বসে আছি আমি একা এই মুহুতে', তোমার অভাব অনুভব করছি খুব।জানি খুব দূরে নও তুমি, বেজমেন্টে গিয়ে গাড়ি বের করে আধা ঘন্টার পথ পাড়ি দিলেই তোমার অভাব দূর করা সম্ভব, অথচ সেই সম্ভবকে অসম্ভব করে রেখেছে বহু কষ্ট করে পাওয়া এই কষ্টকর চাকুরী আমার। জানি সন্ধায় বাসায় গেলেই তোমার দেখা পাবো, কিন্তু তখনো তো অনেক নিয়মের বেড়াজালে বন্দী থাকতে হয়, তুমি ও অফিস থেকে ফেরো, ক্লান্ত থাকো, তারপর পালন করতে হয় তোমার সংসারের দায়িত্ব-শাশুড়ির খোঁজ নেয়া, আমার বোনের খোঁজ নেয়া, শাশুড়ির সাথে বসে টিভি দেখা, খাওয়া, মাঝে টিভির সামনে বসেই আমার সাথে টুকটাক কথা আর গল্প।
কত কিছুই না করো তুমি, ভালবাসা আমার,
সবই করো আমার জন্য,
সূয' যেমন আলো দেয়-প্রিথিবিকে, চাঁদকে, সবাইকে
বিনিময়ে চায়না কিছুই,
প্রিথিবির, চাঁদের তাঁও ক্রিতগ্গতা আছে
সূয'কে কেন্দ্র করে তাঁর চারপাশে ঘোঁড়ে,
তোমার জন্য যা আমি, আমরা করতে পারিনা।
ভালবাসা আমার, বধূ আমার
প্রতি মূহুতে' গোপনে বলে যাই
ভালবাসি অনেক তোমাকে।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৪