গত ক'দিন ধরে যে মেয়েটির নি:শ্বাসের পিছু নিয়েছি
আজ সে সুখে আছে; এই মাত্র খবরে
পাহাড় আর নদী ভ্রমন করে মেয়েটি হাসছে
ট্রেনে বসে আমাকে মিস করেছে বললো
এভাবে তার নি:শ্বাসের পিছু নিয়ে ক্রমশ:
ঘুরে আসি জাফলংয়ের হিংসুটে রাস্তায়
এখন সুতি জামা পরে চিঠি অথবা ক্ষুদ্র
ক্ষুদ্র বার্তা বুনছে এক পা মেলে, অন্য
পায়ের ভাঁজে ভবিষ্যত ভ্রমনের নকশা
ভাবলো হাওয়ায় মিলিয়ে যাওয়া যুবকের
আরেকটু কাছে ঘেঁষে বলবো-
ওরা ইশ্বরের ভুল কেটে নিয়ে যাচ্ছে
পাহাড় কাটা শ্রমিকের পোশাকে
এবং যত্ন করে বারোয়ারি গান লিখে যাচ্ছে
উঁচু নিশানের ডগায় ফুল তোয়ালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

