আমি তখন ক্লাস নাইনে
পড়ি এক কম্বাইন্ধ স্কুলে
একসাথে পড়তাম আমরা প্রাইভেট টিউটরের কাছে।
তুমি ছিলে কেমিষ্ট্রিতে কাচা,
আমি ছিলাম ভয়ানক পাকা।
আমি থাকতাম মাটির দিকে চেয়ে
তুমি বলতে লাজুক একটা ছেলে।
তোমার ছিল হাজার পাগলামি
হায় বড় অশহায় ছিলাম আমি।
চিমটি দিয়ে মাংস নিতে প্রায়ই
ব্যথা পেলে কত্ত হাসতে তুমি।
সাহস করে একদিন মাটিকে বানালাম তোমার চোখ
বুকে সেই থেকে অজানা এক চোট।
বন্ধু দিবসে তোমার দেয়া ছড়া-
("পা বাড়ালেই পথের ছায়ায় আমাকে তুই পাবি
তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর ষম্মুখে পথ নাই")
করেছিল আমাকে বেড়াছেড়া।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



