহেশ্তে যেতে পারেবো না।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: আমার আগের শুনা আছে

৩১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯
মেহবুবা বলেছেন: এটা আমাকেও ভাবায় ; হিন্দুরা কেন যেতে পারবেনা বেহেশতে ! নিজেই স্বান্তনা খুঁজে নিয়েছি --মারা যাওয়ার আগে ভাল হিন্দু মানুষ মনে হয় মুসলমান হয়ে যায় । এটা আমার ছোট বেলার তৈরী করা থিওরী ।
পোষ্টের জন্য ধন্যবাদ ।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৮

লেখক বলেছেন:
বেহেশতের যে বর্ণনা মোল্লারা দেয়, তাতে মনে হয় স্বয়ং আল্লাহই পুরো বেহেশ্ত দখল করে রাখবে। বস্তুত বেহেশত নেই বলেই আল্লাহ দখল করার ভয়ও নাই।

আমার প্রশ্নটা প্রশ্ন হিসেবে মোটেও শক্তিশালী নয়।
তবুও খালি স্যারের কথা মনে পড়াতে লিখেছিলাম।

৩২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: তোমার লেখাটা খুব ভালো হয়েছে..............





তোমার কবিতা খুব মিস করি। কবিতা চাই।
আমি লেখা দিয়েছি।

ভালো থেকো।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: কবিতা এখন আর লিখতে ইচ্ছে করে না:(


তোমার কবিতা পড়ে এলাম
ভা...........লো

৩৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৭
নম্রতা বলেছেন: তোমার মত অমৃত স্যার বেচেঁ আছেনতো ? :)

---------------
ভাইয়া , রিপ্লাই মিস হয়ে গেছে কি করে যেন ! দেশী হিসেবে বোনটিকে একটু মাফ করে দেয়া যায় ? :(
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন:
স্যার এখনো বেঁচে আছেন।
তবে একেবারেই বৃদ্ধ।
আমি অনেক সময় স্যারকে দেখার উদ্দেশ্য করেই বাড়ি যাই।

==================
এবারের মতো মাফ করলাম :)

৩৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৪
শূন্য আরণ্যক বলেছেন: ভালো লাগলো ~~

আমার ও এমন চিন্তা হতো আগে --

+
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ আরণ্যক....

নিরন্তর ভালো থাকুন

৩৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
নাজনীন খলিল বলেছেন: ভাবনা এবার খুব জটিল মনে হলো- সিনেমার ভিলেন রাজীব, ফরিদী, এটিএম শামছুজ্জামানরা এতো খারাপ হয়েও বেহেশ্তে যাবে, গ্রামের ছাদু মেম্বার, বাচ্চু মেম্বাররা বাজারে মানুষের মাথা ফাটিয়েও বেহেশ্তে যাবে অথচ অমৃত স্যার বেহেশ্তে যাবেন না!!
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: সঠিক যায়গায় হিট করেছ।

অনেক ভালো থাকো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: দুপুরটায় কিঞ্চিত অবাক হলুম...:)

ভালো থাকুন

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন

৩৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
মনির হাসান বলেছেন: হুমমম .. অসাধারন ।
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ মনির হাসান

৩৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৫
নাজিম উদদীন বলেছেন: অমৃত স্যার আবার বেহেস্ত পান কিভাবে ! উনি তো অমৃতের স্বাধ পেয়েছেন।
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: হুমম

৪০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
রাজর্ষী বলেছেন: অনেক ভালো লিখেছেন । ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ রাজর্ষী

৪১. ২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৪
turborx15 বলেছেন: @ all..........apnar muslim vai apanara jara allah ke believe koren tara nastik theke dure thakun...nastikra sudhu udvrot prosno kore manus ke bipode fele...nastik der hajar vuleo kaj hobe na...tara sudhu jamelar jonnoi eisob udvrot qus kore.... tai tader eisob udvrot qus er ans na diye nastik der bolun....tomader kotha ami mene nibo...tar age bolo tomader eisob tothakothito sotter subidah ki?....dekhben nastikra okopote ans dibe seisbo kajer ....jar sobi onnnay...ottachar,,,,bavichar...julum...!!! ..karon jar kno voy nai...tar darai sokol onnnay...ottachar,,,,bavichar...julum...somvob...

tai muslim vai der ke amr unorod apnara nastik der kothay bicholito hobe na.....



Muhammad (S.A.V) ekbar sahbider bolen.... keyamoter age muslim der oneek boro boro gunah map kore deya hobe oneek choto uchilay...tokhon sahabia bolechilo kno?...
Muhammad (S.A.V)...utttore bolen....karon tokhon islam er upore chola hobe gorom tawer upore thaka....r tomra amake dekhe mano...r tara amake na dkehe manbe.....!!!

ei gorom tawer fol ta amara ekhon dekhtasi...islam er nitior upore cholte gelei ashe...nastik der badha....muhammad (s.a.v) er sunnot mante giye je aj amra dari ta rakhbo ...sei dari ta rakhte gelei 1st badha dey oi lokeri wife...je tar sathei thake...tar mane ekhon badaha to suru hoyeceh nijer ghor thekei,,, tarporo apnara allah ke bissash koren......islam er nitior upore cholte jeno paren...sei doa kori....Amin.....allah sokol nastik der tumi hedayet dau....


Muslim vaiye ra apnare nastik der dekhe bicholi hoyen na....Allah tala quran e oneek ageo bolechen...keyamoter age islam er upore oneek akkromon asbe...R ekhon apnara ta dekhtesen ....muslim der opore nastik der akkromon...tai quran er kotha jokhon nijei dekhlen tai apnader uchit iman ke aro mojbut kora ..karon keyamot tokhoni hobe jokhon allah er nam neyar moto kew thakbe na....... mumin ra nastiker kotha sune vul pothe jay na...nastik der kotha sune mumin der iman aro mojbut hoy sei kotha ta nastik der jana uchit....!!!

@ Duniar sokol nastik......manus jokhon kno company te chkuri kore tokhon oi loker kaj thake company aro establish kora...tar unnoti kora...r er binimoye malik take beton dey...kormocharir kaj thake na je malik company ta kivabe banaise....?????.....r ei kaj jodi office bose kore tahole oi kormocharir beton to durer kotha chakuri koy din thake seita vabar bishoy....R apnar nastikera sei company kivabe banano hoise sei kothai vabtesen....chakuri r koydin apnader ache sei chinta ekhon koren!!!!

“Allah sokol nastik der tumi hedayet dau....sobai bolun Amin……”
১৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৫২

লেখক বলেছেন: .

৪২. ১৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৯
ডিস্কো ঘোড়া বলেছেন: কসম গোলাম আজমের, নিজামির, মুজাহিদের, সাঈদির, আরো অন্যান্য জামাত দেশপ্রেমিকের, ঐ মালাউন বেটা ককভোনোই বেহেস্তে যাইবে না। কারন বেহেস্ত সংরক্ষিত শুধুই মাত্র প্রথম বাক্যে উল্লেখিত মহাপুরুষ ও তাদের অনুসারীদের। হে সবাক, এই রচনার জন্যে তোমাকে জ্যান্ত দোজখে নিক্ষেপের হুকুম দেওয়া হৈল।
১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:০৯

লেখক বলেছেন: :(

আপনার কোন বাড়া ভাতে ছাই দিলাম, কনসেন দেহি :(

৪৩. ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৫
রুদ্রপ্রতাপ বলেছেন: লেখাটা ভাল্লাগছে।
০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: পাইলেন ক্যামনে এ লেখা?

 

মোট সময় লেগেছে ১.০৭০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ