আমার প্রিয় পোস্ট
- মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন এর মুভিসমূহ এবং জন্মদিনের শুভেচ্ছা।
- এস.কে.ফয়সাল আলম
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- কার্টুন নিয়ে দু'কথা : বাক-স্বাধীনতার প্রতি ইসলামি আক্রোশ! - আবীর একা
- যেদিন জবস ঘুরিয়ে দিলেন অ্যাপলের ইতিহাস - 2013
- এরকম একজন এক নায়ক আপনার দেশে থাকলে কি করতেন? প্রসঙ্গ গাদ্দাফি! - হমপগ্র
- সহীহ পুলিশনামা ০১: বাংলাদেশ কি গোপালদেশ আর পুলিশগুলো কি গোপালিশ??? - উপপাদ্য
- ডাইনোসর : বিচিত্র সব ডাইনোসর এর একটি প্রায় ছবি -সর্বস্ব ব্লগ। পৃথিবীর সবচেয়ে বড়, ছোট এবং জনপ্রিয় ডাইনোসররা............... - শব্দহীন জোছনা
- পেট ফেটে যাওয়া কিছু কৌতুক-{সংগ্রহ} - নষ্ট কবি
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- মুক্তিযুদ্ধকালীন এক রাজাকারকে দেয়া আরেক রাজাকারের চিঠি - সন্যাসী
- সপ্নের উপর নির্মিত সেরা চলচ্চিত্র। যেমন ইনশেপশন - দিপ
- একটি পাতিহাঁসের কিছু কথা - অগ্নিলা
- কচুপাতার টলটলে পানি - জাহিদুল হাসান
- আজও ডানা ভাংগা একটি শালিক হৃদয়ের দাবি রাখো-প্রিয় গায়ক- দ্যা আলটিমেট সন্জীব চৌধুরী সমগ্র - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- মিরপুরে বেড়িবাঁধে আজকে তোলা কয়েকটি ছবি - হাসিন
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি(রিপোস্ট) - কাউসার আলম
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- শিবিরের মিছিলে বেপরোয়া লাঠিচার্জের প্রতিবাদে প্রাণী অধিকার সংগঠন পেটার নিন্দা জ্ঞাপন। - ওয়াহিদ০০১
- স্বাধীনতার ৪০ বছর: পছন্দের দেশাত্নবোধক গানের লিংক নিয়ে:'স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন' - আব্দুল্লাহ আল মুক্তািদর
- মৃত্যুর আবহ সংগীত - রুদ্রপ্রতাপ
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- যেসব শব্দ মুসলমানদের ব্যবহার করা উচিত নয় - তাজদীদ
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- 'ভাষা আন্দোলনের ইতিহাসে ইসলাম ও তৎসংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ'বরাবরঃ অয়োময় - রুদ্রপ্রতাপ
- আত্নমগ্ন শয়তানের মুকাভিনয় ((ইমোবিহীন পোস্ট ।।। শয়তানের ইমো থাকে না ।। শয়তানির ইমো থাকে )) - নূর-ই-আল-মামুন
- ভাষাসৈনিক মমতাজ বেগমঃ আজীবন বিপ্লবী এক নারীর ভুলে যাওয়া অধ্যায়। - আসিফ মহিউদ্দীন
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
-
প্লেন থেকে দেখতে কেমন লাগে
- পুরাতন
- বইমেলার প্রথমদিনেই ব্লগারদের প্রকাশিত বই- বিজ্ঞাপনপর্ব ১ - কনফ্লিক্ট
- আড়িয়াল বিল বাসীর প্রতিরোধ..... ছবি ব্লগ - ইফতেখার বাশার মাহমুদ(পলাশ)
- সামু বিবর্তন - দুঃখবিলাস
- বিচিত্র বমি - তাশমিয়া
- মুন্সিগঞ্জ- বিক্রমপুরের বালিগাঁওয়ে ঈভ টিজিং বিরোধী পোস্টারিং ও শীত বস্ত্র সংগ্রহ - শিপু ভাই
- পোষ্টারিং ............ (মালিবাগ, মৌচাক, ওয়্যারলেস, সিদ্ধেশ্বরী)...... - মিরাজ is
- ময়মনসিংহে ইভটিজিং বিরোধী পোস্টারিং ( ছবি ব্লগ) - কি নাম দিব
- ছবি ব্লগ :: বরিশালে ইভ টিজিং বিরোধী পোস্টারিং -১ - হিমু ব্রাউন
- ব্লগারদের ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন, শুরু হলো পোস্টার লাগানোর কর্মসূচী - পারভেজ আলম
- সামু থেকে ইভটিজিং বিরোধী কার্যক্রমের কথা প্রকাশিত হলো পত্রিকায়


- কি নাম দিব
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ঝালিতা চাইঃ হেল্প করেন - শমশেরআলম
- তুমি কাঁঠাল পাতার রঙ দেখোনি
- গোলাপ-ফুল
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- প্রিয় আস্তিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান - বৃত্তবন্দী
- আমার প্রবচনসমূহ: পর্ব-১ - নির্ঝর নৈঃশব্দ্য
- ১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ)। - বাহারুল ইসলাম বাহার
- ১০ টি স্বরচিত সুতী পাখার বচন - স্বদেশ হাসনাইন
- ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা - অনিগিরি
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- আহমদ ছফার সাক্ষাৎকার : 'স্বাধীন দেশের নাগরিক হিশেবে কোলকাতা আর আমাদের কিছু দিতে পারবে না - শাহাদাৎ তৈয়ব
- মুসলমানের দর্শন ও বিজ্ঞান তথা মুক্তবুদ্ধি চর্চা (পর্ব-৯) - পারভেজ আলম
- হুমায়ুন আজাদের একটি গ্রন্থের আলোচনা - নান্নু মাহবুব
- ইশ্বর ও রাজহংস - গোঁপা
- পাকমন পেয়ার: নেকাবের আড়ালে ফিসফাস, এক অদ্ভুত সৎ প্রচেষ্টা! - আনোয়ার সাদাত শিমুল
- হুমায়ুন আজাদ এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার - নির্ঝর নৈঃশব্দ্য-২
- | ঘড়ায়-ভরা উৎবচন…|৯১-১০০| - রণদীপম বসু
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ডানহাত/বামহাত------বাঁহাতিদের দুনিয়া - দি ফিউরিয়াস ওয়ান
- দীর্ঘকবিতা: সোনালি অসুখ এবং বৃশ্চিক যাতনার কাব্য - নির্ঝর নৈঃশব্দ্য
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- কাগজ কেটে মজার শিল্পকর্ম! - নীল ভোমরা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট! - ফিউশন ফাইভ
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- শিবির করি জেনেশুনে.... - স্বপ্নকথক
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- | ঘড়ায়-ভরা উৎবচন…| ২১ – ৩০ | - রণদীপম বসু
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একজন তুচ্ছ-স্বপ্নান্ধের জন্যে লেখা সবাকের কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও - খলিল মাহ্মুদ
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য্য
প্রিয় হুমায়ুন আজাদ, প্রবচনগুচ্ছ এবং বিতর্ক
১৬ ই জুলাই, ২০১০ রাত ২:৫২
১. >> মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।
২. >> পুঁজিবাদের ঈশ্বরের নাম টাকা; আর মন্দিরের নাম ব্যাংক।
৩. >> সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষনীয়।
৪. >> শামসুর রাহমানকে একটি অভিনেত্রীর সাথে টিভিতে দেখা গেলো। শামসুর রাহমান বোঝেন না কার সংগে পর্দায় যেতে হয়, আর কার সংগে শয্যায় যেতে হয়।
৫.>> আগে কারো সাথে পরিচয় হলে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে পরিচয় হলে জানতে ইচ্ছে করে সে কী ফেল?
৬. >> শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।
৭. >> আজকাল আমার সাথে কেউ একমত হলে নিজের সম্বন্ধে গভীর সন্দেহ জাগে। মনে হয় আমি সম্ভবত সত্যভ্রষ্ট হয়েছি, বা নিম্নমাঝারি হয়ে গেছি।
৮. >> আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে।
৯. >> জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি। অনেকেই আজকাল অনেকেই জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে।
১০. >> উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন। আজকাল অনেকেরই ওপরের দিকে পতন হচ্ছে।
১১. >> আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল; অসৌন্দর্য শ্লীল। রূপসীর সামান্য নগ্ন বাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে একটুও বিচলিত হয় না।
১২. >> একটি স্থাপত্যকর্ম সম্পর্কে আমার কোন আপত্তি নেই; এবং তার কোন সংস্কারও আমি অনুধাবন করি না। স্থাপত্যকর্মটি হচ্ছে নারীদেহ।
১৩. >> পরমাত্মীয়ের মৃত্যুর শোকের মধ্যেও মানুষ কিছুটা সুখ বোধ করে। কারণ সে নিজে বেঁচে আছে।
১৪. >> প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়।
১৫. >> বাঙলার প্রধান ও গৌণ লেখকদের মধ্যে পার্থক্য এখানে যে, প্রধানেরা পশ্চিম থেকে প্রচুর ঋণ করেন; আর গৌণরা আবর্তিত হন নিজেদের মৌলিক মূর্খতার মধ্যে।
১৬. >> মহামতি সলোমনের নাকি তিনশো পত্নী আর সাত হাজার উপপত্নী ছিলো। আমার মাত্র একটি পত্নী। তবু সলোমনের চরিত্র সম্পর্কে কারো কোনো আপত্তি নেই, কিন্তু আমার চরিত্র নিয়ে সবাই উদ্বিগ্ন।
১৭. >> বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে।
১৮. >> অধিকাংশ রূপসীর হাসির সৌন্দর্য মাংসপেশীর কৃতিত্বমাত্র, তা হৃদয়ের প্রকাশ নয়।
১৯. >> পাকিস্তানীদের আমি অবিশ্বাস করি, এমনকি যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও।
উপরের প্রবচন গুলোসহ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রদের দ্বারা প্রকাশিত “অরুণিমা” পত্রিকার প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যায় “প্রবচনগুচ্ছ” নামের লেখায় হুমায়ুন আজাদের ২৫টি প্রবচন প্রকাশিত হয়। এগুলো আসলে উনার বিভিন্ন লেখা থেকে উত্তোলিত। এরপর এসব নিয়ে তখনকার মিডিয়া বেশ কয়েকদিন খুব গরম ছিলো। শুরু হয় "দৈনিক সংবাদে" প্রকাশিত কথাশিল্পী সৈয়দ শামসুল হকের বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে। তিনি বলেন – “ড. আজাদ নারী জাতির প্রতি অসম্মান প্রকাশ করেছেন এবং তিনি স্ব-বিরোধী। কিন্তু এর কিছুদিন পরই "সাপ্তাহিক তারকালোক" এ এর ব্যবচ্ছেদ করা হয়। পত্রিকার স্-নামে প্রকাশিত এক লেখায় সৈয়দ সাহেবের বক্তব্যের সমালোচনা করে বলা হয় – “বিষয়টি বিস্মিত করেছে অনেককে; ‘খেলারাম খেলে যা’ কিংবা ‘বৈশাখে রচিত পঙতিমালা’র লেখক এসব কথা বলেছেন। আর স্ব-বিরোধিতা? –একজন তরুন কবির বরাত দিয়ে লেখা হয় – ‘সৈয়দ শামসুল হক সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের সারিতে থাকেন, কিন্তু অন্তরালে তিনি এ সরকারের সাথে সংশ্রবও রাখেন। এ সরকারের কয়েকটি প্রচার চিত্রের নির্মাতাও তিনি। পাশাপাশি অপসংস্কৃতির কথাও তার মুখে শোভা পায় না। কারণ অপ-চলচ্চিত্রের সংগেও তিনি জড়িত। কাজেই স্ব-বিরোধিতার অভিযোগ তাঁর মুখে সাজে না।“
কিন্তু মজার বিষয় হচ্ছে, কবি শামসুর রাহমানকে নিয়ে এতো তীর্যক কথা বলার পরও তিনি কিন্তু এ বিষয়ে অপ্রিয় কোন কথা বলেননি। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের করা “ড. আজাদকে মানসিক হাসপাতালে ভর্তি করানো উচিত” মন্তব্যের খুব কঠিন সমালোচনা করেন। তিনি বলেন- “এ প্রবচনগুলো নিয়ে হৈ চৈ করার মতো কিছু নেই। ইতিবাচকভাবে দেখলে এক অর্থ মনে হবে, আর নেতিবাচকভাবে দেখলে ভিন্ন অর্থ দাঁড়াবে। প্রবচনগুচ্ছ প্রকাশের কারণে হুমায়ুন আজাদের বিরুদ্ধে যেসব তৎপরতা চালানো হচ্ছে, তা অনভিপ্রেত। এগুলো লেখকের স্বাধীনতায় হস্তক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ বিষয়ে যে মন্তব্য করেছেন, তা আপত্তিকর।“ আবার সৈয়দ শামসুল হকের মন্তব্যের সমালোচনা করে বলেন –“লেখক হিসেবে তার অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি।“
পরে এ বিষয়ে ড. হুমায়ুন আজাদ সাপ্তাহিক তারকালোকে এক সাক্ষাতকার দেন। সাক্ষাতকারে তিনি সৈয়দ শামসুল হককে “একজন রুগ্ন বুর্জোয়া ও লোলুপ লুম্পেন” হিসেবে আখ্যায়িত করেন। এবং সৈয়দ শামসুল হককে যৌনগ্রাফার উল্লেখ করে বলেন- “ তিনি তার রচনায় আত্মহত্যা করেছেন।“ এর আগেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু মন্তব্য করলে নজরুল ভক্তের (এবং কিছু কিছু ক্ষেত্রে নজরুল ব্যবসায়ীদের) গাত্রদাহ শুরু হয়। নজরুলকে নিয়ে মন্তব্যের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তর দেন এভাবে –“আমি কখনোই নজরুলকে প্রতিক্রিয়াশীল বলিনি, এটা রটানো হয়েছে। নজরুলের গুরুত্ব আমি অস্বীকার করি না, কিন্তু আমি চাইনা নজরুলকে নিয়ে ব্যবসা করতে। আমি নজরুলকে ঠিকমতো দেখে নিতে চাই। কিন্তু আমার সমালোচনাকারীরা তা চান না।“ আর লেখকদের স্বাধীনতার প্রশ্নে বললেন –“প্রতি মূহুর্তে যদি রাষ্ট্র, দল, গোত্র, বিশ্বাস ও আরো অনেক কিছুর কথা ভেবে লিখতে হয়, কোনো একটি শব্দ বা বাক্য লিখে রক্ত হিম হয়ে যায়, চোখের সামনে মিছিল, ছুরি, পত্রিকায় অশালীন আক্রমন ভাসতে থাকে, তাহলে লেখকের পক্ষে লেখা কঠিন।“
আসলেই, সে “কঠিন”ই শেষে জাতীয় দুর্যোগ হলো এবং আমরা হুমায়ুন আজাদকে হারালাম।
(টাইপ করার ভয়ে পুরো সাক্ষাতকার দিইনি
)
তথ্য সূত্র :
সাপ্তাহিক তারকালোক
১-১৪ জুলাই ১৯৮৯ সংখ্যা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হুমায়ুন আজাদ, প্রবচন, সবাক ;
প্রকাশ করা হয়েছে: বখাটে কথন বিভাগে । বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্বদেশ হাসনাইন বলেছেন:
+++++লেখক বলেছেন: ধন্যবাদ স্বদেশ
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
তার প্রবচনগুচ্ছ বই আকারে পাওয়া যায়
লেখক বলেছেন: ছিলো।
বখাটে পুলা বলেছেন:
মহামতি সলোমনের নাকি তিনশো পত্নী আর সাত হাজার উপপত্নী ছিলো। আমার মাত্র একটি পত্নী। তবু সলোমনের চরিত্র সম্পর্কে কারো কোনো আপত্তি নেই, কিন্তু আমার চরিত্র নিয়ে সবাই উদ্বিগ্ন। লেখক বলেছেন:
লজ্জাও পাইলেন, কান্নাকাটিও করলেন ![]()
মুরাদ-ইচছামানুষ বলেছেন:
অতি সুন্দর হয়েছে। প্লাস।
লেখক বলেছেন:
ধন্যবাদ ইচ্ছা মানুষ
চারুপাঠ বলেছেন:
পাক সার জমিন সারবাদ গ্রন্থ পড়ে তার হিনমন্যতার পরিচয় পেয়েছি। অবশ্যি অশ্লীলতায় তাসলিমা কিংবা খেলারাম খেলে যা গ্রন্থের লেখকেও ছাড়িয়ে গেছেন।
লেখক বলেছেন:
আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল; অসৌন্দর্য শ্লীল। রূপসীর সামান্য নগ্ন বাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে একটুও বিচলিত হয় না।
মুরাদ-ইচছামানুষ বলেছেন:
এরকম একটা অরাজনৈতিক ভাল পোস্টেও মাইনাস!!!!!
লেখক বলেছেন: হুমায়ুন আজাদ নাস্তিক মানুষ। তাই আমরা আস্তিকরা (কিছু কিছু) তাকে ঘৃনা করি।
হোরাস্ বলেছেন:
শোকেসে নিলাম। + লেখক বলেছেন: হুমায়ুন আজাদ নাস্তিক মানুষ। তাই আমরা আস্তিকরা (কিছু কিছু) তাকে ঘৃনা করি।
লেখক বলেছেন: মাইনাস দাতারে আর কিই বা বলার আছে, কন? যদিও মাইনাসে কিচ্ছু আসে যায় না, কিন্তু তার মানসিকতাকে করুনা করতেও ইদানিং সময় হয় না।
তিনি মওদুদীদের অন্তস্থল দেখে ফেলেছিলেন হে আর তাই নিয়ে লিখেছেন। বিশেষ করে মহান আলেম ছাইদী এভাবেই নারীদের ধর্ষন এবং তার এসলাম সম্মত কর্মকান্ড চালিয়েছিলেন ৭১ এ। ভৈরব অঞ্চলে যতটা লিখেছেন তার থেকে হয়তো বেশি নারী এভাবে নির্যাতিত হয়েছে বিগত বিম্পি-মওদুদী জোট সরকারের সময়ে মওদুদীবাদীদের হাতে। (হাতের কাছে এই মূহুর্তে পরিসংখ্যঅন নেই থাকলে দিতাম।) তাই যারা হুমায়ুন স্যারকে হীনমন্য বলে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এ মাপের ভাষাবিদ আগামী শতবর্ষেও জন্মাবেনা হে পাকিজাত কুলাঙ্গার। তোমাদের মগজহীন ক্ষুদ্র মস্তিস্কে এসব ঢুকবে না। তাই তোমরা বরং গোলাম আজমের জীবনী অথবা আমি বদর বলছি অথবা আমি ডালিম বলছি অথবা জেল থেকে বলছি জাতীয় তোমাদের আলবদর নেতাদের আত্মজীবনী পড়ে আস। অশেষ ছোয়াব তাতে হাসিল হবে। আর এসব আমাদের জন্যে ছেড়ে দাও। আমরা বরং চেষ্টা করে দেখি তিনি কি বলার চেষ্টা করে গেছেন।
লেখক বলেছেন:
হা হা হা ![]()
অত্যন্ত সুন্দর বলেছেন। কিন্তু ওই বেকুব মনে হয় আর আইবো না। ![]()
লেখক বলেছেন:
ধন্যবাদ, আকাশ দেখি।
রুবাই রেনো বলেছেন:
পঙ্খিরাজ বলেছেন: কতিপয় দুপাতা বাংলা পড়ে শিক্ষিতদের কাছে পাক সার জমিন সার বাদ অশ্লীল মনে হবেই। হুমায়ুন আজাদকে বুঝতে হলে তার লেখাকে অনুধাবন করতে হলে দুপাতা পড়ার জ্ঞান কোন কাজে লাগবে না হে।তিনি মওদুদীদের অন্তস্থল দেখে ফেলেছিলেন হে আর তাই নিয়ে লিখেছেন। বিশেষ করে মহান আলেম ছাইদী এভাবেই নারীদের ধর্ষন এবং তার এসলাম সম্মত কর্মকান্ড চালিয়েছিলেন ৭১ এ। ভৈরব অঞ্চলে যতটা লিখেছেন তার থেকে হয়তো বেশি নারী এভাবে নির্যাতিত হয়েছে বিগত বিম্পি-মওদুদী জোট সরকারের সময়ে মওদুদীবাদীদের হাতে। (হাতের কাছে এই মূহুর্তে পরিসংখ্যঅন নেই থাকলে দিতাম।) তাই যারা হুমায়ুন স্যারকে হীনমন্য বলে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এ মাপের ভাষাবিদ আগামী শতবর্ষেও জন্মাবেনা হে পাকিজাত কুলাঙ্গার। তোমাদের মগজহীন ক্ষুদ্র মস্তিস্কে এসব ঢুকবে না। তাই তোমরা বরং গোলাম আজমের জীবনী অথবা আমি বদর বলছি অথবা আমি ডালিম বলছি অথবা জেল থেকে বলছি জাতীয় তোমাদের আলবদর নেতাদের আত্মজীবনী পড়ে আস। অশেষ ছোয়াব তাতে হাসিল হবে। আর এসব আমাদের জন্যে ছেড়ে দাও। আমরা বরং চেষ্টা করে দেখি তিনি কি বলার চেষ্টা করে গেছেন।
সহমত
ভালো লাগল.
লেখক বলেছেন:
ধন্যবাদ, রুবাই রেনো।
মাহমুদহাসান বলেছেন:
ড. হুমায়ুন আজাদের প্রতি শ্রদ্ধা। তাঁর একটি প্রবচন আমাকে খুব নাড়া দেয়, প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়। খুব মিস করি বইমেলাগুলোতে তাঁকে, খুব মিস করি তাঁর নতুন বই, খুব মিস করি একজন সত্যিকারের সাহসী এবং সৎ মানুষকে।
লেখক বলেছেন:
আমার পড়া তাঁর প্রথম বই "আমার অবিশ্বাস"। এতো মনোযোগ দিয়ে এর আগে আর কিছু পড়া হয়নি।
মাহমুদহাসান বলেছেন:
ড. হুমায়ুন আজাদের সবকিছু ভেঙে পড়ে উপন্যাস পড়ে আমার প্রথমবার মনে হয়েছিল, একটি উপন্যাস মূলত একটি রূপকল্প, যা একই ধরণের কিছু বাক্যে গাঁথা থাকবে, একটি সামান্য অনুভূতিকে অসামান্য করে তুলবে, একটি ছোট্ট বাক্যকে মনের গভীরে আজীবনের জন্য গেঁথে দিবে।তাঁর আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে কবিতাটি একটি অসামান্য প্রতিভার স্ফূরণ, এটি পড়লেই আমার মনে হয়, আমি বুঝতে পারছি কেন তিনি আমাদের চেয়ে অনেক বছর আধুনিক।
লেখক বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।
সুঘ্রাণআবদুলকােদর বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সাকিরা জাননাত বলেছেন:
ভালো পোস্ট।+++
লেখক বলেছেন: ধন্যবাদ।
ম্যাভেরিক বলেছেন:
স্পষ্টভাষী, প্রথাবিরোধী মানুষ ছিলেন; লেখার বর্ণনাশৈলী চমৎকার শক্তিশালী ও গতিশীল, বাংলায় খুব কম চোখে পড়ে। তবে প্রতিভার অবিচারই করেছেন বলব; তাঁর উপন্যাসের বিষয়বস্তু আরো ব্যাপ্ত হতে পারত এবং পূর্বসূরীদের প্রতি আরো নমনীয়তা তাঁর গ্রহণযোগ্যতা বিস্তৃত করত।"১৪. >> প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়।"
বিখ্যাত এ উক্তিটি আসলে রালফ ওয়াল্ডো এমারসন'র।
লেখক বলেছেন: আপনাকে দেখে ভালো লাগলো।
বিড়াল বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: ওয়াও!! বিলাই ![]()
স্টাডি-ইটিই বলেছেন:
আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল; অসৌন্দর্য শ্লীল। রূপসীর সামান্য নগ্ন বাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে একটুও বিচলিত হয় নাএভাবে আমরা কখনো ভাবিনা! লজ্জা লাগে না জেনেই মৌলবাদীদের কথায় তাকে ঘৃণা করতাম।
লেখক বলেছেন: আপনি যেন সারা জীবন হুমায়ুন আজাদ স্যারকে ঘৃনা করে যেতে পারেন। আপনার কাছে প্রিয় হবার কোন প্রয়োজন নেই।
আমার অবিশ্বাস টা টানে খুব।ঢুকলে বের হয়া যায় না।মূলত সবগুলোই।
লেখক বলেছেন:
আমার অবিশ্বাস পড়ে অনেক প্রশ্নে জবাব পেয়েছিলাম।
পরে সিনিয়র এক ভাই বললেন,এইটা আবার পড়।কে লেখছে সেটা বাদ দিয়া কি লিখছে পড়ো।
পড়লাম।আজাদ স্যারের ভিউ টা ধরতে পারলাম মোটামুটি।
উনি যে কুত্তা গুলা রে চিত্রিত করেছেন,এই কুত্তা গুলা ওভাবেই চিন্তা করে।
এই ফিলটা ট্রাই করছি এখানে.. Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ পাপতাড়ুয়া।
লেখক বলেছেন: কমলা রংগের পিলাসের জন্য ধইন্যা
শিরীষ বলেছেন:
সত্য প্রবচন গুচ্ছ!
লেখক বলেছেন: ধন্যবাদ শিরীষ।
শুভকামনা।
আলী আরাফাত শান্ত বলেছেন:
++
লেখক বলেছেন: শান্তভাই, ভালো থাকুন।
তাশমিয়া বলেছেন:
জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি। অনেকেই আজকাল অনেকেই জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে।
লেখক বলেছেন: দেখে দেখে টাইপ করতে খুব ঝামেলা ![]()
তবে ঝোক উঠলে কোন সময় দিয়ে দিই ![]()
সীমাহীন সমুদ্র বলেছেন:
১৭. >> বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে।
অভিবাসী বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ অভিবাসী
কাকপাখি ২ বলেছেন:
গান্ধা আজাদ বলছিল: আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল; অসৌন্দর্য শ্লীল। রূপসীর সামান্য নগ্ন বাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে একটুও বিচলিত হয় না।
গান্ধা আজাদের সুক্ষ্ম ভন্ডামির প্রমান হইল এই বানী।
তার কিছু লেখা আমি পড়ছি। তার লেখাগুলিতে রুপসীদের যৌন আবেদনময় শারিরীক বর্ননার হৈচৈ ঠিকই করা হইছে কিন্তু কোথাও পথের ভিখারিনিদের প্রতি সহানুভুতির উল্লেখযোগ্য কোন লেশ চোখে পড়ে নাই।
লেখক বলেছেন: বেডরুমে মক্কা মদীনার কোন ফটো নাই? চোখ দিয়ে বরং সেটাই দেখুন। এসব আপনার চোখে পড়ার কোন দরকার নেই। আপনার অ্যান্টেনার কভারেজ এখনো অনেক কম।
রঙধনু বলেছেন:
৮. >> আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকেআর এই ব্যবস্থা তো হুমায়ুন আজাদ রাই করেছেন।
লেখক বলেছেন: এবিষয়ে আপনার আব্বাজানও একমত হবেন।
লড়াকু বলেছেন:
পাকিস্তানীদের আমি অবিশ্বাস করি, এমনকি যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)



