ওরা রাজনীতি বোঝেনা
ওরা জানেনা-
কত হাত বদলে, কত রুপ পাল্টে, কত ক্ষয় হয়ে
একটি ত্রাণ আসে ওদের হাতে।
হায়রে অসহায় মানুষ !
আর ওরা?
ওরা গরীব চেনেনা
ওরা জানেনা-
কত কষ্টের ভার সয়ে, কত পায়ের চামড়া ক্ষয়ে, কত ক্রোশ হেটে
শূণ্য দুটি হাত পাতে ওদের হাতে।
হায়রে অদ্ভূত ত্রাণদাতা !
দোহাই তোমাদের -
এবার থামো।
ক্ষয় করে নতুন নকশা করোনা, অন্তত ওদের ত্রান-এ
অক্ষত অবস্থায় তুলে দাও তাকে'ই
যে আছে দারিদ্র সমুদ্রের সবচেয়ে গভীরে ,
যে শেষবেলায় শেষ বারের মত একটু হাসতে চাই
আর যে তার শক্তিহীন বাহু নিয়ে একটি বারের জন্য
তোমার কাছে আসতে পারেনি আজও !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



