মিরাকলস অব কুরআন-১

০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৩

শেয়ার করুন:                   Facebook

১। কোরআনে পুরুষ শব্দটি এসেছে ২৪ বার, নারী শব্দটি এসেছে ২৪ বার।

২। দুনিয়া শব্দটি এসেছে ১১৫ বার, আখিরাত শব্দটি এসেছে ১১৫ বার।

৩। ফেরেশতা শব্দটি এসেছে ৮৮ বার, শয়তান শব্দটি এসেছে ৮৮ বার।

৪। জীবন-১৪৫ বার, মৃতু্য-১৪৫ বার।

৫। কষ্ট-১১৪ বার, ধৈয'-১১৪ বার।

৬। দিন শব্দটি এসেছে ৩৬৫ বার।

৭। মাস শব্দটি এসেছে ১২ বার।

৮। সমুদ্র এসেছে ৩২ বার আর ভূমি এসেছে ১২ বার। এখন একটি সহজ হিসেব করি চলুন:
৩২ আর ১২ যোগ করলে হয় ৪৫
৩২/৪৫*১০০%=৭১.১১১১১১১১%
১২/৪৫*১০০%=২৮.৮৮৮৮৮৮৮৮%

আমরা জানি যে উপরের এই পরিমাণ ই হচ্ছে সমুদ্র আর ভূমির অনুপাত।

এরকম আরো অনেক আশ্চয' জিনিস আছে কোরআন শরীফে যা প্রমাণ করে যে কোরআন কোন মানুষের সৃষ্টি নয় বরং আল্লাহ্তাআলার বাণী।

আল্লাহ সবাইকে হেদায়েত করুক, রহমত করুক। আমীন।

 

 

  • ২০ টি মন্তব্য
  • ৩৬০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৩
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: ইন্টারেস্টিং।
২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৪
comment by: আওরঙ্গজেব বলেছেন: ভাল ইনফরমেশন। ধন্যবাদ।
৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৮
comment by: ধারাভাষ্য বলেছেন: সুন্দর, ৫। তবে সূত্র দিয়েন। একবার !@@!1859659 !@@!1859660 ১৯ এর তত্ত্ব খাড়া করার জন্য কোরান থেকে দুইটা আয়াত বাদ দিয়ে দিলেন আর নিজেকে যখন রাসুলুল্লাহ ঘোষণা করলেন, তখন থেকে সতর্ক হয়ে গেছি।
৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৩
comment by: অন্যরকম বলেছেন: তথ্যগুলা আগেও পড়েছিলাম অন্য কোথাও। আবার পড়ে ভাল লাগল। ধন্যবাদ!
৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৮
comment by: মিমিমিশি বলেছেন: ৫
৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩০
comment by: বায়েজীদ বলেছেন: সম্পূর্ণ ভুল তথ্য। এরকম ভুল তথ্য থেকে সাবধান থাকা উচিৎ। নিচের লিংকটি দেখুন (ইংরেজীতে)
Click This Link
৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৭
comment by: ধারাভাষ্য বলেছেন: @বায়েজীদ
লিংকটা কাজ করে না। আবার দেন।
৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৫
comment by: ইলা বলেছেন: আল কোরানে সংখ্যাগত মুজিযা এখানেই শেষ নয়- আল্লাহ যাহার তুলনা অসম বলেছেন আল-কোরানে তার সংখ্যা অসম এসেছে। যার তুলনা একইরকম বলেছেন সে বাক্য দুটি সমান ভাবে এসেছে। যেমন আল্লাহ বলেছেন সুদ এবং ব্যবসা এক নয়। তাই এ দুটো শব্দের একটি এসেছে ছয় বার অপরটি সাত বার। সুরা আরাফে একটি আয়াত আছে "যারা আমার সুস্পষ্ট আয়াতসমূহকে অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মত"। বিষ্ময়ে অবাক হয়ে যেতে হয় যে 'যারা আমার সুস্পষ্ট আয়াতসমূহকে অস্বীকার করে' এই কথাটি এসেছে ৫ বার এবং যেহেতু তাদের উদাহরণ দেওয়া হয়েছে কুকুরের সাথে তাই সমগ্র কোরানে 'আল কলব' তথা কুকুর শব্দটাও এেসছে ৫ বার। এরূপ অেরা অনেক মুজিযা আছে। আল্লাহ বলেছেন ইসা আঃ ও আদম আঃ এদুটো একই রকম। তাই এ দু`জনার নাম সমান সংখ্যায় ২৫ বার করে এসেছে।
৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০০
comment by: বায়েজীদ বলেছেন: খুবই দুঃখিত ধারাভাষ্য। আমি একাধিকবার এই লেখাটা পড়েছি (চেইন মেইলে) এবং উত্তরে আমার দেয়া লিংকটা দিয়েছি। কিন্তু লিংকটা বেশ পুরনো এবং এখন আর কাজ করছেন।
ওখানে ইউসুফ এস্টেটের উত্তর দেয়া ছিল যেখানে তিনি পুরো ব্যাপারটাকে ভ্রান্ত প্রচার বলে উল্লেখ করেছিলেন। আমি কোন নির্ভরযোগ্য সূত্র খুঁজে পেলে জানাবো।
১০. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০১
comment by: বায়েজীদ বলেছেন: ভাই সোহান, নারী পুরুষ, দুনিয়া আখিরাত অনেক কিছুই কিন্তু আপনার দেয়া লিংকে নাই। আপনি কখনো খুঁজে পেলে জানাবেন।

"ভাই কোরআন এমন এক কিতাব যেটার সত্যতা প্রমাণ করার কোন দরকার নাই।" -কথা সত্য। যার কিতাব সেই ওটার সত্যতা প্রমাণ করুন। তবে কোথাও কোন গবেষণার ফলাফল দিলে সেটার সত্যতা প্রমাণ করা লাগে। ওটা গবেষকের দায়িত্ব।
১১. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৬
comment by: বায়েজীদ বলেছেন: নাহ, খুব ভাল কোন রেফারেন্স দিতে পারছিনা। তবে লিংকের কনটেন্ট খুজে পেয়েছি আরেকটা সাইটে:
Click This Link
১২. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৯
comment by: বায়েজীদ বলেছেন: @ইলা: রেফারেন্স দিতে পারবেন? অসংখ্য ভুল তথ্য ছড়ানো ছিটানো আছে অনেক জায়গায়, তাই সাবধান। আল কোরআনে আয়াত সংখ্যা কত বলুন তো? ৬৬৬৬ টি? আমি (এবং আমার পরিচিত অনেকেই) এরকমই জানতাম। অথচ এই বেসিক তথ্যটাই ভুল ছিল।
১৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৭
comment by: সোহানের রোজনামচা বলেছেন: বায়েজীদ, আপনার দেয়া লিংকটা দেখলাম। ইউসুফ কে আমি জানিনা, উনার কোন লেখাও কোন দিন পড়িনাই।কিন্তু আমি খুবই অবাক হলাম যে ঐ লেখায় যে পদ্ধতি তে সংখ্যা গুলি খোঁজা হল। হায়রে মাথামোটা আর কারে বলে!!!ইংলিশ ভারসনে সাচ' দিয়া কি লাভ ভাই সংখ্যা খোঁজার জন্য। কোরআন আরবী ভাষার, আর উপরে আমি যে তথ্য দিয়েছি সেগুলি আরবী ভাষা অনুযায়ী। একটু মাথা খাঁটান ভাই।
১৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৭
comment by: ধারাভাষ্য বলেছেন: ভাই, আপনার নিজের সূত্রটা দেন না।
১৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৯
comment by: বায়েজীদ বলেছেন: আরবী বুঝার ক্ষমতা আমার নাই। তাই ঐ তর্কে গিয়ে লাভ নাই।
যেহেতু এটা একটা গবেষণার ফল, তাই অনুরোধ করছি এই তথ্যটা কোথায় পেয়েছেন, সেটা জানান। নির্ভরযোগ্য কোন সূত্র হলে ভেবে দেখা যেতে পারে।
১৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৯
comment by: সোহানের রোজনামচা বলেছেন: Click This Link
১৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৩
comment by: ধারাভাষ্য বলেছেন: ধন্যবাদ আপনাদের দুজনকেই।
১৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৬
comment by: সোহানের রোজনামচা বলেছেন: ভাই কোরআন এমন এক কিতাব যেটার সত্যতা প্রমাণ করার কোন দরকার নাই। যাদের বোঝার ক্ষমতা আল্লাহপাক দিয়েছেন তাঁরা ঠিকই বুঝবেন।কোরআনে আরো অনেক প্রমাণ আছে যা থেকে বুদ্ধিসম্পন্ন মানুষের বোঝার কথা।
১৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৩
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ৫৫৫৫৫৫৫৫৫৫
২০. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩১
comment by: সোহানের রোজনামচা বলেছেন: ভাই বায়েজীদ, দেরীতে হলেও রিপ্লাই দিতেছি। প্রমাণ যদি চান ও তাঁহলে খুব বেশী প্রমাণ দেয়ার তো দরকার নেই। একটা প্রমাণ দিলেও সেটা গ্রহনযোগ্য হলে মেনে নেয়া উচিৎ। আর কোরআন এর সত্যতা আসলেই আমাকে প্রমাণ করতে হবেনা। আল্লাহ রাব্বুল আলামীন নিজেই তাঁর বাণী রক্ষা করছেন, করবেন, এবং এর সত্যতাও রাব্বুল আলামীন তুলে ধরবেন তাঁদের সামনে যাদের হ্রিদয় মৃত না।

 



 


আমি অতি সাধারণ, সংগ্রামী আমরণ, খেঁটে খাওয়া কোন যুবক, জানিনা, বুঝিনা, ছলনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬১০২