somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুষ্টু মিষ্টি সংবাদ : : আপনার মোবাইলকেই করে তুলুন তানপুরা ( অ্যান্ড্রয়েড )

২১ শে আগস্ট, ২০১২ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি প্রযুক্তির পাশাপাশি গান-বাজনা ভালোবাসেন ? নিজেও কি গান-বাজনা অভ্যাস করেন ? বিশেষ করে ক্ল্যাসিকাল সঙ্গীত ? তাহলে এই পোস্টটি আপনারই জন্য :) :)


বিছানায় শুয়ে আছি। ভোরের আলো সবে ফুটেছে। শুনতে পেলাম দুষ্টু গানের রেওয়াজ করছে।সাথে মিষ্টি তবলা বাজাচ্ছে। আমার দুই মেয়েরই গানের বেশ তৈরী গলা।
দুজনেই তবলা বাজাতে পারে। ভালো করে শুনে বুঝতে পারলাম –‘ভৈরবী’ গাইছে। সকালবেলার রাগে আমার ভৈরবের চেয়েও ভৈরবী যেন বেশি মন টানে। ভৈরবের কোমল ‘রে’ ও ‘ধা’ এর সঙ্গে কোমল ‘গা’ ও কোমল ‘নি’ মিলে রাগটাকে আরও মোহনীয় করে তোলে।

আজ যেন দুষ্টুর গলাটা আরো বেশি মিষ্টি লাগছে। ওর গলা এত তৈরী হল কবে। মনে হচ্ছে সারাটা বাড়িতে যেন সুর ছুঁয়ে ছুঁয়ে বেড়াচ্ছে। ওর গলা এত লাবণ্যময় হল কবে! একটু খেয়াল করতেই বুঝতে পারলাম গানের সঙ্গে তানপুরা বাজছে-যা দুষ্টুর গানকে আরো সুন্দর করে তুলেছে।

আমার বাড়িতে তো তানপুরা নেই। মাঝখানে ওরা দুজনে তানপুরার জন্য বায়না ধরেছিল। টাকা পয়সার কারণে কিনে দিতে পারিনি। বলেছিলাম পরে কিনে দেব।

লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। তানপুরা কোথায় পেল ? দোতলায় গেলাম। উঁকি দিয়ে দেখলাম। দুইবোনে রেওয়াজ করছে। তানপুরা দেখতে পেলাম না। ঘরের মধ্যে হোম-থিয়েটারে তানপুরা বাজছে। বুঝলাম কোনো জায়গা থেকে তানপুরা বক্স জোগাড় করেছে। ওদেরকে ডিসটার্ব না করে নিচে নেমে এলাম।

ওরা নেমে এলে জিজ্ঞাসা করলাম-বেশ গাইছিলি। তানপুরা-বক্স কোথা থেকে জোগাড় করলি ?

-জোগাড় করিনি তো ?

-সকাল বেলায় মিথ্যা বলছিস ? আমি যে শুনে এলাম। তানপুরা-বক্সে বাজছিল না তো কিসে বাজছিল ?

-তোমার অ্যান্ড্রয়েড ফোনে ।

-বলিস কি ? এসব কোথায় পাস !

-খুব সোজা। Google Apps -এর দৌলতে। এই জন্যই দিন দিন অ্যান্ড্রয়েড ফোনের এত জনপ্রিয়তা।

-কিভাবে করলি ?

-কী ভাবে করলাম ? দেখে নাও ।

প্রথমে তোমার অ্যান্ড্রয়েড থেকে Play Store এ যাও।


ওখানকার সার্চ বক্সে লেখ Tanpura Droid । সার্চ অপসনে ক্লিক কর।


এবার Install বাটনে ক্লিক কর


এবার Accept & Download বাটনে ক্লিক কর।ডাউনলোড শুরু হবে।


ডাউনলোড শেষ হলে ইনস্টল শুরু হবে


ইনস্টল শেষ হলে প্রোগ্রামটি ওপেন কর। নিচের মতো দেখাবে।


Frist String এর সাধারণত ‘পা’ সিলেকসান করে নিতে হয়।সব রাগে-রাগিনীতেই মোটামুটি ‘পা’ সিলেকসান করে নিতে পারো।তবে প্রয়োজনে বাদী বা সম্বাদী অনুযায়ী অন্য কোনো স্বরও তুমি সিলেকসান করে নিতে পারো। নিচে দেখ সেই অপসানও রাখা আছে ।


Pitch অপসন থেকে তুমি যে স্কেলে গান গাও সেটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি C শার্পে গাই বলে ওটা সিলেক্ট করেছি।


তুমি যে ‘লয়’ বা স্পিডে গাইবে সেই অনুযায়ী Speed ঠিক করে নাও।


তোমার প্রয়োজন অনুযায়ী Volume কমিয়ে বাড়িয়ে নাও।


সব থেকে ভালো হয় কোনো হোম থিয়েটার বা অ্যামপ্লিফায়ার বক্সের সঙ্গে যদি এটা যুক্ত করে নিতে পারো।
আর সবচেয়ে বড় কথা এমন একটা বিশ্বমানে প্রফেশনাল সফট ওয়্যার তুমি পাচ্ছ স্বাধীন ব্যবহারের অনুমতিতে। অর্থাৎ এটা মুক্ত সফট ওয়্যার।

রান্নাঘর থেকে দুষ্টু-মিষ্টির মা ডাক দিল-কিরে তোরা পড়তে যাবি না ?

-দুষ্টু সাড়া দিল- এই যে যাচ্ছি।বাবা ফিরে এসে কথা বলব।
এই বলে ওরা ছুটতে ছুটতে বেরিয়ে গেল।

আমি আমার স্যামসাং গ্যালাক্সি ওয়াই ডুয়োস থেকে তানপুরা অন করলাম। অনেকদিন গানবাজনা ছেড়ে দিয়েছি। না , এবার আবার নতুন করে শুরু করতে হবে।

*************************************************

আমার এই লেখাটি প্রথমে www.techspate.com এ প্রকাশিত ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×