তুমি আসার আগে বংশীবাদকের নিজস্ব পূর্ণিমা
আমাদের সমাজ, সংস্কার দেখে গ্যাছে। চলে গ্যাছে
ঠিক এই পথ ধরে আরেকটু সামনে ওই ভরাট হলুদ খেত পাশ কাটিয়ে
বাতাসে জলঘন কথা চালাচালি, টিপটিপ বৃষ্টির রোদন
পরবর্তী সাতটি কাশবন পেরিয়ে অমৃতদের সাধুপুকুরে
তাদের দলবদ্ধ নেমে পড়া জলের কিনারে, জলের পাশে
তুমি আসার আগে আমরা তুলোবৃষ্টি দেখেছিলাম
মেঘশীতল তুলোর টুকরো পড়েছে খালপাড় পর্যন্ত পুরো গ্রামে
বিনিময়ে আকাশে উড়ে গ্যাছে কিছু অনটন, অহেতুক প্রেম
আর উড়ে গ্যাছে সে রাত...
চেহারা হারিয়ে রাত হয়েছিলো কেবলই রাতের মতো
তুমি খুইয়েছিলে দক্ষিণের শব্দাঞ্চল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


