আজকেই প্রথম ব্লগে লিখছি, যদিও পড়ছিলাম বেশ কয়েকদিন যাবৎ।অফিসের কাজের ভিড়ে এখন ব্লগিং করার জন্য ও সময় বের করতে হছ্ছে আজ।যাই হোক, লান্চ করে এলাম মাএই। এখন একটু লিখে দেখি।প্রথম লেখার পড় ব্লগ কতৃপক্ষ আমাকে জানালেন যে আমার লেখা প্রযবেক্ষন করে এক থেকে ২৪ ঘন্টার মধ্যে আমাকে জানানো হবে যে আমার লেখা প্রথম পৃষ্ঠায় দেয়া হবে কিনা।
জানিনা কি সিদ্ধান্ত ওনারা নিবেন, তবে যাই হোক লেখালেখি তো আমার চলবেই। প্রথম পাতায় নাইবা গেল আমার লেখা। আমার ব্যাক্তিগত লেখালেখি সবাই নাইবা দেখতে পেল, আমি তো লিখতে পারবো। তবে কেউ কেউ যদি পড়ে আমার লেখার একটা দুইটা কমেন্ট করতেন তাহলে অবশ্যই আমার উৎসাহ বাড়ত।
আছ্ছা যদি কতৃপক্ষ ডিসিশান নেন যে আমার লেখা প্রথম পাতায় যাবে, তবে কি আমার এই লেখাগুলিও যাবে? নাকি নতুন লেখা গুলি যাবে? এটা জানতে পারব কিভাবে কে জানে?
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


