তারপর !!
আমি বললাম যদি তোমার বন্ধু না হই !!!
পথের ধুলো পায়ে ছড়িয়ে সে বলল,
- আমি বিশ্ব বেহায়া হয়ে বার বার আসবো তোমার দূয়ারে;
চাইবো তোমার বন্ধুত্বা; যতো ঠেলে দাও; তিরস্কারের ভয় দেখাও; তবু আমি আসবো।
আমি বললাম; আর কিছু চাইবে না ? প্রেম ভালোবাসা কিংবা অন্যকিছু !!
- নাহ্ বন্ধু আমি জোয়ারে ভাসা ফুল নই ! আমি সমুদ্রের উত্তাল ঢেউ বাতাসে দোল খাই প্রতিনিয়তই !!
প্রেম নয়; নয় ভালোবাসা ; যদি পারি জয় আনবো বন্ধুত্বেই।
চোখ ঘুড়িয়ে চোখে নিয়ে বললাম, ভয় - সংকলনে তুমি থাকবে তো পাশে ?
- আমি চাঁদ হয়ে ভাসবো তোমাদের আঙ্গিনায়; ছড়াবো জোছনা; জড়াবো তোমায়;
ভাসাবো হাওয়ায়; ডোবাবো স্রোতে; রাঙ্গাবো রঙে আর ভাবাবো চিন্তায়; হারাবো চিন্তায়!!
বিস্ময় চোখে একে বললাম এতো কিছু !!!
সে হেসে বললো
- এতো সামান্যই বন্ধু ! আমি নিশিদিন প্রহরে প্রহরে তোমায় মনে করবো। একা পথে সাথী হবো। ভেজা চোখ মুছে দেবো আদরে জড়াবো।
তোমার হতাশার চোখে আমি আশা হয়ে আসবো !! আধারে আলো হয়ে জ্বলবো ।
আমি বললাম ঠিক আছে এই যে হাত দিলাম; থাক তবে বৃথা তর্ক তারচয়ে আমরা ভালো বন্ধু হবো।
আমার হাতের মুঠোতে ওর হাত ;
গাইছি দুজনে তোমাতে আমাতে প্রাণের জোয়ার মিলবে আজ..............
রচনাকালঃ ফেব্রুয়ারী -২০১০ সন্ধ্যা -৭.০৫ মিনিট
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


