অনেক কাল আগের কথা।
এলিফ্যান্ট রোডের কম্পিউটারের দোকান থেকে কম্পিউটার সারিয়ে হলে ফেরার জন্য রিক্সা খুজছিলাম।
দুই হাতে সিপিইউ নিয়ে আস্তে আস্তে হাটছিলাম আর রিক্সাওয়ালাকে জিগ্গেস করছিলাম,"মামা,বুয়েট যাবেন?"
কোন মামাই যেতে রাজী হচ্ছিল না।
হঠাৎ দেখি রাস্তার অপর পাশে এক মহিলা জগিং করতে করতে যাচ্ছেন আর রিক্সাওয়ালাদের জিগ্গেস করছেন তারা বুয়েটে যাবেন কি না।
আমি তো একটু অবাক হলাম,উনিও বুয়েটে যাচ্ছেন দেখে।
পরে ভদ্রমহিলা এক রিক্সাওয়ালা কে রাজী করাতে পেরেছিলেন বুয়েটে যাবার জন্য।
রিক্সাওয়ালা রাজী হবার পরে ভদ্রমহিলা আমার দিকে ঘুরে বললেন,"যান,আপনি রিক্সা টা নিয়ে চলে যান।"
মানে আমি সিপিইউ নিয়ে কষ্ট করে রিক্সা খুজছি জন্য উনি আমার জন্য রিক্সা খুজে দিলেন!
আমি তাকে ধন্যবাদ দেবার আগেই উনি হাটতে হাটতে চলে গেলেন।
খুব শখ ছিল উনার সাথে আবার দেখা হলে নিজের হাতে এক কাপ চা বানিয়ে খাওয়ায়ে বলতাম,"আপা,আপনার মতো ভালো মানুষ আছে জন্যই পৃথিবীতে বেচে থাকতে এত ভালো লাগে!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



