somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবি ছাত্রীদের জন্য আরো একটি নতুন হল হচ্ছে

২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য টিএসসি এলাকায় আরো একটি নতুন হল নির্মিত হচ্ছে। শামসুন্নাহার হলের পাশে জগন্নাথ হলের প্রভোস্ট বাংলোর স্থানে এক হাজার সিটের নতুন ছাত্রী হলটি নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন কমিটি ইতোমধ্যে সুপারিশ করেছে।
উল্লেখ্য, ছাত্রীদের জন্য এ নতুন হলটি জহুরুল হক হলের মাঠসংলগ্ন প্রভোস্ট বাংলোর জায়গায় নির্মাণের কথা ছিল।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জগন্নাথ হলসংলগ্ন বাংলো ৭-এর স্থানের ভবনগুলো ভেঙে নতুন ছাত্রী হল নির্মাণ করা হবে। ১১ তলা এই হলে এক হাজার ছাত্রীর আবাসনের ব্যব¯’া হবে। স্থান নির্বাচন কমিটির এই সুপারিশ পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে বলে উপাচার্য জানান। বিশ্ববিদ্যালয়ের চলমান আবাসিক সংকট বিষয়ে তিনি বলেন, প্রশাসন শিক্ষার্থীদের অধিকার সংবলিত সব বিষয়কে গুরুত্ব সহকারে দেখছে। ছাত্রীদের হল সমস্যা ছিল তার সমাধান অল্প কয়েকদিনেই হয়ে যাবে। এছাড়া ছাত্রদের আরো একটি হলের জন্য জহুরুল হক হলের মাঠসংলগ্ন জায়গাটি রাখা হয়েছে। আর্থিক বরাদ্দ পেলেই ছাত্র হলের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর অনুযায়ী, ১১ তলাবিশিষ্ট নতুন ছাত্রী হলটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। ১ হাজার ৮২৩ বর্গমিটারের ওই হলে ১ হাজার ছাত্রীর আবাসন ব্যবস্থা করা হবে। তাছাড়া হলটির নির্মাণকাজও চলতি অর্থবছরে শুরু করতে হবে বলে প্রকল্পে বাধ্যবাধকতা রয়েছে। এবং ২০১৪ সালের জুনের মধ্যে এর কাজ শেষ করতে হবে। হলটিতে ৪টি লিফট, ৫০০ কেভি জরুরি জেনারেটর, ৮০০ কেভিএ সাব-স্টেশন, অগ্নিনির্বাপক যন্ত্র সহ আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আরো দুটি হল নির্মিত হচ্ছে। নতুন এই দুটির মধ্যে একটি ছাত্র হলের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। মাওলানা হামিদ খান ভাষানী’র নামে নতুন এই হলটি নির্মিত হচ্ছে বর্তমান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও মাস্টারদা সূর্যসেন হলের মাঝখানে। এছাড়া বর্তমানে ১০ তলাবিশিষ্ট আরো একটি ছাত্রী হল নির্মাণকাজ চলছে। কার্জন হলের পূর্বপাশে নির্মিত এ হলটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এই হলের নামকরণ এখনও করা হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর জানিয়েছে। ওই হলে ১ হাজার ছাত্রীর আবাসন ব্যবস্থা হবে। এই তিনটি হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট হল-হোস্টেলের সংখ্যা দাঁড়াবে ২৩টিতে। এই তিনটি হলের নির্মাণকাজ শেষ হলে এক দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন তিনটি হলের মুখ দেখবে।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×