আমার প্রিয় পোস্ট
- মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন এর মুভিসমূহ এবং জন্মদিনের শুভেচ্ছা।
- এস.কে.ফয়সাল আলম
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- কার্টুন নিয়ে দু'কথা : বাক-স্বাধীনতার প্রতি ইসলামি আক্রোশ! - আবীর একা
- যেদিন জবস ঘুরিয়ে দিলেন অ্যাপলের ইতিহাস - 2013
- এরকম একজন এক নায়ক আপনার দেশে থাকলে কি করতেন? প্রসঙ্গ গাদ্দাফি! - হমপগ্র
- সহীহ পুলিশনামা ০১: বাংলাদেশ কি গোপালদেশ আর পুলিশগুলো কি গোপালিশ??? - উপপাদ্য
- ডাইনোসর : বিচিত্র সব ডাইনোসর এর একটি প্রায় ছবি -সর্বস্ব ব্লগ। পৃথিবীর সবচেয়ে বড়, ছোট এবং জনপ্রিয় ডাইনোসররা............... - শব্দহীন জোছনা
- পেট ফেটে যাওয়া কিছু কৌতুক-{সংগ্রহ} - নষ্ট কবি
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- মুক্তিযুদ্ধকালীন এক রাজাকারকে দেয়া আরেক রাজাকারের চিঠি - সন্যাসী
- সপ্নের উপর নির্মিত সেরা চলচ্চিত্র। যেমন ইনশেপশন - দিপ
- একটি পাতিহাঁসের কিছু কথা - অগ্নিলা
- কচুপাতার টলটলে পানি - জাহিদুল হাসান
- আজও ডানা ভাংগা একটি শালিক হৃদয়ের দাবি রাখো-প্রিয় গায়ক- দ্যা আলটিমেট সন্জীব চৌধুরী সমগ্র - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- মিরপুরে বেড়িবাঁধে আজকে তোলা কয়েকটি ছবি - হাসিন
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি(রিপোস্ট) - কাউসার আলম
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- শিবিরের মিছিলে বেপরোয়া লাঠিচার্জের প্রতিবাদে প্রাণী অধিকার সংগঠন পেটার নিন্দা জ্ঞাপন। - ওয়াহিদ০০১
- স্বাধীনতার ৪০ বছর: পছন্দের দেশাত্নবোধক গানের লিংক নিয়ে:'স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন' - আব্দুল্লাহ আল মুক্তািদর
- মৃত্যুর আবহ সংগীত - রুদ্রপ্রতাপ
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- যেসব শব্দ মুসলমানদের ব্যবহার করা উচিত নয় - তাজদীদ
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- 'ভাষা আন্দোলনের ইতিহাসে ইসলাম ও তৎসংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ'বরাবরঃ অয়োময় - রুদ্রপ্রতাপ
- আত্নমগ্ন শয়তানের মুকাভিনয় ((ইমোবিহীন পোস্ট ।।। শয়তানের ইমো থাকে না ।। শয়তানির ইমো থাকে )) - নূর-ই-আল-মামুন
- ভাষাসৈনিক মমতাজ বেগমঃ আজীবন বিপ্লবী এক নারীর ভুলে যাওয়া অধ্যায়। - আসিফ মহিউদ্দীন
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
-
প্লেন থেকে দেখতে কেমন লাগে
- পুরাতন
- বইমেলার প্রথমদিনেই ব্লগারদের প্রকাশিত বই- বিজ্ঞাপনপর্ব ১ - কনফ্লিক্ট
- আড়িয়াল বিল বাসীর প্রতিরোধ..... ছবি ব্লগ - ইফতেখার বাশার মাহমুদ(পলাশ)
- সামু বিবর্তন - দুঃখবিলাস
- বিচিত্র বমি - তাশমিয়া
- মুন্সিগঞ্জ- বিক্রমপুরের বালিগাঁওয়ে ঈভ টিজিং বিরোধী পোস্টারিং ও শীত বস্ত্র সংগ্রহ - শিপু ভাই
- পোষ্টারিং ............ (মালিবাগ, মৌচাক, ওয়্যারলেস, সিদ্ধেশ্বরী)...... - মিরাজ is
- ময়মনসিংহে ইভটিজিং বিরোধী পোস্টারিং ( ছবি ব্লগ) - কি নাম দিব
- ছবি ব্লগ :: বরিশালে ইভ টিজিং বিরোধী পোস্টারিং -১ - হিমু ব্রাউন
- ব্লগারদের ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন, শুরু হলো পোস্টার লাগানোর কর্মসূচী - পারভেজ আলম
- সামু থেকে ইভটিজিং বিরোধী কার্যক্রমের কথা প্রকাশিত হলো পত্রিকায়


- কি নাম দিব
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ঝালিতা চাইঃ হেল্প করেন - শমশেরআলম
- তুমি কাঁঠাল পাতার রঙ দেখোনি
- গোলাপ-ফুল
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- প্রিয় আস্তিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান - বৃত্তবন্দী
- আমার প্রবচনসমূহ: পর্ব-১ - নির্ঝর নৈঃশব্দ্য
- ১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ)। - বাহারুল ইসলাম বাহার
- ১০ টি স্বরচিত সুতী পাখার বচন - স্বদেশ হাসনাইন
- ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা - অনিগিরি
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- আহমদ ছফার সাক্ষাৎকার : 'স্বাধীন দেশের নাগরিক হিশেবে কোলকাতা আর আমাদের কিছু দিতে পারবে না - শাহাদাৎ তৈয়ব
- মুসলমানের দর্শন ও বিজ্ঞান তথা মুক্তবুদ্ধি চর্চা (পর্ব-৯) - পারভেজ আলম
- হুমায়ুন আজাদের একটি গ্রন্থের আলোচনা - নান্নু মাহবুব
- ইশ্বর ও রাজহংস - গোঁপা
- পাকমন পেয়ার: নেকাবের আড়ালে ফিসফাস, এক অদ্ভুত সৎ প্রচেষ্টা! - আনোয়ার সাদাত শিমুল
- হুমায়ুন আজাদ এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার - নির্ঝর নৈঃশব্দ্য-২
- | ঘড়ায়-ভরা উৎবচন…|৯১-১০০| - রণদীপম বসু
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ডানহাত/বামহাত------বাঁহাতিদের দুনিয়া - দি ফিউরিয়াস ওয়ান
- দীর্ঘকবিতা: সোনালি অসুখ এবং বৃশ্চিক যাতনার কাব্য - নির্ঝর নৈঃশব্দ্য
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- কাগজ কেটে মজার শিল্পকর্ম! - নীল ভোমরা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট! - ফিউশন ফাইভ
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- শিবির করি জেনেশুনে.... - স্বপ্নকথক
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- | ঘড়ায়-ভরা উৎবচন…| ২১ – ৩০ | - রণদীপম বসু
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একজন তুচ্ছ-স্বপ্নান্ধের জন্যে লেখা সবাকের কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও - খলিল মাহ্মুদ
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য্য
অপরবাস্তব ৫ হতে পারে অনেক পথ পেরিয়ে আসা সমৃদ্ধ কিছু
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৮
দেখলাম, শুনলাম, বুঝলাম এবং শিখলাম। ব্লগারদের সম্মিলিত প্রয়াস মোহনা অবশ্যই সৃষ্টিশীলতার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। এবং খুবই সাবলীলভাবে সমৃদ্ধও হতে পারে। এটি হওয়া উচিত। এই প্লাটফর্মে অবশ্যই অসংখ্য ভালো লেখা আসে। সে লেখাসমূহের সহাবস্থানে বইয়ের পাতার ক্রমবিকাশ ঘটাতে পরিকল্পনার সেতুবন্ধন না থাকার কারণে প্রতিবারই তাড়াহুড়া করে বের করতে গিয়ে প্রচুর অসঙ্গতি থেকে যাচ্ছে। এতেকরে এতো সুন্দর একটি প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
অনেক ভাবনার পর অপরবাস্তব ৫ এর সাথে নিজেকে সম্পৃক্ত করার ইচ্ছা পোষন করছি। পূর্বের ভুল এবং অসামর্থ পর্যবেক্ষণ ও বিশ্লেষন করে একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করার চেষ্টা করেছি। এর জন্য কিছু আইডিয়া মাথায় আসছে।
বইয়ের কন্টেন্ট :
যেহেতু এখানে অনেক ধরনের লেখাই আসে সেহেতু কেবলমাত্র নির্দিষ্ট কোন বিষয় নিয়ে বের হওয়াটা এক ধরনের অসঙ্গতি। সেজন্য বিষয় হিসেবে প্রবন্ধ, গবেষনা, গল্প, কবিতা, রম্য রচনা, চিত্রসহ ভ্রমণ কাহিনী, তথ্য প্রযুক্তি এবং স্মৃতিকথার প্রস্তাব করছি।
লেখা নির্বাচন প্রক্রিয়া :
লেখা নির্বাচনের জন্য অপরবাস্তব নামে একটি নিক খোলা হয়েছে। যেখানে ব্লগারদের সহায়তায় প্রতিমাসের সেরা লেখাগুলো সংগ্রহ করা হবে। এক্ষেত্রে যখনই কোন লেখাকে খুব ভালো মনে হবে তখনই অপরবাস্তব নিকের পোস্টে গিয়ে লিংকি দিয়ে আসবেন। তারপর আবার মাস শেষে মাসিক আর্কাইভ থেকে লেখা নির্বাচন করা হবে। এভাবে বছরশেষে পরবর্তী বছরের জানুয়ারীর ১ থেকে ৫ তারিখের মধ্যে অপরবাস্তব প্রকাশনা উদ্যোগের মডারেটরবৃন্দ লেখা চূড়ান্ত বাছাই করবেন। ৫ থেকে ১৫ তারিখের মধ্যে প্রুফ রিডিং শেষে ১৬ তারিখে প্রেসে যাবে।
প্রকাশক কে হবেন :
অপরবাস্তব প্রকাশনার ক্ষেত্রে এটি একটি লজ্জাজনক সমস্যা। এখন থেকেই চেষ্টা করা হচ্ছে একজন পেশাদার প্রকাশক ধরার। সেক্ষেত্রে সফল হবার ব্যাপক সম্ভাবনা আছে।
অর্থের যোগান :
প্রকাশক যোগাড় হলো না, বা হলেও তিনি বিনিয়োগের ঝুঁকি নিতে চাচ্ছেন না - সেক্ষেত্রে অতীতে যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন এবং যারা সম্পৃক্ত হতে আগ্রহী, তাদের অর্থায়নে অপরবাস্তব প্রকাশিত হবে। আর এক্ষেত্রে ব্যবস্থাপনার দ্বায়িত্বে থাকবেন প্রকাশনার উদ্যোক্তা। কতোটাকা সংগ্রহ হয়েছে এবং কোন খাতে কতো টাকা ব্যয় হয়েছে তার সম্পূর্ণ হিসাব ব্লগে প্রকাশ করা হবে।
বিপনন :
অভিজ্ঞ ব্লগারদের সাথে আলাপ আলোচনা করে উল্লেখযোগ্য বিপনন নিশ্চিত করার জন্য কিছু উদ্যোগ নেয়া হবে। যাতে করে বই বিক্রির টাকা থেকে অর্থায়ন উঠে আসে। এবং তা পরবর্তী সংখ্যার জন্য সংরক্ষিত রাখা হবে। পরবর্তী সংখ্যা প্রকাশের সময় সে সংখ্যার উদ্যোক্তার কাছে হস্তান্তর করা হবে।
আমি এখন লেখা নির্বাচনের জন্য কয়েকজন মডারেটরের নাম প্রস্তাব করছি :
১. মনজুরুল হক
২. পি মুন্সী
৩. মোস্তাফিজ রিপন
৪. মুক্তি মন্ডল
৫. আন্দালীব
৬. ছন্নছাড়ার পেন্সিল
৭. নির্ঝর নৈ:শব্দ্য
বিষয় বিবেচনা করে মডারেটরবৃন্দ লেখা নির্বাচন করবেন।
ব্লগারদের সৃজনশীলতার এই স্বপ্নপত্রকে সমৃদ্ধ করার জনসম্মানিত ব্লগারদের মতামত এবং পরামর্শ আহবান করছি।
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালপুরুষ বলেছেন:
ভাল প্রস্তাব।
লেখক বলেছেন:
ধন্যবাদ কালপুরুষ দা
এ বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি।
লেখক বলেছেন:
ধন্যবাদ শামীম ভাই।
ফিউশন ফাইভ বলেছেন:
আমার মতামত পরে দিচ্ছি। প্রস্তাবগুলো নিয়ে অন্য ব্লগারদের মতামত আগে জানি।
লেখক বলেছেন:
ঠিকাছে ![]()
স্বপ্নকথক বলেছেন:
সুন্দর প্রস্তাব। আরো একজন যোগ করা যেতে পারে...অ.র.পি.আজই পাপী০০৭ এর জন্য কিনে আনলাম অবা-৪। পড়ছি এখনো..
লেখক বলেছেন: পড়ে একটা পাঠ প্রতিক্রিয়া লিখে ফেলুন। ![]()
আহমেদ রাকিব বলেছেন:
চমৎকার। ভালো লাগলো। তবে এই জোসটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। ছন্নছাড়ার পেন্সিল এর একটা পোষ্টে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম একটা লেখা প্রথম পাতায় নিচে ঝুলিয়ে দিতে। যাতে করে কারো কোনো লেখা পরে যদি মনে হয় এটা সে নমিনেট করতে চায় যাতে করে ওই লিঙ্কে গিয়ে দিয়ে আসতে পারে। ডিসেম্বর পর্যন্ত এভাবে লিঙ্ক কালেক্ট করে তারপর বাছাই শুরু করতে পারে। মডু প্যানেল পছন্দ হইছে।
লেখক বলেছেন:
ধন্যবাদ রাকিব। ![]()
আশাকরি সহযোগিতা পাবো।
কালপুরুষ বলেছেন:
আমার মনে হয় এ ব্যাপারে পরামর্শ দেবার মতো যোগ্য ব্যক্তি আমি নই। ছাপা হতে পারে এমন মানসম্পন্ন লেখা যেদিন লিখতে পারবো সেদিন নিজেকে এ বিষয়ে পরামর্শ দেবার মতো যোগ্য ব্যক্তি মনে করবো। সিনিয়র ব্লগার হলেই যে পরামর্শ দিতে পারবো সেটা মনে হয় ঠিক নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজের ভাললাগা মন্দলাগা শেয়ার করা যেতে পারে।
লেখক বলেছেন:
আমরা বরঙ ভালোলাগা আর মন্দলাগার বিষয়গুলোই শুনবো। ![]()
তাড়াতাড়ি....
ইসানুর বলেছেন:
ভাল প্রস্তাব।
লেখক বলেছেন:
ধন্যবাদ ইসানূর।
আশাকরি ভালো লেখার লিংক দিয়ে সাহায্য করবেন।
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন:
খুবই ভাল প্রস্তাব। স্বাগতম জানাই এবং উত্তরোত্তর উন্নতি কামনা করি। এই উদ্যোগ ব্লগের লেখার মান বাড়াতেও সাহায্য করবে।
লেখক বলেছেন:
ব্লগাররা যদি এ প্রকাশনাকে নিজেদের বলে মনে করে, তবে আমি নিশ্চিত এটি একটি সফল প্রকাশনা হিসেবে নিয়মিত হবে।
লেখক বলেছেন:
সমর্থনের জন্য ধন্যবাদ ![]()
ভালো থাকবেন।
লেখক বলেছেন:
দেখি আসলে কি হয়?
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
খুবই ভালো প্রস্তাব। সাথে আছি। লিংটাতে গিয়ে আমরাও দেখতে পারবো কোন লেখা সিলেক্টেড হলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
যে কোন সৃষ্টিশীল কাজে সবার আগে দরকার কয়েকজনের কাছাকাছি মন-মানসিকতা। সেটা হলে তারপর আসবে প্রফেশনালিজম। তোমার এই পোস্টে প্রফেশনালিজমের ছোঁয়া আছে। চলুক।
কোনও একজনকে দায়িত্ব নিতে হবে "অপরবাস্তব" নিকটাকে সচল রাখার। এটা সারা বছর ঠিকঠাক হ্যান্ডল করতে পারলে প্রকাশনার কাজ অনেকটাই সহজ হয়ে আসবে। টাইম টু টাইম এই পোস্টটা ঘোরাফেরা করুক, তাতে আরো ভাল পরামর্শ আসবে।
শুভকামনা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আশাকরি সফল হবো।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
মনজুরুল হক বলেছেন:যে কোন সৃষ্টিশীল কাজে সবার আগে দরকার কয়েকজনের কাছাকাছি মন-মানসিকতা। সেটা হলে তারপর আসবে প্রফেশনালিজম। তোমার এই পোস্টে প্রফেশনালিজমের ছোঁয়া আছে। চলুক।
কোনও একজনকে দায়িত্ব নিতে হবে "অপরবাস্তব" নিকটাকে সচল রাখার। এটা সারা বছর ঠিকঠাক হ্যান্ডল করতে পারলে প্রকাশনার কাজ অনেকটাই সহজ হয়ে আসবে। টাইম টু টাইম এই পোস্টটা ঘোরাফেরা করুক, তাতে আরো ভাল পরামর্শ আসবে।
শুভকামনা রইল।
------------------------------------------------------------------
একমত
লেখক বলেছেন: ভালো থাকো ডার্লিং ![]()
তাজা কলম বলেছেন:
এক্ষেত্রে নির্মোহ সম্পাদনা এবং প্রফেশনালিজম জরুরী। আপনার প্রস্তাবনা মনে ধরেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ কলম।
তাজা কলম বলেছেন:
লেখা নির্বাচনী প্যানেলে সুনীল সমুদ্রের নাম, ওর নিজগুণেই অন্র্তভূক্ত হ্ওয়ার দাবি রাখে।
লেখক বলেছেন: আমরা বরঙ ওইটুকুতেই সন্তুষ্ট থাকি।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আমি অলরেডি কোবতে লেখা শুরু করছি অপরবাস্তব-৫ এর জন্যে। তয় বহু চেষ্টা কইরাও অপরবাস্তব-৪ এর মতো অখাদ্য কোবতে জন্মাতে পারতেছি না।
লেখক বলেছেন:
হা হা হা
না পারলেই ভালো। ![]()
রাতমজুর বলেছেন:
যেকোন রকম অসচ্ছতা বর্জন করলে খুশি হবো। প্রকাশক, অর্থের যোগান মডারেশন এগুলো আরকি।
লেখক বলেছেন: অতি অবিশ্যি ![]()
মডারেটর প্যানেলে আকাশচুরির নামটা দিতে পারেন।
লেখক বলেছেন:
ধন্যবাদ চতুষ্কোন।
প্রতিবিপ্লবী বলেছেন:
অপরবাস্তব নিকের পাসোয়ার্ড কি? আমি এইটা ব্যবহার করতে চাই
লেখক বলেছেন:
ইচ্ছার বিস্তারিত মেইল করলে অধমের সুবিধা হইতো। এবং উপকার হইতো ![]()
কৌশিক বলেছেন:
হাহাহাহা- এবার অপরবাস্তবের জন্য এসব কি অনুসরণ করা হয়েছে?
আমি রোদের ছেলে বলেছেন:
@ কৌশিকএবারের অপরবাস্তব এর চেয়ে ভালো কিছু অনুসরণ করেছে বলে জানি। কারণ মাদ্রাসা ছাত্রদের কেউ এবার সম্পাদক মন্ডলীতে নেই। পুরোনো আবাসিকরাই আছে।
কৌশিক বলেছেন:
খামোশ! মাদ্রাসা বিষয়ে কিছু বলবা না।
আমি রোদের ছেলে বলেছেন:
অপরবাস্তবকে কলংকিত করেছিলো ওই মাদ্রাসা ছাত্র। একটা মৌলবাদীর হাতে অপরবাস্তাবকে ছেড়ে দিয়ে আপনারা অন্যায় করেছিলেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















