কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায়

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৪

শেয়ারঃ
0 8 1

আমরা প্রায় সবাই কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি । কিন্তু কোন সময় কীবোর্ডের কয়েকটি কীতে সমস্যা হতে পারে । ফলে কম্পিউটার ওপেন করতে সমস্যা হবে । আমি একবার এই সমস্যায় পড়েছিলাম । আমার পাসওয়ার্ডে ব্যবহৃত একটি কী কাজ করছিল না । ফলে আমি কম্পিউটার ওপেন করতে পারছিলাম না । আমার কম্পিউটার ওপেন করা খুব জরুরী ছিল এবং কী বোর্ড কিনে এনে সেট করতে সময় লাগতে । আমার আসকি কোডের কথা মনে পড়ে এবং আসকি কোড ব্যবহার করে পিসি ওপেন করতে পেরেছিলাম । আপনাদের জন্য প্রয়োজনীয় আসকি কোডগুলো দিলাম । এগুলোর সাহায্যে আপনি অক্ষরগুলো লিখতে পারবেন । Alt কী চেপে রেখে নাম্বার কী গুলো চাপুন এবং নাম্বারটি পুরো চাপা হলে Alt কী ছেড়ে দিন । যেমন : ‘A’এর জন্য Alt কী চেপে 65 নাম্বারটি লিখুন এবং Alt কী ছেড়ে দিন । আপনার কার্সরের স্থানে A লেখা হবে । ‘B’এর জন্য Alt কী চেপে 66 নাম্বারটি লিখুন এবং Alt কী ছেড়ে দিন । আপনার কার্সরের স্থানে B লেখা হবে । আপনাকে এতোগুলো কোড মনে রাখতে হবে না । কিছু কোড মনে রাখলে চলবে যেমন:
A=65,B=66,..........Y=89,Z=90
a=97,b=98,.............y=121,122
0=48,1=49,.............8=56,9=57
আর আপনি বিশেষ কোন চিহৃ ব্যবহার করলে তার কোড মনে রাখুন এবং আপনার পাসওয়ার্ডের বক্সে সেটি লিখুন ।

কোড অক্ষর
33 !
34
35 #
36 $
37 %
38 &
39
40 (
41 )
42 *
43 +
44 ,
45
46 .
47 /
48 0
49 1
50 2
51 3
52 4
53 5
54 6
55 7
56 8
57 9
58 :
59 ;
60
63 ?
64 @
65 A
66 B
67 C
68 D
69 E
70 F
71 G
72 H
73 I
74 J
75 K
76 L
77 M
78 N
79 O
80 P
81 Q
82 R
83 S
84 T
85 U
86 V
87 W
88 X
89 Y
90 Z
91 [
92 \
93 ]
94 ^
95 _
96 `
97 a
98 b
99 c
100 d
101 e
102 f
103 g
104 h
105 i
106 j
107 k
108 l
109 m
110 n
111 o
112 p
113 q
114 r
115 s
116 t
117 u
118 v
119 w
120 x
121 y
122 z
123 {
124 |
125 }
126 ~

এই উপায়ে আপনি যে কোন কিছুতে (যেমনঃ MS Office, Notepad, Photoshop ইত্যাদি) লিখতে পারবেন ।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৭
অক্ষর বলেছেন: প্রিয়তেও রাখলাম, আবার প্রিন্ট আউটও দিলাম

কারন পিসিতে না ঢুকলে তো আর এই পোস্ট দেখতেও পারবো না;)
২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৭
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ভাই ব্যাপারটা জানি। কিন্তু কখনোই প্রয়োগ করিনি। যাক আপনার এই পোষ্ট দেখে আবার মনে পড়ল। ধন্যবাদ।
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৮
নাফিস ইফতেখার বলেছেন: খুবই কাজের জিনিস...... + :)
৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩১
অক্ষর বলেছেন: কারো পাসওয়ার্ড যদি

ছাগু(Chagu) হই তাইলে কি কি অক্ষর চাপ্তে হইবো?

67 104 97 103 117

ঠিক আছে নাকি ভাই? তাইলে তারে একটু জানায় দিয়েন
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই । ঠিক আছে।

৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৪
রাত বলেছেন: কাজের পোষ্টের জন্য ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০
নিবিড় অভ্র বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: খুবই কাজের জিনিস...... +
৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২২
চিকনমিয়া বলেছেন: হ বিপদে আসকি কোড কামে লাগে, ঠিকাচে
১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৬
বিডি আইডল বলেছেন: আ্যাড কইরা রাখলাম..মাঝে মাঝে দরকার পড়ে
১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
ওয়ার হিরো বলেছেন: কস কি রে মমিন??
২ দিন আগে এডি সব মুখস্ত করছি। সিসটেম প্রোগ্রামিং কেলাসের লাইগা।
১২. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:২৫
নিহন বলেছেন: ঈদ এলোরে ......
আমার আপনার ...
পথের মাঝে ঘুমিয়ে আছে যে ,
পথ শিশু তার ।
তুলে নিন সেই শিশুদের
বুকের মাঝে ,নতুন সাঝে ।

.............ঈদ মোবারক ..........
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: নিহন আপনাকেও ঈদ মোবারক ।ঈদের শুভেচ্ছা রইল ।ধন্যবাদ ।

১৪. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৬
ফেরদৌস ৬৯ বলেছেন: প্রিন্টআউট করে রাখলাম। ভাল পোষ্ট। +
২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ । দিনকাল ভাল যাচ্ছে ।

১৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
ডট কম ০০৯ বলেছেন: ভাল এ্কটা যিনিশ শিক্লাম ।
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ অওরিন ।

১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫
মদন বলেছেন: এই কোড মনে রাখনের থেইকা নতুন একটা কীবোর্ড কেনা অনেক সোজা... :)
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: মদন ভাই খুব বেশী মনে রাখতে হবে না । তাছাড়া পিসি চালু করা খুব দরকার হলে কোডগুলো অবশ্যই অনেক কাজের । যারা বিপদে পড়েছে তারা ভালমত জানে .........।

১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ অবিরাম ।

০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২০. ০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩০
বাংলার শয়তান বলেছেন: ভাই খুব কাজের পোষ্ট। শোকেসে সাজিয়ে রাখলাম ++++++ ♥♥♥♥
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ টোকাই খান ।

২২. ০৬ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:০৯
মোঃ সুজন বলেছেন: ভাই কীবোর্ড কাজ না করলে এই গুলান লিখমো কেমতে? হামার তো মাথাই কিছু ডেকতেছিনা দেহী।
২২ শে মে, ২০১১ সকাল ৭:২২

লেখক বলেছেন: আপনি মনে হয় পোষ্টটি পড়েন নি । পোষ্টটির প্রথম অংশ আপনার জন্য তুলে ধরলাম ।
আমরা প্রায় সবাই কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি । কিন্তু কোন সময় কীবোর্ডের কয়েকটি কীতে সমস্যা হতে পারে । ফলে কম্পিউটার ওপেন করতে সমস্যা হবে । আমি একবার এই সমস্যায় পড়েছিলাম । আমার পাসওয়ার্ডে ব্যবহৃত একটি কী কাজ করছিল না । ফলে আমি কম্পিউটার ওপেন করতে পারছিলাম না । আমার কম্পিউটার ওপেন করা খুব জরুরী ছিল এবং কী বোর্ড কিনে এনে সেট করতে সময় লাগতো।

২৩. ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৯
বোরহান উদদীন বলেছেন: ভাল পোসট...
ভাল লাগল.
২২ শে মে, ২০১১ সকাল ৭:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ বোরহান উদদীন ভাই ।

২৪. ২২ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:২৬
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: মোঃ সুজন বলেছেন: ভাই কীবোর্ড কাজ না করলে এই গুলান লিখমো কেমতে? হামার তো মাথাই কিছু ডেকতেছিনা দেহী।

আমিওতো তাই কই.. :(
২২ শে মে, ২০১১ সকাল ৭:২৩

লেখক বলেছেন: আপনি মনে হয় পোষ্টটি পড়েন নি । পোষ্টটির প্রথম অংশ আপনার জন্য তুলে ধরলাম ।
আমরা প্রায় সবাই কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি । কিন্তু কোন সময় কীবোর্ডের কয়েকটি কীতে সমস্যা হতে পারে । ফলে কম্পিউটার ওপেন করতে সমস্যা হবে । আমি একবার এই সমস্যায় পড়েছিলাম । আমার পাসওয়ার্ডে ব্যবহৃত একটি কী কাজ করছিল না । ফলে আমি কম্পিউটার ওপেন করতে পারছিলাম না । আমার কম্পিউটার ওপেন করা খুব জরুরী ছিল এবং কী বোর্ড কিনে এনে সেট করতে সময় লাগতো।

 

মোট সময় লেগেছে ১.০৪৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ