বাংলা ব্লগিং বলে কিছু যে আছে সতি্য আমি জানতাম না। যারা আমার লেখা পড়ে হাসছেন বা দাঁত কিড়মিড় করছেন তাদের কে বলছি আমি আসলে ইন্টারনেট জগতের মানুষ না, আর সুযোগ থাকলেও খুব বেশী ব্রাউজিং আমি আমার জীবনে করিনি, মেইল চেক করা আর পড়াশুনার কাজে মাঝে মাঝে গুগল সার্চ করার মাঝেই সীমাবদ্ধ ছিল আমার নেটিজেন সত্তা। অবশ্য কয়েকবার চ্যাটিং করার চেষ্টা যে আমি করিনি তা না-করেছি।তবে ঐ ক্ষেএটি ঠিক আমার জন্য নয় বুঝতে পেরে ক্ষান্ত দিয়েছি।
আমার এক বন্ধু আমাকে সেদিন বলল যে কিভাবে সে বিশ্ববিদ্যালয় জীবনের লেখালেখির অভ্যাস টা ধরে রেখেছে। আমি অবাক হয়ে শুনলাম ইন্টারনেটে ব্লগিং বলে একটা জিনিষ আছে , তাও আবার বাংলায় ব্লগিং। শোনা মাএই আমি সচলায়তন নামের একটি সাইটে গেলাম, রেজিস্ট্রেশন ও করলাম কিন্তু ওখানে এখনো লিখতে পারছিনা, তবে সামহোয়ার ইন ব্লগ এ রেজিস্ট্রেশন করা মাএই লেখার সুযোগ পেলাম।
যাইহোক আমার ব্লগ মূলত আমার প্রতিদিনের চিন্তা ভাবনাকেই ধারণ করবে, বিভিন্ন বিষয়ে।আমার রোজনামচা।
আমার একটা চিন্তা করতে খুবই শিহরিত লাগছে যে আজ থেকে ৫০ বছর পর কি সামহোয়ার ইন ব্লগ থাকবে?সেখানে কি আমার লেখা গুলি থাকবে?আমি হয়ত থাকবনা, আমার সন্তান, আমার কাছের কেউ কোন একদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাটতে হয়ত আমার লেখাগুলি পাবে, পাবে কি?যদি সতি্য এমন হয় তাহলে বেশ হত।
আজ এ প্য'ন্তই। আশা করি প্রতিদিন লিখবো একবার অন্তত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


