
মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলতে চাই
চাই মেঘমুক্ত আকাশ।
সবুজের বনে অবুঝ মন খুলে
হতে চাই সুবোধ বালক।
ভর দুপুরের রাখালিয়া সুরের মুর্ছনায়
ভাসাতে চাই তৃষ্ণার্ত মনকে।
পরাধীনতার জাল ছুড়ে ফেলে, চাই স্বাধীনতা।
স্বাধীনতা পেলে আকাশ জয়ের বাসনায় বিভোর হবো।
মুক্তমঞ্চে স্বপ্ন জয়ের আহবান জানাবো।
ঝিলের ধারে মাথা উচু করা সর্পরাজকে দেখো
সে ও চায় স্বাধীনতা।
স্বাধীনতা পেলে সৈরাচার শাষকের,
মুখে একদলা থু-থু ছিটিয়ে দেব।
শোষনে আর অপ-শাষনের দুষ্টহাতটাকে ঝুলিয়ে দেব অগ্নিরথের দেয়ালে
এক টুকরো স্বপ্ন বুনতে কিংবা সেলামী
উসলের ধান।
ধর্ষিতার রক্তের দাগ মুছে দিতে চাই স্বাধীনতা
ভুলে ভরা কাটাতারে ভেজালের সরগামে পরিপূর্ন বঙ্গদেশ।
স্বাধীনতা ছিনিয়ে এনে কি হলো ?
শেষ রক্ষা করা তো গেল না এখনও........
--------------------------------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


