ডোমেইন নেম ও ওয়েব হোস্টিংয়ের বিস্তারিত- ১

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৪

শেয়ারঃ
0 1 0

আমাদের অনেকের নিজের কিংবা প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইট তৈরি করার প্রয়োজন পড়ে । কিন্তু ওয়েব সাইট হোস্টিংয়ের বিষয়টি অনেকের কাছে কঠিন মনে হয় । আমি সহজ ভাবে আপনাদের বিষয়টি বুঝানোর চেষ্টা করছি ।

ওয়েব সাইট হোস্টিং কি ?

কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট । আজকের কম্পিউটার ব্যবহারকারী মাত্রই ওয়েবসাইট সম্পর্কে অবগত আছেন । সহজ ভাষায় বলা যায়, ওয়েবসাইট হল আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করার রাস্তা- সেটা টেক্সট বা মাল্টিমিডিয়া (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) যে কোন ধরনের হতে পারে । ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওয়েব ডেভেলপারের কাজ । আর আপনার ওয়েবসাইটটি অন্যদের দেখার জন্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত ।
আপনার ওয়েবসাইটটিকে যদি তুলনা করা হয় আপনার প্রতিষ্ঠানের অফিস বিল্ডিং হিসাবে, তবে তার তথ্য বা কনটেন্ট হবে এর আসবাবপত্র । আর ওয়েবসাইট ডেভেলপ করাকে তুলনা করা যাবে বাড়িটি তৈরি করার সাথে । সেক্ষেত্রে ওয়েবসাইট হোস্টিংকে তুলনা করা যায় আপনার অফিস বিল্ডিংয়ের জন্য জায়গা কেনা এবং সে জায়গায় বাড়িটি তৈরি করার সাথে । তবেই ভিজিটররা ওয়েবসাইটি ব্যবহার করার সুজোগ পাবে ।



ডোমেইন নেম কি ?

আগের উদাহরনে ফিরে যায় । আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে । ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম । এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে ।

ডোমেইন নেম সিস্টেম (DNS) কি ?

কম্পিউটার বা নেটওয়ার্ক সফটওর্য়ার কিন্তু কোনো ডোমেইন নেমকে সরাসরি বুঝে না । সে বুঝে নেটওর্য়াক অ্যাড্রেস বা আইপি অ্যড্রেস । তাই প্রত্যেক ডোমেইন নেমের সাথে একটা আইপি অ্যাড্রেস এসাইন করা হয় । ডোমেইন নেম ব্যবহার না করে এ আইপি অ্যড্রেস দিয়েও সরাসরি ওযেবসাইটটিতে যাওয়া যায় । আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কঠিন, সাধারণত ১২ অংকের সংখ্যা হয় । তাই বাস্তবে সবাই ডোমেইন নেম ব্যবহার করে



কিন্তু আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস জানা দরকার যে কোন ধরনের কমিউনিকেশনের জন্য । সর্বপ্রথম নেটওর্য়াক ARPANET -এর সময় host.txt নামে একটা ফাইলে সব কম্পিউটারের নাম আর তার আইপি অ্যাড্রেস লিখে রাখা হত । যখন নেটওয়ার্কে কোটি কোটি কম্পিউটার থাকে, তখন এভাবে আইপি অ্যাড্রেস লিখে রাখা সহজ কথা নয় । কারন প্রতিনিয়ত আইপি অ্যড্রেস সংযুক্ত হয় এবং পরিবর্তিত হয় । এ সমস্যার সমাধানে ধারাবাহিক, ডায়নামিক এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ সম্বলিত একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে, যাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম ।
ডোমেইন নেমকে কতগুলো লেভেলে ভাগ করা হয়ে থাকে । প্রায় ২৪০ টি টপ লেভেল ডোমেইন আছে, বাকি সবই থাকে এদের অধীনে একটা ট্রি স্ট্যাকচারে । ওয়েবসাইটের বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রায় ১৯ টি টপ লেভেল ডোমেইন আছে । এর মধ্যে সাধারণ সব ওয়েবসাইটের জন্য .com, ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য .biz, খবর ও অনান্য ইনফরমেশন সাইটের জন্য .info, নন প্রফিটেবল অর্গানাইজেশনের জন্য .org, অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানেনর জন্য .net। আবার প্রায় প্রত্যেক দেশের রয়েছে নিজস্ব টপ লেভেল ডোমেইন, যেমনঃ ব্রিটেনের .uk, জাপানের .jp, যুক্তরাষ্টের .us বাংলাদেশের .bd ইত্যাদি ।


২য় অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
৩য় অংশ পড়তে এখানে ক্লিক করুন
৪র্থ অংশ পড়তে এখানে ক্লিক করুন ।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

 

১. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০২
বিপ্লব কান্তি বলেছেন: if u want to buy a Domain name then contact with me .
২. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১
নিঃসঙ্গ বলেছেন: DNS (ডোমেইন নেম সিস্টেম) কি ?


এই রকম করে লিখলে মনে হয় বুঝতে আরো সুবিধা হইতো।


ভালো লিখা প্লাস।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । পরিবর্তন করার চেষ্ঠা করছি ।

৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৮
সুমন সালেহী বলেছেন: ওয়েব হোস্টিং ফ্রী দেয় যারা তারা কী ডোমেইন নেম দেয় না ?

আর এ লেখাটার জন্য অনেক কৃতজ্ঞতা। আমার প্রয়োজন ছিল....
১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: ওয়েব হোস্টিং ফ্রী দেয় যারা তারা বেশীর ভাগই ডোমেইন নেম ফ্রি দেয় । কিন্তু টপ লেভেল ডোমেইন দেয় না, সাব ডোমেইন দেয় ।

১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১১
টেকনো বলেছেন: ভাল লাগলো, চালিয়ে জান সাথে আছি।
প্লাস এবং প্রিয়তে। ;)

ভাল থাকুন
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ টেকনো ।

১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৯. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৬
অক্টোপাস বলেছেন: ধন্যবাদ।
---------
কিন্তু ভাই, আপনার লেখাতো কমপিউটার জগৎ-এর আগস্ট ২০০৭ সংখ্যার
"জেনে নিন ওয়েব হোস্টিংয়ের বিস্তারিত"-এর সাথে পুরোটাই মিলে যায় (বেশ কিছুই হুবহু) লিঙ্ক

এভাবে অন্যের জিনিস নিজের নামে চালিয়ে দেয়া কি ঠিক?
---------------------------------------------------------

বি:দ্র: এই আর্টিকেল যারা লিখেছেন তারা আমার খুব কাছের এবং তারা আগে এই ব্লগে ছিলেন। ব্যস্ততার কারণে হয়তো তারা এখানে আসতে পারেন না!

----------------------
যাহোক ভালো থাকবেন।
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩০

লেখক বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার মন্তব্যের জন্য । আপনার দেয়া লিংকটা দেখলাম । অনেক অংশ মিল আছে, আপনার দেয়া লিংক-এর সাথে আমার লিখার। কিন্তু পুরোটাই মিলে যায় কি ? আমার আপনার দেয়া লিংক পড়ে মনে হয়েছে ৭০ ভাগের মত মিল আছে । তার বেশী হবে না ।

আমি কমপিউটার জগৎ-এর আগস্ট ২০০৭ সংখ্যার লেখা দেখে লিখি নি । তবে আমি ইন্টারনেট , বেশ কিছু বই -এর সাহায্য নিয়েছি । কিছু কিছু যায়গায় বইগুলো থেকে শুধু অনুবাদটাই করে দিয়েছে । আর কিছু কিছু বিষয় বোধানোর জন্যতো প্রায় সব বই-এ একই ধরণের উদাহরণ ব্যবহার করা হয় । যেমনঃ recursive function এর উদাহরনে factorial এর ব্যবহার ।

১০. ০১ লা মার্চ, ২০১০ ভোর ৫:০৭
ফরিদ মজুমদার বলেছেন: মূল লেখাটা পরার দুইদিন পর লিখতে বসেন।

কাজ হবে। সম্পুর্ন নিজেনর লেখা হয়ে যাবে। ৪০ % না।
১১. ০১ লা মার্চ, ২০১০ ভোর ৫:০৭
ফরিদ মজুমদার বলেছেন: মূল লেখাটা পরার দুইদিন পর লিখতে বসেন।

কাজ হবে। সম্পুর্ন নিজের লেখা হয়ে যাবে। ৪০ % না।

 

মোট সময় লেগেছে ১.০০৫৩ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ