নিস্তব্ধ-নির্জনতায় শান-বাঁধানো পুকুরঘাটে আমি একা
হঠাৎ অন্ধকার করে দিলে তুমি চারপাশ
আমাকে একা পেয়ে যেনো গর্জে উঠলে
ভয়ার্ত চোখে দেখলাম দিগন্ত ঝাপসা করে আসছো তুমি
আমার মন ভুলাতে বুনো কচুর পাতায় হিরের টুকরো হয়ে,
পুকুর জলে বাদ্য বাজিয়ে কতো খেলাই না খেললে !
অবশেষে গ্রহণ করলাম তোমায়
আমার দেহ মন সিক্ত করে দিয়ে গেলো তোমার
ভালোবাসার প্রতিটি বিন্দু
আহ! বৃষ্টি!
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



