ফিরে যেতে চাই আমি আমার মাটির কাছে ,
ফিরে যেতে চাই আমার শেকড়ের কাছে
চলে যেতে চাই আমার সবুজ শ্যামল গাঁয়ে ।
চলে যেতে চাই আমার মায়ের কাছে ।
তোমাদের এই প্রাণহীন ইটের নগরী-
গাড়ীর কালো ধূয়ায় ভরা বায়ুমন্ডল আর -
এই নিয়ন বাতির চোখ ধাঁধানো আলো থেকে আমি চলে যেতে চাই ।
আমি ফিরে যেতে চাই আমার সেই ছোট্ট সোনা গাঁয়-
যেখানে সবুজ মাঠে বাতাসের ঢেউ চোখ জুড়িয়ে দেয়।
যেখানে ভরদুপুরে দুষ্টুছেলের দল দুরন্তপনায় মেতে ওঠে ।
যেখানে বটের ছায়ায় ক্লান্ত পথিক একটু জিরোয় ।
আমি ফিরে যেতে চাই তোমাদের কলের নগর থেকে-
মেঠো পথ ধরে আমার মায়ের কাছে ..............................
ধুসর স্বপ্ন..............................
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



