আজকে সারাদিন নানাকারণে মনটা খারাপ ছিল।সকালে অফিসে এসে মনটা আরো খারাপ হয়ে গেল টেবিলে ফাইলের পাহাড় দেখে। অনেক কিছু করে মন ভাল করার চেষ্টাও করলাম কিন্তু কাজ হলোনা।সবকিছু কেমন যেন বিরক্ত লাগছিল। আমার নিজের উপর ও রাগ হছ্ছিল খুব। এই সেমিস্টার টাও করা হলোনা।আমার মনে হচ্ছে এমবিএ টা আর শেষ হবেনা। প্রত্যেক সেমিস্টার শুরুর আগে ঠিক করি যে এবার সেমিস্টার কোন ভাবেই মিস করবো না, কিন্তু গত দুই সেমিস্টার ধরে দেখছি এডভাইজিং এর দিন অফিসে এত বেশী চাঁপ থাকে যে আমি আবার ডিসিশান নেই যে থাক এই সেমিস্টার টা থাক।৬০ টা ক্রেডিট এর মধ্যে খুব সুন্দর ভাবে ৪২ টা শেষ করে দিলাম, কিন্তু লাস্ট ১৮ টা যে কবে শেষ করবো কে জানে? উফফ মেজাজ টা আরো গরম লাগতেছে।আমার বউ এর এমবিএ আমার আগে শেষ হয়ে যাবে মনে হইতেছে। ও এত রেগুলার, কিন্তু আমাকে পারতেছেনা ঠিক করতে। প্রতিদিন আমার উপর রাগ করে বউ, মা, বোন যে কেন শেষ করতেছিনা, দুইটা সেমিস্টার করলেই তো শেষ। কিন্তু আমার যে কি হইছে তা আল্লাহই জানেন।
যাই হোক রবিঠাকুর এর একটা গানের কথা পড়লাম এই মাএ গীতবিতান থেকে, গানটা পড়ে মনটা ভাল হইছে। গানটা শুনলে মনে হয় আরো ভালো হইতো। গানটা দিলাম আপনাদের জন্য:
আছে দু:খ, আছে মৃতু্য, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
তবু প্রাণ নিত্যধারা, হাসে সূয' চন্দর তারা,
বসন্ত নিকুন্জে আসে বিচিএ রাগে। ।
তরংগ মিলায়ে যায়, তরংগ উঠে
কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে।
নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ-
সেই পূণ'তার পায়ে মন স্হান মাগে। ।
জোশ কথা গানটার। কারো মন খারাপ হলে গানটা শুনতে পারেন। ভাল লাগবে। আর সবাই আমারে একটু গালাগালি করেন, কারণ গালাগালি খেয়ে কান গরম না হলে আমার আর এমবিএ হওয়া হবেনা মনে হয়। এম এ ইন ইংলিশ লিটারেচার হয়েই থাকতে হবে যেটা আমি বেশী পছন্দ করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

