আরিচা লঞ্চঘাটে ছবিটি তোলা। লঞ্চের সাথে পাল্লা দিয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো নদী পারাপারে ব্যস্ত। আর উনি আছেন লগি নিয়ে!
এদিক ওদিক তাকিয়ে মানুষ খুঁজে যাচ্ছেন এ ভদ্রলোক। দু'চোখ ভরা জীবীকার চাহিদা।
রাতের রূপসা সেতু। অনেক সুন্দর। সোনালী আলোয় স্বপ্নের মতো।
একজন মডেল পাওয়া গেলো!
বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের প্রবেশ পথ (ভেতর থেকে)।
বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ।
ষাটগম্বুজ মসজিদের উত্তর পাশে এ রকম বেশ কয়েকটি খেজুর গাছ আছে। আর দক্ষিণপাশের পশ্চিম কোণায় ছোটছোট কয়েকটি তালগাছও আছে। সমানে সমান।
খুলনা নিউমার্কেটের পাশে কেন্দ্রীয় মসজিদের মিনার। শহরে অনেক দূর থেকেও এ মিনারটি দেখা যায়।
কাকা তখন দুপুরের জিরানোয় আছেন।
খুলনা শহরের ব্যস্ততম শিববাড়ি মোড়ের আগে বাটা বাজারের বিল্ডিং এর পাশে কুঁড়েঘর গুলো দাঁড়িয়ে থাকতে কোন লজ্জা পাচ্ছে না।
খুলনা যাবার সময় যে ট্রলারে করে পদ্মা নদী পার হয়েছিলাম, তার পাইলট।
চালকের সতর্ক দৃষ্টি চারপাশে।
এক ভদ্রলোক একটা খেলনা মহল বানিয়েছেন খুলনায় (বাগেরহাটেও হতে পারে, ভুলে গেছি)। সেখানে ইকোপার্কে পালকিতে বসা মাটির বৌ।
##
খারাপ লাগলেও করার কিচ্ছু নাই। পোস্টটা দিতে খুব কষ্ট হয়েছে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



