somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[/আমার ব্লগ ভাবনা।।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় প্রতিদিনই ব্লগবাড়ীতে একবার ঢু মেরে যাই। কেউ মন্তব্য করলে তার উত্তর দিয়ে যাই অনুসারিত পোষ্টে। পড়ি আবার ভাল লাগলে মন্তব্যও করি।তারপর ঘুরতে আসি,নির্বাচিত লেখায়। এখানে মন্তব্য করার চেয়ে পড়াই হয় বেশী।নিজের বাড়ীটাতে উকিঁ দেই,নূতন কেউ এলে তারবাড়ীতেও ঘুরে আসতে হবে যে। সব শেষ করে দৃষ্টি দেই প্রথমপাতার দিকে।
কত সুন্দর,সুন্দর লেখা। কোনটা তথ্যমূলক,কোনটা রাজনৈতিক,কোনটা সমাজ বা জনস্বার্থের কল্যানে। কিছু লেখা তো সরকারের দৃষ্টি আকর্ষনীয়।সব কিছু থাকতে পারলে আন্তর্জাতিক রাজনীতি,ভ্রমন বাদ থাকে কেন? না এগুলিও আছে। আর একটা থাকে ব্লগের সিংহভাগ অংশ এবং প্রভাবও বিস্তার করে থাকে সিংহভাগই, তাহলো কবিতা এবং ছোটগল্প।যার পাঠক এবং বোদ্ধার সংখাও যেকোন নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করর মত।।এরা সাধারনত ব্লগের সিনিয়র লেখক/পাঠক। কেউ কেউ বোধহয় জন্মলগ্ন থেকেই আছেন।
আর আছি আমি এবং আমার মতই নূতনরা।(ব্লগের পাতায় যখন নামটা এবং লেখা ছাপা হয়,তখন ক্ষুদ্রার্থে হলেও নিজেকে ব্লগার ভাবতে পারি।ভালও লাগে।অন্ততঃ যারা ব্লগ জানেন না ভাল করে, তাদের ঝাড়ি দিতে পারি যে আমি ব্লগ পড়ি এবং লিখিও। :-P ) আমাদের সাধারনতঃ লক্ষ্য থাকে চলতি কোন ঘটনা,নিজের ভাবপ্রকাশ,কেউ কেউ কবিতা ও গল্পও লিখে থাকেন।সাথে উল্লেখিত সবকিছুই থাকে শুধু নেই অভিজ্ঞতা(দয়া করে নূতনরা ক্ষমা করবেন)। যদি সবকিছু কেই জনপ্রিয়তার নিক্তিতে তুলি তাহলেও দেখি তাদের একেকজনের পাঠক এবং মন্তব্যের সংখ্যা,আমার পুরো ব্লগের সমান।
আর এর যুক্তিসঙ্গতঃ কারনও আছে।আমি নিজেই তো বেশ কয়েকজনের লেখার ভক্ত। বিভিন্ন লেখায় জেনেছি হারিয়ে গেছেন বা নিয়মিত নন অনেকে।বছর দেড়েক আগেও যাদের ব্লগ মাতাতে দেখতাম,দাপাতে দেখতাম,আজ তাদের লেখাও চোখে পরে না।অথচ একসময় দেখেছি এক একটা লেখা নিয়ে পক্ষ-বিপক্ষের সেকি যুক্তি-তর্ক।ঠিক বিনা-যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদেনীর মত। গলাগলি কখনো গালাগালিতেও পরিনত হতো।কিন্তু পাঠকরা হতেন সবচেয়ে লাভবান।কারন নূতন কিছু জানার সাথে সাথে যুক্তি-তর্কের মিশেলে তা ১০০% না হলেও ৯৫%ভাগ সঠিকভাবে উপস্থাপিত হতো। নয়-ছয় দিয়ে বুঝ দেয়ার বা লেখার যৌক্তিকতা প্রমান করতে পারতেন না কেহই।আর এই পক্ষ-বিপক্ষের তর্কযুদ্ধটা এতটাই প্রানবন্ত হতো যে মনে হতো ট্রাম্প হয়ে গেছে।কিন্তু পরক্ষনেই দেখতাম ওভার ট্রাম্প।কাউকে কাউকে হেরে গিয়ে প্রকারান্তরে সেই হার স্বীকার করতেও দেখেছি।ব্লগের প্রান-ভোমরাই আটকে ছিল এখানটায়। :D :)
আজ এটা খুজে পাই না। বোধহয় সিনিয়রদের গোলটেবিলের বৈঠকে সির্ধান্ত হয়েছে যে,তর্কযুদ্ধের ক্যাচাল না করে, আমরা সবাই ভাই ভাই নীতি মেনে চলবো। =p~ (সিনিয়ররা দয়া করে ক্ষমা করবেন ভুল হলে।)বর্তমানে সব আছে নেই শুধু আগের সেই মন্ত্র!!
তাই বলে ব্লগ পানসে হয়ে গেছে,এটা বলা ভুল হবে।শুধু উক্তেজনা ছাড়া সবই বহাল তবিয়তে বিদ্যমান। সেই লেখাগুলি পড়ি আর ভাবি এত ভাল,এত গভীরতা,এত জ্ঞ্যান ইনাদের আসে কেমন করে :( ??আসলে ইনারা সময় নিয়ে আসেন। নিজের মন না ভরা পর্যন্ত ব্লগে থাকেন,লিখেন। ভাবেন দেশ ও সমাজকে নিয়ে।এমনকি পাড়ার ছোট্ট সমস্যাটুকুও দৃষ্টি এড়াতে পারে না।বেড়াতে গেলে তার অভিজ্ঞতা পাঠকদের জানাতে ভুলেন না। কবিতা আর গল্পে প্রেমের আধিক্য থাকলেও দেশ বা সমাজ নিয়ে যে একেবারেই লেখা হয় না ভাবা ভুল।অজানাকে সামনে তুলে আনেন অনেকেই,যা এই বয়সেও জানে হচ্ছে আমাকে,সীমিবদ্ধতার কারনে।বর্তমান আলোচিত বিষয়গুলিও তুলে ধরছেন অনেকে। এবং এসবের জন্য যে পরিমান মেধা এবং সময় তারা ব্যয় করছেন তার জন্য আমি কৃতজ্ঞ। না হয় রইলো যুক্তি-তর্কের অবতারনা।।
আর আমি শুয়ে শুয়ে ভাবি কেন আমার লেখা পাঠক দৃষ্টি-আকর্ষনীয় হয় না,কেন বেী পাঠক পাই না??
হ্যাঁ হবে সেদিনই যেদিন আমি ব্লগের বাহিরে ব্লগ নিয়েই মগ্ন থাকবো।।
বিঃদ্রঃ আমার এ লেখা একান্তই আমার ভাবনাপ্রসুত।। অজান্তে কাউকে দুখঃ-কষ্ট দেয়ার বা কারো গুন-গান গাওয়ার উদ্দেশ্যে নয়।। ধন্যবাদ।।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×