হাত তুলে দাড়িয়ে যাও, নয়তো গুলি করে মারবো!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জয় বাংলা!
অস্ত্র হাতে একদল মানুষ ছুটে যায়
Ñহ্যান্ডস্ আপ! হ্যান্ডস্ আপ!
Ñউপরে হাত তুলে সোজা দাড়িয়ে যাও
নয়তো কুকুড়ের মতো গুলি করে মারব!
বঙ্গ মাতার ধ্বজা উড়িয়ে দেব;
কটা দেশ প্রেমিক আছে দ্যাশে? পতাকা মাথায় বেঁধে দৌড়াও?
Ñউপরে হাত তুলে দাড়িয়ে যাও; নয়তো-
বয়েস কম যুবকের। রক্তগরম। মুখে তাই অন্ধের মতো বুলি- “মাতৃভাষা বাঙলা চাই”
মাথায় বাধাঁ পতাকা।
অস্ত্র উচিঁয়ে ছুটে গিয়ে পঙ্গপালের দল,
হাতের মুঠোতে চুল ধরে হ্যাচকা টান মারে,
কঁকিয়ে উঠে যুবক বলে, ছেড়ে দেন আমারে-
Ñশালা জয় বাংলা বলা হচ্ছে; মেরে তোমার হাড় ভেঙ্গে দেব।
দেশ প্রেম! তোর দেশ প্রেম কি- মা’কি আগ!
যুবক দৌড়ায়। গুলি ছুটে আসে বর্ষণের মত-
ফিনকি দেয়া রক্তের ঝিলিক
অতৃপ্ত প্রলাপ;
বুলেট বৃষ্টিতে রক্তাক্ত মানচিত্র!
অস্ফুষ্ট স্বরে উচ্চারিত হয়- জয় বাংলা!
ফের হ্যান্ডস্ আপ!
হাত তুলে দাড়িয়ে যাও, নয়তো গুলি করে মারবো।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রকাশকাল-
তিনই ফেব্রুয়ারী দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
উইলকিংসন রোড।
১৫টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
আমিও পারি!

জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভোজ

গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন
ফেরার ট্রেন
ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।