ঘরিতে আলার্ম শুনে ঘুম ভাংলো।বারান্দায় যেয়ে দেখি বৃষ্টি পরছে আর সাথে কনকনে ঠান্ডা বাতাস।মনটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল।
অনেকখন উপভোগ করলাম প্রকৃতির এই সোন্দর্য।বৃষ্টির ছিটেফোটা এসে গায়ে লাগছিল।পানি খুব ঠান্ডা তবুও সরতে ইচ্ছা করছিল না। আম্মুকে বললাম চা দিতে,আর মনে মনে ঠিক করলাম আজ অফিসে যাব না।
আজ আমি সময় নিয়ে পেপার পরবো, মন ভরে চা খাবো, আব্বু-আম্মুর সাথে গল্প করবো।একটুপর বাইরে বের হবো ছাতা নিয়ে।অনেকদিন ছাতার উপর বৃষ্টির পানি পরার শব্দ শুনিনা।
অফিসেএসএমএস করে দিলাম,"আমার জর, আসতে পারবো না।"
কিছুক্ষনপর আমার আরো ২জন সহকর্মী এসএমএস পাঠালো তাদেরও একি অবস্থা।জানি আজ সবারই আমার মতো অফিস করতে মন চাচ্ছেনা।
আজ খুব রিকসায় চরে ঘুরতে ইচ্ছা হচ্ছে।কলেজে পরার সময় অনেক ঘুরেছি।কিছু বন্ধুর কথা মনে পরে গেল।একা একা কি রিকসায় ঘুরতে ভালো লাগে।ধ্যাৎ, দিনটাই গেল নস্ট হয়ে।কিছু অপুর্নতা নাকি দরকার জীবনে।আজ যে কোন অপুর্নতাকে মেনে নিতে ইচ্ছা করছেনা।
কৈলাষক্ষের এর সাইয়া গানটা শুনতে মন চাচ্ছে।আজ আমার এতো কিছু করতে মন চাচ্ছে কেন?
একটু আগের সেই ভালোলাগা কোথায় গেল।মন খারাপ লাগছে কেন?
ভালো লাগছে না,কিছুই ভালো লাগছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

